শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

উত্তর : যদি কোন ব্যক্তি (নাঊযুবিল্লাহ) নিজের মেয়ের সঙ্গে যিনা বা ধর্ষণের মত অপরাধ করে, তাহলে এর কারণে তার স্ত্রীর সঙ্গে বিদ্যমান বৈধ বিবাহ ভেঙে যায় না এবং স্ত্রী তার জন্য হারাম হয়ে যায় না। কারণ হারাম পন্থায় সংঘটিত কাজ বৈধ নিকাহের উপর প্রভাব ফেলে না। আল্লাহ তা‘আলা বলেন, وَ اُحِلَّ لَکُمۡ مَّا وَرَآءَ ذٰلِکُمۡ ‘এগুলো ছাড়া অন্যান্য নারী তোমাদের জন্য হালাল করা হয়েছে’ (সূরা আন-নিসা : ২৪)।  এ আয়াতের ভিত্তিতে ফক্বীহগণ বলেন, হারাম কাজ নতুন কোন বৈবাহিক নিষেধাজ্ঞা সৃষ্টি করে না। ইমাম ইবনু কুদামাহ (রাহিমাহুল্লাহ) বলেন,

ولا تحرم المرأة على زوجها بزناه بأمها أو ابنتها، وهو قول أكثر أهل العلم

‘কোন ব্যক্তি যদি তার স্ত্রীর মা বা মেয়ের সঙ্গে যিনা করে, তাহলে এর দ্বারা স্ত্রী তার জন্য হারাম হয়ে যায় না। এটাই অধিকাংশ আলেমের মত’ (আল-মুগনী, ৯/৫৬৫ পৃ.)। ইমাম নববী (রাহিমাহুল্লাহ) বলেন, الزنا لا يثبت به تحريم المصاهرة عندنا، وبه قال جمهور العلماء ‘আমাদের (শাফেঈ) মতে যিনার মাধ্যমে শ্বশুরালয়-সংক্রান্ত হারাম হওয়ার সম্পর্ক প্রতিষ্ঠিত হয় না। এটাই অধিকাংশ আলেমের মত’ (আল-মাজমূঊ, ১৭/৩৫৬ পৃ.)। 

এখন মায়ের করণীয় হল- স্বামীর এ ধরনের অপরাধ প্রমাণিত হলে তা শুধু বড় গুনাহ নয়; বরং জঘন্য অপরাধ এবং ইসলামী রাষ্ট্রে এর জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। এ অবস্থায় স্ত্রীর করণীয় হল- (১) মেয়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাকে সেই ব্যক্তির কাছ থেকে সম্পূর্ণ পৃথক রাখা। (২) অপরাধটি যথাযথ কর্তৃপক্ষ বা আদালতের মাধ্যমে বিচারাধীন করার চেষ্টা করা। (৩) যদি স্বামীর সঙ্গে বসবাসে নিজের বা সন্তানের নিরাপত্তা, দ্বীন বা ইযযতের আশঙ্কা থাকে, তাহলে বিচারকের মাধ্যমে বিচ্ছেদ (ত্বালাক্ব বা খুলা) গ্রহণ করা বৈধ; বরং অনেক ক্ষেত্রে তা আবশ্যক হয়ে পড়ে।



প্রশ্নকারী : খাদিজা, চট্টগ্রাম।






প্রশ্ন (১০) : শত্রুতার জের ধরে যদি কোন মানুষকে মেরে ফেলার জন্য কোন পয়জন খাওয়ানো হয়, তাহলে জীবন বাঁচানোর জন্য তাবীয ব্যাবহার করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : নিরাপত্তা কর্মীদের জন্য ছালাত আদায়ের নির্দেশাবলী কী? বিশেষ করে গণ্যমান্য ব্যক্তিদের যারা বডি গার্ড তাদের ব্যাপারে কী নির্দেশনা দেয়া হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : কেক ও চকলেটের উপর ‘আল্লাহ’ লেখা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : জান্নাতী দলের পরিচয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : আমাদের এলাকায় প্রায় প্রতিটা মসজিদে ইফতারের চার্ট ভিত্তিক সময় থেকে ১৫ মিনিট পরে ছালাত শুরু হয়। এ অবস্থায় আমাদের ছালাতের কোন ক্ষতি হচ্ছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : কেউ কোন নারীকে ধর্ষণ করার চেষ্টা করলে আত্মরক্ষার জন্য করণীয় কী? সে কি অস্ত্র ব্যবহার করতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : গান-বাজনা হারাম মর্মে কোন্ কোন্ দলীল পেশ করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : মানুষ বিপদে পতিত হলে হতাশা প্রকাশ করে চিন্তিত হয়ে পড়ে। অনেকেই অসন্তুষ্টি প্রকাশও করে। প্রশ্ন হল- বিপদে অসন্তুষ্টি প্রকাশ করলে তার হুকুম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : মৃতের গোসল করানোর ছহীহ পদ্ধতি কেমন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : মসজিদের নীচতলায় পুরুষ এবং দোতলায় মহিলারা ওয়াক্তিয়া ও জুমু‘আর ছালাত আদায় করে থাকে। এভাবে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : একই পশুতে কুরবানী ও আক্বীক্বার নিয়ত করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১): আঙ্গুরের যাকাত সম্পর্কে নবী করীম (ﷺ) বলেছেন, ইহা অনুমান করা হবে, যেভাবে খেজুর অনুমান করা হয়। অতঃপর আঙ্গুর শুকিয়ে গেলে তার যাকাত আদায় করা হবে। যেভাবে খেজুরের যাকাত আদায় করা হয়। এটা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ