রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : ব্রাক ব্যাংক একটি সূদী ব্যাংক। সুতরাং তার অধীনে পরিচালিত বিকাশে সূদ থাকবে এটাই স্বাভাবিক। বিকাশে সূদ সম্পর্কে বলা হয়েছে, ‘আপনি বিকাশ একাউন্টে টাকা জমিয়ে বছরে ৪% পর্যন্ত ইন্টারেস্ট পেতে পারেন’ (বিকাশের অফিসিয়াল ওয়েব সাইট)। আর এ কথা অজানা নয় যে, ইসলামের দৃষ্টিতে সূদ ভয়ানক হারাম, ধ্বংসাত্মক কাবীরা গুনাহ এবং অভিশাপ যোগ্য অপরাধ (সূরা আল-বাক্বারাহ: ২৭৫-২৭৯)। আল্লাহ তা‘আলা বলেন, ‘হে মুমিনগণ, তোমরা বহুগুণ বৃদ্ধি করে চক্রবৃদ্ধি হারে সূদ খাবে না। আর তোমরা আল্লাহকে ভয় কর, যাতে তোমরা সফলকাম হও’ (সূরা আলে ইমরান: ১৩০)। নবী (ﷺ) সূদখোর, সূদদাতা, তার সাক্ষীদাতা ও তার লেখককে অভিসাম্পত করেছেন এবং বলেছেন, ওরা সবাই সমান’ (ছহীহ মুসলিম, হা/১৫৯৭-১৫৯৮)।

সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া কমিটি বলেন, ‘গীর্জাঘর, মদের কারখানা বা দোকান, সিনেমা হল, সূদী ব্যাংক বা এই ধরণের অন্য কোন অবৈধ জায়গায় চাকুরী করা বৈধ নয়’ (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ১৪/৪৮১ পৃ.)। সুতরাং ব্র্যাকের বিকাশ শাখায় এজেন্ট হিসাবে কাজ করা বা কাস্টমার কেয়ারে চাকুরী করা বা অফিসের আইটি সেক্টরে চাকরি করা সূদী ব্যাংকের অধীনে চাকুরী করারই নামান্তর। কেননা এটা ঐ সংস্থাকে এক প্রকারের সাহায্য করা হচ্ছে। এটা যেমন হারাম তেমনি তা প্রচার-প্রসার করা, বিজ্ঞাপন দেওয়া, এ জন্য ঘর ভাড়া দেয়া, বিকাশ অ্যাপ রেফার করে বা বিকাশ অ্যাপে বার্ড নামক গেইম খেলে টাকা কামানো ইত্যাদি সবই হারাম। আল্লাহ আমাদেরকে পাপ ও সীমালঙ্ঘনের কাজে সহায়তা করতে নিষেধ করেছেন এবং বলেছেন, ‘তোমরা নেককাজ ও তাক্বওয়ায় পরস্পরকে সাহায্য কর এবং পাপ ও সীমালংঘনে একে অন্যের সাহায্য করবে না। আর আল্লাহর তাক্বওয়া অবলম্বন কর। নিশ্চয় আল্লাহ শাস্তিদানে অত্যধিক কঠোর’ (সূরা আল-মায়িদাহ: ২)। উক্ত আয়াতের ব্যাখ্যাতে ইমাম ইবনু কাছীর (রাহিমাহুল্লাহ) ও কুরতুবী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘এখানে আল্লাহ তা‘আলা মুমিন ব্যক্তিদেরকে ভালো কাজে সহযোগিতা করতে আদেশ করেছেন এবং অন্যায়, অসৎ ও হারাম কাজে সাহায্য, সহযোগিতা করতে নিষেধ করেছেন’ (তাফসীর ইবনু কাছীর, ২/১২; তাফসীরে কুরতুবী, ৬/৪৬-৪৭ পৃ.)।


প্রশ্নকারী : সাব্বির, ঢাকা।





প্রশ্ন (২৯) : হিন্দুরা যেখানে হাঁটাচলা করে সেখানে কি ছালাত হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : কাগজ নকল করে কোনো দেশের ভিসা করে টাকা উপার্জন করলে, সেই টাকা কি হারাম হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : আছর কিংবা ফজর ছালাতের পর মসজিদে প্রবেশ করলে তাহিইয়াতুল মাসজিদ দুই রাক‘আত ছালাত পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : কুরবানী করার সময় কোন্ দু‘আ পড়তে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : ব্যাংকারকে বা ব্যাংকারের মেয়েকে বিয়ে করা যাবে কি? যারা ব্যাংকে চাকুরী করে তাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : ২৭ শে রামাযানের রাত্রিকে সারা বিশ্বে ক্বদরের রাত্রি হিসাবে পালন করা হয়। এ ব্যাপারে ইসলামের পরিষ্কার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : খুলা ত্বালাক্বের কোন ইদ্দত আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : মাফলার বা হুডি পরে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : আমি গর্ভবতী। আমি আল্লাহর কাছে নেককার সন্তান লাভের জন্য নিয়মিত দু‘আ করি। আমি এক লোকের কাছে শুনেছি যে, গর্ভবতী নারী যদি প্রতিদিন নিয়মিত সূরা মারিয়াম তেলাওয়াত করে, তাহলে তার প্রসব সহজ হয় এবং প্রতিদিন নিয়মিত সূরা ইউসুফ পড়ে, তাহলে বাচ্চা সুন্দর হয়। এর সমর্থনে কি কোন ছহীহ হাদীছ আছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : জুমু‘আর খুতবাহ চলাকালীন খত্বীব কর্তৃক হাত তুলে দু‘আ করা এবং মুক্তাদীগণের হাত তুলে আমীন আমীন বলা কি শরী‘আতসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : অনেক সময় শিশুদের আনন্দ দেয়ার জন্য বলা হয় ‘আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা; চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা’। এমন শব্দগুলো বললে কোন গুনাহ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : এশার ছালাতের পর দু’রাক‘আত নফল ছালাত দু’শ রাক‘আত ছালাতের ছওয়াবের সমান। কথাটির সত্যতা আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ