শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

উত্তর : পারবেন। শরী‘আতে সাধ্যানুযায়ী ইবাদত আদায়ের বিধান রয়েছে। যদি নিচে বসে ছালাত আদায় করতে গিয়ে পা অবশ হয়ে যায়, কষ্ট ও ক্ষতি হয়, তাহলে চেয়ারে বা টুলে বসে ছালাত আদায় করা যাবে। আল্লাহ তা‘আলা বলেন, ‘অতএব তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো (তাঁর নির্দেশ মান্য করো)’ (সূরা অত-তাগাবুন : ১৬)। ইমরান ইবনু হুছাইন (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ‘তুমি দাঁড়িয়ে ছালাত আদায় কর; যদি না পারো তবে বসে ছালাত আদায় কর; আর যদি তাতেও সক্ষম না হও, তবে এক পাশে কাত হয়ে (শুয়ে) ছালাত আদায় কর’ (ছহীহ বুখারী, হা/১১১৭)। তবে চেয়ারে বসে ছালাত আদায়ের ক্ষেত্রে একটি শরঈ মূলনীতি স্মরণ রাখা আবশ্যক, তাহল- আপনি শরীরের যে অংশটুকু যেভাবে আদায় করতে সক্ষম, সেটুকু সেভাবেই আদায় করবেন (নাইলুল আওত্বার, ৩/২৪৩ পৃ.)।

অতএব, আপনার জন্য করণীয় হল- (১) যদি হেলান দিয়ে কিংবা কোন কিছুর ওপর ভর দিয়ে সামান্য সময় দাঁড়াতে সক্ষম হন, তবে তাকবীরে তাহরীমা দাঁড়ানো অবস্থায় আদায় করবেন। এরপর রুকু ও সিজদার সময় চেয়ারে বসে ইশারায় রুকু ও সিজদা করবেন (ইশারার সময় সিজদাকে রুকুর চেয়ে একটু বেশি নিচু করবেন)। (২) যদি দাঁড়াতে একেবারেই সক্ষম না হন অথবা দাঁড়ালে অতিরিক্ত কষ্ট হয়, তবে ছালাতের শুরু থেকেই চেয়ারে বসে ছালাত আদায় করবেন এবং রুকু-সিজদা ইশারায় আদায় করবেন (মাজমূঊ ফাতাওয়া বিন বায, ১২/২৪৪ পৃ.; ফাতাওয়া আল-লাজনা আদ-দায়েমা, ৮/১২৬ পৃ.)।



প্রশ্নকারী : ইয়াদুল মুমিন, মেহেরপুর।






প্রশ্ন (২৭) : কুরবানী করার জন্য কি নিছাব পরিমাণ সম্পদের মালিক হওয়া শর্ত? পশু যব্হে না করে কুরবানীর উদ্দেশ্যে টাকা বিতরণ করলে বৈধ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) :  যেখানে পানির ব্যবস্থা নেই, সেখানে পেশাব করার পর শুধু ঢিল বা টিস্যু নিয়ে পবিত্রতা হাছিল করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : মানুষের মৃত্যুর পর তাকে সামনে রেখে বলা হয় যে, মানুষটি ভাল ছিল, না-কি খারাপ ছিল? প্রচলিত পদ্ধতি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : আমার বাবা সূদের উপরে টাকা নিয়ে গরুর খামার দিতে যাচ্ছে আমি ঐ খামারে কাজ করতে চাচ্ছি না বিধায় আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছেন। এখন আমার কী করা উচিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : মসজিদের দেওয়ালে কুরআনের বা হাদীছ লেখে রাখা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : আহলে কিতাবদের যব্হ করা খাবার খাওয়া কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : জান্নাতের রক্ষক ‘রিযওয়ান’ কি বিশুদ্ধ হাদীছ দ্বারা প্রমাণিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : নিচ থেকে শরীরের অংশ বা উরুর অংশ দেখা যায় এমন সাদা রঙের পাতলা ও স্বচ্ছ কাপড় পরে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : একজন ছাত্রাবাসে থাকে। ছালাতের সময় তার রুমমেট মোবাইল ফোনে/ল্যাপটপে নাটক-সিনেমা দেখে। এতে ছালাতের ক্ষতি হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : কবরে মৃত ব্যক্তি কী ধরনের প্রশ্নের মুখোমুখি হয়ে থাকে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : ইসলামে নেককার দরিদ্রদের ইহকালীন ও পরকালীন মর্যাদা কেমন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩): আমি একজন চাকুরিজীবী। আমার মাসিক বেতন ২০,০০০/- টাকা। আমার পরিবারে সবাই আমার উপর নির্ভর করে। আমি আমার বেতন থেকে সব খরচ প্রদান করি। আমার স্ত্রী, মেয়ে, বাবা, ভাই ও বোন আছে, যাদের খরচ আমি বহন করি। কিন্তু আমার প্রশ্ন হলো আমি আমার সম্পদের যাকাত কীভাবে দিব? আমার সম্পদের উৎস শুধু এই বেতন। কিন্তু আমার সমস্ত বেতন আমার পরিবারে ব্যয় হয়ে যায়। অতএব, আমি কখন যাকাত দিব? কিছু মানুষ বলে যে, বেতন কৃষি ফসলের মত। এতে বর্ষপূর্তির বিষয়টি বিবেচ্য নয়। সুতরাং যখন বেতন পাবেন তখনই যাকাত আবশ্যক হবে। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ