মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
উত্তর : এতে কোন বিরোধ নেই। শাইখ ইবনু বায (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, ‘এই আয়াতে ‘চিরকাল’ শব্দটি তাওবা না করা বা হত্যাকে হালাল মনে করা ব্যক্তিদের জন্য প্রযোজ্য। তবে যদি কোন মুসলিম ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করে এবং সে তাওবা না করে তবুও সে চিরকাল জাহান্নামে থাকবে এমন নয়। আল্লাহ চাইলে তাকে ক্ষমা করতে পারেন, অথবা কঠিন শাস্তি দিয়ে পরে জান্নাতে প্রবেশ করাবেন’ (মাজমূঊ ফাতাওয়া ইবন বায, ৭/৩৫৬ পৃ.)। শাইখ ইবনু উছাইমীন (রাযিয়াল্লাহু আনহুমা) সূরা নিসা ৯৩ আয়াতের ‘চিরকাল থাকবে’ কথাটির পাঁচটি দিক (وجه) ব্যাখ্যা করেন, যাতে আয়াত ও হাদীছের মাঝে কোন বিরোধ না থাকে। ব্যাখ্যাগুলো হলো:
(ক) এটি কাফেরদের জন্য নির্দিষ্ট। যদি কেউ হত্যা করে এবং একে হালাল মনে করে, তবে সে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যায়, এমন অবস্থায় সে চিরকাল জাহান্নামে থাকবে।
(খ) এটি আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে। আয়াতের শাস্তি চূড়ান্ত নয়, বরং আল্লাহ চাইলে শাস্তি দেবেন, চাইলে ক্ষমা করবেন।
(গ) ‘চিরকাল’ মানে দীর্ঘ সময়, অনন্তকাল নয়। আরবীতে خالدًا শব্দটি শুধু চিরকাল নয়, বরং অনেক দীর্ঘ সময় বোঝাতেও ব্যবহৃত হয়।
(ঘ) আয়াতটি ভয় দেখানোর জন্য। এটি ‘وعيد’ (হুঁশিয়ারি), যাতে মানুষ এমন গোনাহ থেকে দূরে থাকে।
(ঙ) হত্যা কুফুর -এর দিকে ঠেলে দিতে পারে। কিছু মানুষ গোনাহ করতে করতে এমন সীমা অতিক্রম করে, যা তাকে ঈমান হারিয়ে কুফরীতে ফেলে দেয় (তাফসীরে উছাইমীন, সূরা আন-নিসা: ৯৩-এর ব্যাখ্যা দ্র.)।


প্রশ্নকারী : মীম, বাগেরহাট।





প্রশ্ন (৪২) : আমি একটি মেয়েকে ভালোবাসতাম। কিছু দিন শুধু কথা বলেছি। যখন জানতে পেরেছি এই সম্পর্ক হারাম  তখন ছেড়ে দিয়েছি। কিন্তু কথা বলার সময় কিছু ওয়াদা করেছিলাম। এখন কি সেই ওয়াদা পালন করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : ঈদায়েনের তাকবীর সঠিক কোনটি ? তাকবীরের শেষে ‘আল্লাহু আকবার কাবীরা...’ মর্মে অংশ যোগ করে পড়া যাবে কি? ঈদের তাকবীর কোন্ কোন্ সময় ও কতদিন পড়তে হয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : টিউবওয়েল বা ট্যাপের নিচে পাত্রে পানি জমা করে সেই জমাকৃত পানি দিয়ে ওযূ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪১) : জনৈক আলেম বলেন, যে ব্যক্তি সফর অবস্থায় মৃত্যুবরণ করল সে শহীদ হয়ে মারা গেল। উক্ত হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : মসজিদের ছাদের উপরে ফ্লাট বাড়ীর মত দু’টি রুম তৈরি করা হয়েছে। সেখানে ইমাম ছাহেব স্ত্রী-সন্তান নিয়ে থাকবেন। উক্ত মসজিদে ছালাত আদায় করলে ছালাত শুদ্ধ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : মসজিদ, ওয়ায মাহফিলের সভাপতি ও প্রধান অতিথি হওয়ার শর্তে দান করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৮) : শরী‘আতের দৃষ্টিতে স্ত্রীর নামে কোন সম্পত্তি বা বাড়ী লিখে দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : আমার মা ই‘তিকাফে ঢুকেছেন, তিনি ইস্তিঞ্জার নিয়তে বের হয়েছিলেন এবং আমাকে (সন্তান) খাওয়ার জন্য একটি কমলা দিয়েছেন এবং কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কথা বলেছেন, জিজ্ঞেস করেছেন- ছালাত পরেছি কী না? প্রশ্ন হল- ই‘তিকাফ হয়েছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : ইসলামের দৃষ্টিতে গণতন্ত্রের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : কোনটা নফসের ধোঁকা আর কোনটা শয়তানের ধোঁকা এটা কিভাবে বুঝা যাবে? নফসের কুমন্ত্রণা থেকে বাঁচার পথ কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : পিতা মারা যাওয়ার পরে ছেলেরা জানতে পেরেছে যে, তিনি ফুফুকে জমি দেননি। এখন আমার ফুফুকে কি জমি দেয়া লাগবে, না-কি ফুফুর কাছ থেকে মাফ চেয়ে নিলেই হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : কুরবানীর চামড়ার টাকা কিভাবে বণ্টন করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ