উত্তর : নবজাতকের নাম অর্থবহ ও সুন্দর রাখা উচিত। কারণ খারাপ অর্থবোধক নামের একটা কুপ্রভাব থাকে (ছহীহ বুখারী, হা/৬১৯০)। অতএব মীম, জীম বা এজাতীয় নাম রাখা জায়েয হলেও এর নির্দিষ্ট কোন অর্থ নেই। তাই অর্থহীন নামের চেয়ে সুন্দর অর্থবোধক নাম রাখাই বুদ্ধিমানের কাজ। ইয়াসীন কুরআনের একটা সূরার নাম। এ নাম রাখা জায়েয। তবে এরও সুন্দর কোন অর্থ নেই (মাজমূঊ ফাতাওয়া ইবন বায, ১৮/৫৩ম পৃ.)। ‘জান্নাত’ শব্দের অর্থ বাগবাগিচা, বাগান। এটি সুন্দর অর্থবোধক নাম। নিঃসন্দেহে রাখা জায়েয (ইসলাম সাওয়াল ওয়া জওয়াব, ফৎওয়া নং ১৪৬৯০৫)।
প্রশ্নকারী : ফেরদৌসী বেগম, মতলব দক্ষিণ, নেত্রকোনা।