রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
উত্তর : ছালাতের সময় পায়ের পাতা ঢাকা অপরিহার্য নয়। এমনটিই বলেছেন শায়খুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়্যাহ্, ইমাম আলবানী এবং ইমাম ইবনু উছাইমীন। কারণ পায়ের উপরি ভাগ ঢাকা সম্পর্কে যে হাদীছ বর্ণিত হয়েছে, সেই হাদীছটি ছহীহ নয় (আবূ দাঊদ, হা/৬৪০; মিশকাত, হা/৭৬৩; হাকিম, ১/২৫০ পৃ.)। ইমাম আবূ দাঊদ (রাহিমাহুল্লাহ) হাদীছটি বর্ণনা করে তিনি নিজেই তার ত্রুটি উল্লেখ করেছেন। তাছাড়া ইমাম আলবানীও যঈফ বলেছেন (যঈফ আবূ দাঊদ, হা/৬৪০; মিশকাত, হা/৭৬৩)। অন্য হাদীছে রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ‘আল্লাহ তা‘আলা কোন প্রাপ্তবয়স্ক নারীর ছালাত ওড়না ছাড়া কবুল করেন না’ (আবু দাঊদ, হা/৬৪১; তিরমিযী, হা/৩৭৭, সনদ ছহীহ)।  

শায়খ উছাইমীন (রাহিমাহুল্লাহ) বলেন, শায়খুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ)-এর মতানুযায়ী স্বাধীন নারীর সমস্ত দেহই আওরাত অর্থাৎ লজ্জাস্থান, শুধু ওইটুকু ছাড়া যতটুকু সাধারণত বাড়িতে থাকাবস্থায় উন্মুক্ত থাকে। আর তা হল- মুখমণ্ডল, কব্জিদ্বয় এবং পদযুগল এবং তিনি বলেন, রাসূল (ﷺ)-এর যুগে নারীরা গৃহে অবস্থানকালে কামিজ, গাউন, জামা পরিধান করতেন। প্রত্যেকের কাছে দু’জোড়া কাপড় থাকত না। সেই জন্য কাপড়ে হায়েযের রক্ত লেগে গেলে তা ধৌত করে পরিধান করতেন এবং ছালাত আদায় করতেন। সাধারণত সে সময় কব্জিদ্বয় এবং পদযুগল ঢাকা থাকত না। এই বিষয়ে কোন স্পষ্ট দলীল না থাকায় আমি আমি শায়খুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ)-এর মতকেই গ্রহণ করেছি’ (আশ-শারহুল মুমতি, ২/১৬১ পৃ.)।

তবে অনেকেই ছালাত আদায়ের সময় প্রাপ্তবয়স্ক নারীর পুরো শরীর (মুখমণ্ডল ও দুই হাতের কব্জি ব্যতীত) ঢেকে রাখা ওয়াজিব বলেছেন এবং উক্ত যঈফ হাদীছ দ্বারা দলীল পেশ করেছেন (আল-মুগনী, ১/৬৩২ পৃ.; আল-মাজমূ‘, ৩/১৬৬ পৃ.)। উল্লেখ্য, মহিলারা বাইরে বের হলে তাদেরকে পায়ের পাতা ঢেকে বের হতে হবে এবং বোরকার নিচের ঝুল মাটির সাথে লেগে থাকবে (আবুদাঊদ হা/৩৮৪-৩৮৫; তিরমিযী হা/১৪৩, সনদ ছহীহ)।


প্রশ্নকারী : আয়েশা, টাঙ্গাইল।





প্রশ্ন (১৩) : ছালাতে তাওয়াররুকের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : জুমু‘আহ ও পাঁচ ওয়াক্ত ছালাতের আযান মসজিদের কোন্ জায়গা থেকে দিতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : ভুল করে বুকের দুধ খেলে কি দুধমাতা সাব্যস্ত হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : জুমু‘আর খুৎবাহ বসে বসে দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : তাবলীগ জামায়াতের ‘ফাযায়েলে হজ্জ’ বইয়ের ৯২ পৃষ্ঠায় উল্লেখ আছে যে, জামে মসজিদে বার হাজার পাঁচশ’ (১২,৫০০) ছালাতের ছওয়াব। মসজিদে আকছার ছওয়াব বাষট্টি কোটি পঞ্চাশ লক্ষ (৬২,৫০০০০০০), মদীনার মসজিদের ছওয়াব তিন নিল বার খর্ব পঞ্চাশ আরব (৩১২৫০০০০০০০০০০) এবং হারাম শরীফের ছওয়াব একত্রিশ শঙ্ঘ পঁচিশ পদ্ম, (৩১২৫০০০০০০০০০০০০০০০)। উক্ত বর্ণনা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : এক ছেলের বয়স ১৮ বছর। পাঁচ ওয়াক্ত ছালাত আদায় করে এবং যাবতীয় গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করে। কিন্তু হস্তমৈথুনের প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখতে পারে না। তওবাহ করলেও পরে আবার উক্ত কর্মে লিপ্ত হয়। এ অবস্থায় করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : শুধু বেজোড় রাত্রিগুলোতে ই‘তিকাফ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : ইসলামের দৃষ্টিতে বজ্রপাতের ব্যাখ্যা কী এবং এ সময় আমাদের করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : কুরবানীর পশুর গলায় লাল ফিতা বেঁধে দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : সূরা নিসার ৯৩ আয়াতে বলা হয়েছে যে, ‘ইচ্ছাকৃতভাবে হত্যা করলে সে চিরকাল জাহান্নামে থাকবে’। আর হাদীছে আছে, ‘যার অন্তরে অণু পরিমাণ ঈমান আছে সে একদিন জান্নাতে যাবে’। চিরকাল মানে অনন্তকাল বোঝায়। প্রশ্ন হল- এক জায়গায় বলা হচ্ছে চিরকাল জাহান্নামে যাবে আর এক জায়গায় বলা হচ্ছে যে জাহান্নাম থেকে মুক্তি পাবে। এই দু’টি কি বিরোধী নয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : ঈদের সম্ভাষণ হিসাবে ‘ঈদ মোবারক’ বলা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : ‘তোমরা হজ্জ কর, কারণ হজ্জ গুনাহকে ধুয়ে ফেলে যেরূপ পানি ময়লা ধুয়ে ফেলে’ (ত্বাবারাণী-আল-মু‘জামুল আওসাত্ব, হা/৪৯৯৭)। বর্ণনাটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ