শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

উত্তর : ছালাতের পর “সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার” ইত্যাদি যিকির করা আল্লাহর শুকর আদায়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে এটিই শুকরের পূর্ণাঙ্গ রূপ নয়। কুরআন-সুন্নাহর আলোকে শুকরের তিনটি স্তম্ভ রয়েছে। যথা:

(১) অন্তরে আল্লাহর নে‘মত স্বীকার করা এবং সকল নে‘মত আল্লাহর পক্ষ থেকেই এসেছে বলে অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস করা। আল্লাহ তা‘আলা বলেন, وَ مَا بِکُمۡ مِّنۡ نِّعۡمَۃٍ فَمِنَ اللّٰہِ ‘তোমাদের কাছে যেসব নে‘মত রয়েছে, সবই আল্লাহর পক্ষ থেকে’ (সূরা আন-নাহল : ৫৩)।

(২) মুখে আল্লাহর প্রশংসা ও শুকর আদায় করা। আলহামদুলিল্লাহ বলা, যিকির করা এবং আল্লাহর প্রশংসা করা। আল্লাহ তা‘আলা বলেন, فَاذۡکُرُوۡنِیۡۤ اَذۡکُرۡکُمۡ  وَ اشۡکُرُوۡا لِیۡ وَ لَا تَکۡفُرُوۡنِ ‘তোমরা আমার যিকির কর, আমিও তোমাদের স্মরণ করব। আমার শুকর আদায় কর এবং অকৃতজ্ঞ হয়ো না’ (সূরা আল-বাক্বারাহ : ১৫২)। রাসূল (ﷺ) বলেছেন, الطُّهُوْرُ شَطْرُ الإِيْمَانِ، وَالْحَمْدُ لِلهِ تَمْلَأُ الْمِيْزَانَ ‘পবিত্রতা ঈমানের অর্ধেক, আর ‘আলহামদুলিল্লাহ’ মীযান (আমলের পাল্লা) পূর্ণ করে দেয়’ (ছহীহ মুসলিম, হা/২২৩)।

(৩) নে‘মতকে আল্লাহর আনুগত্যে ব্যবহার করা। এটাই শুকরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ তা‘আলা বলেন, اِعۡمَلُوۡۤا اٰلَ دَاوٗدَ شُکۡرًا ‘হে দাঊদের পরিবার! তোমরা কৃতজ্ঞতা স্বরূপ আমল কর’ (সূরা সাবা : ১৩)। অর্থাৎ, শুধু মুখে ‘আলহামদুলিল্লাহ’ বলাই যথেষ্ট নয়; বরং আল্লাহর দেয়া সম্পদ, জ্ঞান, সময়, শক্তি সবকিছু তাঁর সন্তুষ্টির পথে ব্যয় করাই প্রকৃত শুকর। অন্যত্র আল্লাহ তা‘আলা বলেন, وَ اِنۡ تَعُدُّوۡا نِعۡمَتَ اللّٰہِ لَا تُحۡصُوۡہَا ؕ اِنَّ الۡاِنۡسَانَ  لَظَلُوۡمٌ  کَفَّارٌ ‘তোমরা যদি আল্লাহর নে‘মত গণনা করতে চাও, কখনো তার হিসাব শেষ করতে পারবে না। নিশ্চয় মানুষ বড়ই যালিম, বড়ই অকৃতজ্ঞ’ (সূরা ইবরাহীম : ৩৪)।

অতএব, মানুষের পক্ষে আল্লাহর সকল নে‘মতের যথাযথ শুকর আদায় করা সম্ভব নয়। তাই বান্দা সর্বদা শুকর আদায়ের চেষ্টা করবে, বেশি বেশি যিকির করবে এবং নে‘মতকে আল্লাহর আনুগত্যে ব্যবহার করবে। ইমাম ইবনুল ক্বাইয়িম (রাহিমাহুল্লাহ) বলেন, ‘শুকর হল- অন্তরে নে‘মত স্বীকার করা, মুখে তার প্রশংসা করা এবং অঙ্গ-প্রত্যঙ্গকে আল্লাহর আনুগত্যে নিয়োজিত রাখা’ (মাদারিজুস সালিকীন, ২/২৪৬ পৃ.)।



প্রশ্নকারী : আনাস মাহমূদ, বসুদ্ধরা, ঢাকা।






প্রশ্ন (২২): ‘দাতা ব্যক্তি আল্লাহর নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী, মানুষেরও নিকটবর্তী, জাহান্নাম হতে দূরবর্তী। আর কৃপণ ব্যক্তি আল্লাহ হতে দূরবর্তী, জান্নাত হতে দূরবর্তী, মানুষ হতেও দূরবর্তী, নিকটবর্তী। নিশ্চয় মূর্খ দানশীল কৃপণ জ্ঞানী অপেক্ষা আল্লাহর নিকট অধিক প্রিয়’- মর্মে বর্ণনাটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : যদি কোন ব্যক্তি ত্বাওয়াফ করার সময় সন্দেহে পড়ে যে কয় চক্কর হল, তাহলে কি সাহু সেজদা দিবে? কারণ বায়তুল্লাহ্‌কে ত্বাওয়াফ করা ছালাততুল্য। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : হিন্দু-খ্রিস্টান তথা বিধর্মীদের বাড়ীতে যেকোন উপলক্ষে দাওয়াত দিলে কোন মুসলিম তা গ্রহণ করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : জনৈক খত্বীব বলেন, পাঁচটি রাতের দু‘আ ফেরত দেয়া হয় না। রজবের প্রথম রাত্রি, শা‘বানের মধ্য রাত্রি, জুমু‘আর রাত্রি, ঈদুল ফিতরের রাত্রি এবং ঈদুল আযহার রাত্রি (ইবনু আসাকির, তারীখে দিমাষ্ক ১০/২৭৫ পৃঃ)। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : ডাক্তাররা বলে থাকে চিপস, জুস, চকলেট, সাদা চিনি শরীর এর জন্য ক্ষতিকর। এখন প্রশ্ন হলো এই গুলা বিক্রি করা জায়েয কিনা? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : সূরা আন-নিসার ৩৪ নং আয়াতে অবাধ্য স্ত্রীকে প্রহার করার কথা বলা হয়েছে। কেউ বলেন লাঠি মেসওয়াক পরিমাণ হতে হবে। এর সঠিক সমাধান জানতে চাই? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : আল্লাহ বলেন, নিশ্চয় মুনাফিক্বরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে (সূরা আন-নিসা : ১৪৫)। প্রশ্ন হল, এরা কোন্ ধরনের মুনাফিক্ব? যেমন ছহীহ বুখারী হা/৩৩ ও ৩৪ নম্বরে বলা হয়েছে, মুনাফিক্বদের লক্ষণ তিনটি ও চারটি। এই মুনাফিক্ব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : কোন নারী কতদিন দুধ পান করালে দুগ্ধমাতা হিসাবে গণ্য হবে? কোন নারী যদি তার বুকের দুধ কাউকে পান করান তাহলে কি সেই নারীর মেয়ের সাথে দুধপানকারীর ছেলের বিবাহ হারাম হয়ে যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : পরিকল্পিতভাবে, ষড়যন্ত্রপূর্বক বা হিংসা করে জমি-জায়গা বা অন্য কোন বস্তুর মূল্য বাড়িয়ে দেয়া কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : বন্ধক রাখার ছহীহ পদ্ধতি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : দাজ্জালের পরিচয় ও বৈশিষ্ট্য জানিয়ে বাধিত করবেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : যাকাত ওয়াজিব হওয়ার পর তা আদায়ের পূর্বে মালিক মৃত্যুবরণ করলে তার হুকুম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ