রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
উত্তর : কারণবশত ছুটে গেলে এমনটি হবে না। নবী (ﷺ) বলেছেন, ‏مَنْ نَسِيَ صَلَاةً أَوْ نَامَ عَنْهَا فَكَفَّارَتُهَا أَنْ يُصَلِّيَهَا إِذَا ذَكَرَهَا ‘কেউ কোন ছালাত আদায় করতে ভুলে গেলে অথবা ঘুমিয়ে পড়লে তার কাফফারা হল- যখনই স্মরণ হবে তখনই তা আদায় করে নিবে’ (ছহীহ মুসলিম, হা/৬৮৪)। এ হাদীছ প্রমাণ করে যে, অনিচ্ছাকৃতভাবে ছুটে যাওয়া ছালাত পরে আদায় করে নিলে গুনাহ হবে না। ইমাম নববী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘ঘুম বা ভুলের কারণে ছালাত ছুটে গেলে এবং তা পরে আদায় করলে কোন গুনাহ নেই। কারণ এটি অনিচ্ছাকৃত বিষয়’ (শারহু মুসলিম, ৫/১৩২ পৃ.)। তবে আছরের ছালাতের ব্যাপারে সর্বদা সতর্ক থাকতে হবে। রাসূল (ﷺ) বলেছেন, ‘যদি কোন ব্যক্তির আছরের ছালাত ছুটে যায়, তাহলে যেন তার পরিবার-পরিজন ও মাল-সম্পদ সব কিছুই ধ্বংস হয়ে গেল’ (ছহীহ বুখারী, হা/৫৫২)। অন্য বর্ণনায় এসেছে, একদা বুরাইদা (রাযিয়াল্লাহু আনহু) বললেন, তোমরা শীঘ্র আছরের ছালাত আদায় করে নাও। কারণ নবী (ﷺ) বলেছেন, ‘যে ব্যক্তি আছরের ছালাত ছেড়ে দেয় তার আমাল বিনষ্ট হয়ে যায়’ (ছহীহ বুখারী, হা/৫৫৩)। তবে ঘুমের কারণে আছরের ছালাত ছুটে গেলে এবং পরে তা আদায় করে নিলে তা ইচ্ছাকৃত ছেড়ে দেয়ার অন্তর্ভুক্ত হবে না। তবে নিয়মিত ছালাতের ব্যাপারে সতর্ক থাকা এবং যথাসময়ে আদায়ের চেষ্টা করা অত্যাবশ্যক। আল্লাহ তা‘আলা আমাদের সকলকে ছালাতের হিফাযত করার তাওফীক্ব দান করুন। আমীন।

স্বালাত ত্যাগকারীকে ক্ববরে শাস্তি দেয়া হবে। সামুরা ইবনু জুনদাব (রাযিয়াল্লাহু আনহু) বলেন, একদা রাসূল (ﷺ) আমাদের সামনে স্বপ্নে দেখা শাস্তি সম্পর্কে বলেন, ‘...তিনি চিৎ অবস্থায় শায়িত এক ব্যক্তির নিকট আসলেন, এমতাবস্থায় অন্য একজন ব্যক্তি একটি পাথর হাতে দাঁড়িয়ে রয়েছে, অতঃপর সে উক্ত পাথর দিয়ে তার (শায়িত ব্যক্তির) মাথায় আঘাত করছে, যার ফলে তার মাথা চূর্ণ-বিচূর্ণ হয়ে যাচ্ছে, পাথরটি ছিটকে দূরে চলে যাচ্ছে, পুনরায় সে দৌড়ে গিয়ে পাথরটি নিয়ে ফিরা মাত্র উক্ত ব্যক্তির মাথা পূর্বের ন্যায় ঠিক হয়ে যাচ্ছে। পুনরায় ঐ ব্যক্তি আপন স্থানে ফিরে তাকে ঐ ভাবেই (শাস্তি) দিচ্ছে যেভাবে প্রথমবার দিয়েছিল। নবী (ﷺ) যখন ঐ ব্যক্তির ব্যাপারে জিজ্ঞাসা করেন তখন দুই ফিরিশতা তাঁকে অবহিত করেন যে, এতো ঐ ব্যক্তি যে কুরআন পড়ত, কিন্তু তার প্রতি আমল করত না এবং ফরয ছালাত ছেড়ে ঘুমাত (ছহীহ বুখারী, হা/৭০৪৭, ১১৪৩; ছহীহ মুসলিম, হা/২২৭৪)। তাই ইমাম আহমাদ ইবনু হাম্বাল (রাহিমাহুল্লাহ) বলেন, ‘সুতরাং ইসলাম থেকে চলে যাওয়া সর্বশেষ বস্তু যখন ছালাত, তখন যে বস্তুর শেষ চলে যায় সে বস্তু সম্পূর্ণরূপে নিঃশেষ হয়ে যায়। এ জন্য আপনাদের দ্বীনের সর্বশেষ অংশ (ছালাত)-কে যথাযথভাবে আঁকড়ে ধরুন, আল্লাহ আপনাদের উপর রহমত বর্ষণ করুন’ (ইমাম আহমাদের কিতাবুছ ছালাত)।


প্রশ্নকারী : মুরশিদ আলী, মুর্শিদাবাদ, ভারত।





প্রশ্ন (২৪) : জনৈক আলেম বলেছেন, ছাগল জান্নাতের প্রাণী। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : কোন পণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে ওজন পরিমাপের সময় পণ্যের মোড়কের ওজনসহ পরিমাপ করা যাবে, না-কি আলাদাভাবে পরিমাপ করতে হবে? যেমন ৫০ কেজি চালের বস্তা পরিমাপ করার সময় বস্তার ওজন কি আলাদা মেপে নিতে হবে, না-কি বস্তাসহ ৫০ কেজি ধরা হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : যাকাতের টাকা কি প্রতিষ্ঠানের শ্রমিকদের (যারা গরীব, বেতনের টাকা দিয়ে চলতে কষ্ট হয়) তাদের দেয়া যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : সূদভিত্তিক ব্যাংক থেকে শিক্ষাবৃত্তি গ্রহণ করা কি জায়েয? উল্লেখ্য, আমি সচ্ছল পরিবারের শিক্ষার্থী। উচ্চ মাধ্যমিক রেজাল্টের উপর বৃত্তির জন্য ডাক পেয়েছি। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : কোন মহিলা বাইরে যাওয়ার প্রয়োজন হলে স্বামীর অনুমতি ছাড়াই বাইরে চলে যায়। স্বামীর অনুমতির প্রয়োজন মনে করে না। এক্ষেত্রে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : সূদী অর্থনীতি সংক্রান্ত বিদ্যা শিক্ষা করা কিংবা শিক্ষা দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : রুক্বিয়া বা ঝাড়ফুঁক করে টাকা নেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : ঈদের ছালাতের আগে ইমাম ছাহেব মুছল্লীদেরকে ঈদের ছালাতের নিয়ত বলে দেন। এরূপ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : কেউ সূদী ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে মারা গেলে তার পক্ষ থেকে ঋণ পরিশোধ না করা পর্যন্ত কি তার কবরে শাস্তি হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : মহিলারা কি তারাবীহর ছালাত আদায় করতে পারবে? তারা বাসায় পড়বে না-কি মসজিদে গিয়ে পড়বে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : মহিলারা বাড়ীতে ই‘তিকাফ করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : খাদ্য ও পানীয় হারাম হলে দু‘আ কবুল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ