রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
উত্তর : একজন মহিলা বিবাহ হওয়ার পরেও তার রক্তসম্পর্কীয় আত্মীয়ের পরিধি আগের মতই থাকবে। তবে বিয়ের পরে তার প্রধান দায়িত্ব হচ্ছে, তার স্বামীর সেবা ও আনুগত্য করা। সুতরাং সেক্ষেত্রে রক্তসম্পর্কীয় আত্মীয়দের সাথে যথাসম্ভব সুসম্পর্ক রাখার চেষ্টা করবে। স্বামীর অনুমতি সাপেক্ষে তাদের সাথে দেখা-সাক্ষাৎ করবে, সম্ভব হলে তাদেরকে নিজ বাড়িতে দাওয়াত দিবে, কল বা মেসেজের মাধ্যমে যোগাযোগ রক্ষা করবে, তাদের বিপদে সাহায্য করবে এবং তাদের জন্য দু‘আ করবে। স্বামী ও স্ত্রী উভয়ের কর্তব্য হল- তারা উভয়ে উভয়ের নিকটাত্মীয়দেরকে সাহায্য-সহেযাগিতা করা এবং তাদের সাথে সদাচরণ করা (ফাতাওয়া ইসলামিয়্যাহ, ৪র্থ খণ্ড, পৃ. ১৯৫; ফাতাওয়াউল ইসলাম সুওয়াল ও জাওয়াব, প্রশ্ন নং-৭৫০৫৭)।

মনে রাখা দরকার যে, রক্ত সম্পর্কীয় আত্মীয়ের সাথে সুসম্পর্ক রক্ষা করা রিযিক ও হায়াত বৃদ্ধির অন্যতম মাধ্যম। আর নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, مَنْ سَرَّهُ أَنْ يُبْسَطَ لَهُ فِيْ رِزْقِهِ أَوْ يُنْسَأَ لَهُ فِيْ أَثَرِهِ فَلْيَصِلْ رَحِمَهُ ‘যে ব্যক্তি পসন্দ করে যে, তার জীবিকা বৃদ্ধি হোক অথবা তাঁর মৃত্যুর পরে সুনাম থাকুক, তবে সে যেন আত্মীয়ের সঙ্গে সদাচরণ করে’ (ছহীহ বুখারী, হা/৫৯৮৬; ছহীহ মুসলিম, হা/২৫৫৭)।

প্রশ্নকারী : উম্মে ফাহিম, সাতক্ষীরা।




প্রশ্ন (১৭) : নিম্নের দু‘আটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : একটি হাদীছে বলা হয়েছে, ‘তোমরা নবীদের মাঝে কাউকে শ্রেষ্ঠত্ব দিও না’ (ছহীহ বুখারী, হা/৬৯১৬; আবূ দাঊদ, হা/৪৬৬৮)। প্রশ্ন হল- যদি তাই হল, তাহলে কি আমরা বলতে পারব না যে, আমাদের নবী (ﷺ) অন্য সব নবীদের চেয়ে শ্রেষ্ঠ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : আমরা আলেমদের নিকট থেকে শুনেছি যে, আল্লাহর গুণবাচক নাম রাখলে নামের পূর্বে ‘আব্দ’ যোগ করতে। যেমন আব্দুর রহমান। কিন্তু ‘মালেক’-এর পূর্বে কি ‘আব্দ যোগ করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : আমার বয়স ২৪ বছর। আমি ছোট থেকে এই পর্যন্ত বহু মানুষের টাকা মেরেছি। আর জুয়া খেলে টাকা খেয়ে ফেলছি। তাদের কাছে টাকা পৌঁছে দেয়া সম্ভব হচ্ছে না। তার জন্য আল্লাহর কাছে তাওবা করি। সবার টাকা আল্লাহর রাস্তায় দান করি তাদের জন্য, তাহলে কি আল্লাহ আমাকে মাফ করে দিবেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : ছালাত শুরুর প্রথম তাকবীর ‘আল্লাহু আকবার’ ইমাম ও মুক্তাদী উভয়ে কি উচ্চৈঃস্বরে বলতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : প্রত্যেক রোগের ঔষধ আছে। এ কথা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৯) : ‘ছালাতুল ইশরাক্ব’, ‘ছালাতুয যুহা’ এবং ‘ছালাতুল আউওয়াবীন’ বলতে কোন্ কোন্ ছালাতকে বুঝানো হয় এবং এই সকল ছালাতের ফযীলত কেমন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : অনেক মানুষদের দেখা যায় যে, লোকে কী বলবে এই চিন্তা করে হালাল কাজ থেকে দূরে থাকে। লোকে কী বলবে তাই চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করতে সম্মত হয় না ইত্যাদি। এরূপ ভাবা কি শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : ইমাম, মুওয়াযযিন ও মাদরাসার শিক্ষকদের বেতন ভাতা ও সম্মানী দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : যুহ্দ বা দুনিয়াবিমুখতা বলতে কী বুঝায়? তালি দেয়া, ছিঁড়া কাপড় পরা, প্রতিদিন ছিয়াম রাখা, সমাজ থেকে দূরে থাকা ইত্যাদি কি যুহ্দ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : আপেল ভিনেগার যদি বাড়িতে আপেল দিয়ে তৈরি করা হয়। সেটা কি হালাল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : জনৈক ব্যক্তি প্রেম করে মেয়েকে নিয়ে পালিয়ে গিয়ে কোটে বিবাহ করেছে। তাদের বিবাহ কি সম্পূর্ণ হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ