রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
উত্তর : এ প্রসঙ্গে একটি হাদীছ বর্ণিত হয়েছে যে, আবূ সাঈদ আল-খুদরী (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ঈদুল আযহা অথবা ঈদুল ফিতরের দিন ঈদগাহের দিকে বের হলেন। এরপর নারীদের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, হে নারীসমাজ! তোমরা ছাদাক্বাহ কর। কারণ আমাকে দেখানো হয়েছে যে, তোমরাই জাহান্নামের অধিকাংশ অধিবাসী। তারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! এর কারণ কী? তিনি বললেন, ‘তোমরা অধিক পরিমাণে অভিশাপ দাও এবং স্বামীদের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করো’। এরপর তিনি বলেন, দৃঢ়চিত্ত পুরুষের বুদ্ধিকে তোমাদের কারও মত আর কাউকে এত বেশি প্রভাবিত করতে আমি দেখিনি।

নারীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমাদের দ্বীন ও বুদ্ধির ঘাটতি কী? তিনি বললেন, একজন নারীর সাক্ষ্য কি একজন পুরুষের সাক্ষ্যের অর্ধেকের সমান নয়? তারা বললেন, হ্যাঁ। তিনি বললেন, এটাই তার বুদ্ধির ঘাটতির অন্তর্ভুক্ত। তিনি আরও জিজ্ঞেস করলেন, নারী যখন ঋতুস্রাবগ্রস্ত হয়, তখন কি সে ছালাত আদায় করে না এবং ছিয়াম পালন করে না? তারা বললেন, হ্যাঁ। তিনি বললেন, এটাই তার দ্বীনের ঘাটতির অন্তর্ভুক্ত’ (ছহীহ বুখারী, হা/৩০৪)। এখানে ‘দ্বীনের ঘাটতি’ বলতে ঋতুস্রাবের সময় ছালাত ও ছিয়াম পরিত্যাগ করা বোঝানো হয়েছে, যা শরী‘আতের নির্দেশনা অনুযায়ী স্বাভাবিক ও ক্ষমাযোগ্য বিষয়; এটি কোন পাপ হিসাবে গণ্য নয়।

অন্যত্র বর্ণিত হয়েছে, জাবির ইবনু আবদুল্লাহ (রাযিয়াল্লাহু আনহু) বলেন, তিনি ঈদের দিন রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে ছালাতে উপস্থিত ছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) খুতবার আগে ছালাত আদায় করলেন। এরপর তিনি বিলাল (রাযিয়াল্লাহু আনহু)-এর ওপর ভর করে দাঁড়ালেন এবং মানুষকে তাক্বওয়া অবলম্বন ও আল্লাহর আনুগত্যের প্রতি উৎসাহিত করলেন। অতঃপর তিনি নারীদের কাছে গিয়ে তাদের উপদেশ দিলেন এবং বললেন, তোমরা ছাদাক্বাহ কর, কারণ তোমাদের অধিকাংশই জাহান্নামের ইন্ধন। একজন নারী জিজ্ঞেস করলেন, হে আল্লাহ্র রাসূল (ﷺ)! কেন? তিনি বললেন, لِأَنَّكُنَّ تُكْثِرْنَ الشَّكَاةَ وَتَكْفُرْنَ الْعَشِيرَ ‘কারণ তোমরা অধিক অভিযোগ কর এবং স্বামীদের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করো’। এরপর নারীরা নিজেদের অলংকার থেকে ছাদাক্বাহ করতে শুরু করলেন এবং তাঁদের কানের দুল ও আংটি বিলাল (রাযিয়াল্লাহু আনহু)-এর কাপড়ে নিক্ষেপ করতে লাগলেন (ছহীহ মুসলিম, হা/৮৮৫)।


প্রশ্নকারী : মোমেনা খাতুন, খুলনা।





প্রশ্ন (১১) : হিবা কী ও কিভাবে সংঘটিত হয়? কোন্ ধরনের বস্তুতে হিবা শুদ্ধ হয়? হিবা এবং ছাদাক্বার মধ্যে পার্থক্য কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : কোন ব্যক্তি যদি হজ্জের সফরে গিয়ে ওমরাহ আদায় করে মদীনা বা মীক্বাতের বাইরে কোন স্থানে সফর করে, তবে তিনি কি মক্কায় আগমনের সময় পুনরায় ওমরাহ করতে পারবেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : ‘মুযিল্লাতুল ফিতান (مُضِلَّاتُ الفِتَن)’ বা পথভ্রষ্টকারী ফিতনাসমূহ বলতে কী বোঝায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : সঊদী আরবে দেখা যায় যে, মাসবূক ব্যক্তি ছালাতের ইমামতি করছে। প্রশ্ন হল- এরূপ করা কি শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১): সারা বছর যোহরের ছালাতের সময় হয় ১১:৫০ থেকে সর্বোচ্চ ১২:১৮ মিনিটের মধ্যে। কিন্তু অধিকাংশ আহলেহাদীছ মসজিদে ১২:৫০ বা ১টায় আযান দিয়ে ছালাত আদায় করা হয়। প্রশ্ন হল- এই সময়ে ছালাত আদায় করলে আওয়াল ওয়াক্ত থাকবে কি বা আওয়াল ওয়াক্তের ফযীলত পাওয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : কেউ যদি ছালাত ছেড়ে ছেড়ে পড়ে যেমন আছর পড়লে মাগরিব পড়ে না, এশার পড়লে ফজর পড়ে না। এমন ব্যক্তিও কি কাফের হয়ে যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৭) : অনেকেই বিশেষ ফযীলত মনে করে শুধুই ১৫ই শা‘বানে ছিয়াম পালন করে। এরূপ করা যাবে কি? শা‘বান মাসে ছিয়াম পালনের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : হারাম ভক্ষণকারী কি চিরস্থায়ী জাহান্নামী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : হাজারে আসওয়াদ পাথরটি প্রথমে সাদা ছিল। এটা এখন কালো হয়ে গেছে। এটা কালো কিভাবে হল? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : যারা ছালাত আদায় করেও মানুষের সাথে খারাপ আচরণ করে, অন্যের ক্ষতি করে তাদের ব্যাপারে অনেকেই বলে, ছালাত মানুষকে ভালো করতে পারে না কিংবা ছালাত পড়লেই মানুষ ভালো হয় না ইত্যাদি। এ ধরনের কথা বলা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : ঈদ ও অনুরূপ সময়ে একজন ব্যক্তির নিজের ছবি তুলে পরিবারের কাছে পাঠানো কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫২) : যে ব্যক্তি রামাযান, শাওয়াল, বুধবার ও বৃহস্পতিবার ছিয়াম পালন করবে, সে জান্নাতে প্রবেশ করবে’ (আহমাদ, হা/১৫৪৭২) মর্মে বর্ণনাটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ