রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : এক সফরে একটিই ওমরাহ করবেন। এটাই ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত। এক সফরে একাধিক ওমরাহ করার কোন দলীল পাওয়া যায় না। আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) যখন ওমরাহ করার জন্য বারবার বলতে লাগলেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) তার ভাই আব্দুর রহমানকে বললেন, একে তানঈম নিয়ে গিয়ে ইহরাম বেঁধে নিয়ে আস, যাতে করে সে ওমরাহ করতে পারে (বুখারী হা/১৬৫১; মিশকাত হা/২৫৫৬)। কিন্তু আব্দুর রহমান (রাযিয়াল্লাহু আনহু) হারামের বাইরে গেলেও রাসূলুল্লাহ (ﷺ) তাকে ওমরাহ করতে বলেননি। যদি বিষয়টি শরী‘আত সম্মত হত, তবে রাসূল (ﷺ) তাকেও ওমরার ইহরাম বাঁধতে বলতেন। শায়খুল ইসলাম ইমাম ইবনু তায়মিয়া (রাহিমাহুল্লাহ) তাঁর ‘ফাতাওয়া’ গ্রন্থে উল্লেখ করেছেন যে, সালাফে ছালেহীনের ঐকমত্যে বেশি পরিমাণে ওমরাহ করা মাকরূহ, বিশেষ করে যদি এটা রামাযান মাসে হয়। বিষয়টি যদি পসন্দনীয় হত, তবে তারা তো এ ব্যাপারে অধিক অগ্রগামী হতেন এবং বারবার ওমরাহ করতেন।

উল্লেখ্য যে, রাসূলুল্লাহ (ﷺ) আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতেন। নেকীর কাজকে সর্বাধিক ভালোবাসতেন। তিনি মক্কা বিজয়ের সময় ঊনিশ দিন সেখানে অবস্থান করেছেন এবং ছালাত আদায় করেছেন। কিন্তু কোন ওমরাহ করেননি (ফাতাওয়া আরকানুল ইসলাম, প্রশ্ন নং-৪৯৪)। দুই ওমরার মাঝের ব্যবধান সম্পর্কে ইমাম আহমাদ (রাহিমাহুল্লাহ) বলেন, দেখবে যে পর্যন্ত মাথা পোড়া কাঠের মত কালো না হয়। অর্থাৎ মাথা ভর্তি চুল না হয় (মাজমূঊ ফাতাওয়া ওয়া রাসাইল ২২/২৫৬ পৃ., প্রশ্ন নং-৭৬৯)।


প্রশ্নকারী : মাসুদ রেযা, চাঁপাইনবাবগঞ্জ।





প্রশ্ন (১০) : রাক‘আত ছালাতের শেষ বৈঠকে বসার সময় বাম পা ডান পায়ের ভিতর দিয়ে বসতে হয়। জামা‘আতে ১ বা ২ রাক‘আত পেলে ইমামের শেষ বৈঠকের সময় কিভাবে বসতে হবে? পরে মুছল্লী তার শেষ বৈঠকে কিভাবে বসবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : একই পশুতে কুরবানী ও আক্বীক্বার নিয়ত করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : অনেকেই মনে করে কা‘বার গিলাফে বরকত আছে। তাই গিলাফ ধরে দু‘আ বা কান্নাকাটি করা জায়েয। উক্ত ধারণা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : হজ্জের প্রস্তুতি বলতে কী বুঝায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : হজ্জ মানুষের পাপকে ধুয়ে দেয়, যেভাবে পানি ময়লাকে ধুয়ে দেয়। এই হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : প্রতিবেশীরা বিভিন্ন হারাম কাজের সঙ্গে জড়িত। তাদের কিছু হালাল উপার্জন থাকলেও তা হারাম মিশ্রিত। তারা অনেক সময় খাবার হাদিয়া পাঠায়। কিন্তু সেটা হালাল না হারাম থেকে দিয়েছে তা বুঝা যায় না। তাদের দেয়া উক্ত খাবার খাওয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : বিনোদনের জন্য বাদ্যযন্ত্রের পরিবর্তে মুখ নাক দিয়ে মিউজিক তৈরি করা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : মুসলিম শাসকের আনুগত্য কতটুকু করতে হবে? মুসলিম শাসক যদি অন্যায় কাজ করে তার প্রতিবাদ কিভাবে করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : একাধিকবার গ্লাসে পানি পান করার সময়, প্রতিবারই কি ‘বিসমিল্লাহ’ এবং শেষে ‘আলহামদুলিল্লাহ’ বলতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : আমি যদি বর্তমানে আল্লাহ ও রাসূল (ﷺ)-এর আদেশ মোতাবেক পর্দা শুরু করি এবং পূর্ববর্তী জীবনধারার জন্য তওবা করার পর মৃত্যুবরণ করি, তাহলে আমার মৃত্যুর পর কোন নন-মাহরাম আমার হিজাব বিহীন ছবি দেখলে কবরের আযাব হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯): জনৈক ব্যক্তি পূর্বে হানাফী মাযহাব অনুসরণ করতেন। পরবর্তীতে সালাফী মানহাজের আলোকে চলার চেষ্টা করছেন। প্রশ্ন হল, সালাফী মানহাজের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য কিভাবে অনুসরণ করা উচিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : ছিয়াম ভঙ্গের কারণগুলো কী কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ