উত্তর : হ্যাঁ, উক্ত কথা সঠিক। ভাতিজির মেয়ে (নাতনি)-কে বিবাহ করা চিরস্থায়ীভাবে হারাম। কারণ সে আপনার ভাইয়ের বংশধর। আল্লাহ তা’আলা বলেন, وَ بَنتُ الۡاَخِ ‘এবং ভাইয়ের কন্যাগণ (তোমাদের জন্য হারাম)’ (সূরা আন-নিসা : ২৩)। ফিক্বহের বিধান অনুযায়ী, ভাইয়ের কন্যার কন্যা এবং তার নিচের বংশধররাও এর অন্তর্ভুক্ত। তাই ভাতিজি, ভাতিজির কন্যা, ভাতিজির নাতনি—সবাই আপনার জন্য স্থায়ীভাবে বিবাহের জন্য হারাম।
প্রশ্নকারী : মুহাম্মাদ শাহ আলম, উলিপুর, কুড়িগ্রাম।