বুধবার, ২২ Jul ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
উত্তর : তাবীয কোন সময়ই ব্যবহার করা যাবে না। আব্দুল্লাহ ইবনু মাসঊদ (রাযিয়াল্লাহু আনহুমা)-এর স্ত্রী যয়নাব (রাযিয়াল্লাহু আনহা) বলেন, আমার স্বামী আব্দুল্লাহ আামর গলায় একটি তাবীয দেখে সেটা ছিঁড়ে ফেলেন। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি যে, কুফরী ঝাড়ফুঁক, তাবীয ও জাদুটোনা শিরকী কাজ। আমি বললাম, আপনি কেন এমন কথা বলছেন। একবার আমার চোখে ব্যাথা হচ্ছিল, মনে হচ্ছে চোখটি বেরিয়ে যাবে। তখন এক ইহুদী তাতে মন্ত্র পড়ে ফুঁক দিলে তখনই ভাল হয়ে গেল। আব্দুল্লাহ (রাযিয়াল্লাহু আনহুমা) বললেন, এগুলো সব শয়তানের কাজ। নিজ হাত দ্বারা আঘাত করছিল, আর যখন মন্ত্র পড়া হয়, তখন সে বিরত হয়ে যায় (আবু দাঊদ, হা/৩৮৮৩, সনদ ছহীহ)। অন্যত্র রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘যে ব্যক্তি তাবীয ঝুলালো সে শিরক করল’ (মুসনাদে আহমাদ, হা/১৭৪৫৮; সনদ ছহীহ, সিলসিলা ছহীহাহ, হা/৪৯২)। অতএব শত্রুতাই হোক আর জিন-শয়তানের আছরই হোক কোন ক্ষেত্রেই তাবীয ব্যবহার করা যাবে না। এগুলো ছেড়ে বরং নিম্নোক্ত দু‘আ পাঠ করতে হবে:

أَذْهِبِ الْبَاْسَ رَبَّ النَّاسِ وَاشْفِ أَنْتَ الشَّافِىْ لَا شِفَاءَ إِلَّا شِفَائُكَ شِفَاءً لَّا يُغَادِرُ سَقَمًا

উচ্চারণ : আয্হিবিল বা‘স, রব্বান না-স, ওয়াশ্ফি আংতাশ শা-ফী, লা শিফা-আ ইল্লা শিফাউকা শিফা-আল লা ইউগা-দিরু সাক্বামা। অর্থ : ‘হে মানুষের প্রতিপালক! আপনি এ রোগ দূর করুন এবং আরোগ্য দান করুন, আপনি আরোগ্য দানকারী। আপনার আরোগ্য ব্যতীত কোন আরোগ্য নেই। এমন আরোগ্য, যা বাকী রাখে না কোন রোগ’ (ছহীহ বুখারী, হা/৫৭৪২; মিশকাত, হা/১৫৩০, পৃ, ১৩৪)।


প্রশ্নকারী : আব্দুল আহাদ সাকিব, সোনাতলা, বগুড়া।




প্রশ্ন (১১) : হাদীছে এসেছে যে, কোন ব্যক্তি যদি সূরা বাক্বারাহ পড়ে তাহলে তার ঘরে শয়তান প্রবেশ করে না। কিন্তু সূরাটি যদি মোবাইল বা কম্পিউটারে বাজানো হয় তাহলে কি এই ফযীলত পাওয়া যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : স্ত্রীর ভরণ-পোষণ না দিলে স্বামী গুনাহগার হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : শুধু বেজোড় রাত্রিগুলোতে ই‘তিকাফ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : সউদী আরবের স্থায়ী গবেষণা ও ফাতাওয়া বোর্ড মুনাজাতের ব্যাপারে কী সিদ্ধান্ত দিয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : ছহীহ হাদীছের অনুসরণ করার কারণে অনেকে ‘জঙ্গী’ বলছে। এ জন্য পরিবারও চিন্তিত। তারাও চাপ সৃষ্টি করছে। এমন পরিস্থিতিতে কী করা উচিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : ওড়না ছাড়া মেয়ে শিশু ছালাত আদায় করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : অনেকে মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহাব (রাহিমাহুল্লাহ)-কে শয়তানের শিং বলে অভিহিত করে থাকে। এটা কি ঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : হারাম রিযিক জেনেও কেউ যদি সেই রিযিকের উপর বহাল থাকে, তাহলে সে কি কাফের হয়ে যাবে যেহেতু তার ইবাদত কবুল হচ্ছে না? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : শ্বশূর বাড়ির আত্মীয়রা আমাদের সাথে হিংসা করে। আমি তাদের অনেক উপকার করলেও তারা আমাদের ভালো চায় না। বিভিন্নভাবে কষ্ট দেয়। এই অবস্থায় তাদের সাথে সম্পর্ক ছিন্ন করলে কি পাপ গুনাহ হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : কোন সূদী ব্যাংকের এটিএম বুথে সিকিউরিটি গার্ডের চাকরি করা কি হারাম হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : রামাযানের ছুটে যাওয়া ছিয়াম ধারাবাহিকভাবে আদায় করতে হবে, না-কি বিচ্ছিন্নভাবে আদায় করলেও চলবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : সকালে বরকত নাযিল হয়। এই কথার কোন দলীল আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

সর্বশেষ প্রবন্ধ

ফেসবুক পেজ