রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
উত্তর : মাইয়েতকে দ্রুত গোসল করানো ও কাফন-দাফনের ব্যবস্থা করা সুন্নাত (ছহীহ বুখারী, হা/১৩১৫, (ইফাবা হা/১২৩৬, ২/৩৯২ পৃ.); মিশকাত, হা/১৬৪৬)। গোসলের সময় পর্দার ব্যবস্থা রাখতে হবে এবং পূর্ণ আদবের সাথে বরইপাতা দেয়া পানি এবং সাবান দিয়ে গোসল করাবে (ছহীহ বুখারী, হা/১২৫৩, ১২৫৪, (ইফাবা হা/১১৮০, ২/৩৬২ পৃ.); মিশকাত, হা/১৬৩৪; বঙ্গানুবাদ মিশকাত, হা/১৫৪৬, ৪/৪৮)। সুন্নাতী তরীকা মোতাবেক গোসল করাতে সক্ষম এমন নিকটাত্মীয় বা অন্য কেউ মাইয়েতকে গোসল করাবেন (দারাকুৎনী, হা/১৮৭৩, সনদ হাসান; মুস্তাদরাক হাকেম, হা/১৩৩৯; আহকামুল জানাইয, পৃ. ৫০)। স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে গোসল করাবেন (ইবনু মাজাহ, হা/১৪৬৫; ইরওয়াউল গালীল, হা/৭০০, ৩/১৬০ পৃ.; হাকেম, হা/৪৭৬৯; বায়হাক্বী, সুনানুল কুবরা, হা/৬৯০৭; বায়হাক্বী, মা‘রেফাতুস সুনান ওয়াল আছার, হা/২১৫৭; দারাকুৎনী, হা/১৮৭৩; সনদ হাসান, ইরওয়াউল গালীল, হা/৭০১)। জিহাদের ময়দানে নিহত শহীদকে গোসল দিতে হয় না (ছহীহ বুখারী, হা/১৩৪৩, (ইফাবা হা/১২৬২, ২/৪০৫ পৃ.); বুলূগুল মারাম, হা/৫৩৭; তালখীছ, পৃ. ২৮-৩৩)। উল্লেখ্য, পানি না পাওয়া গেলে মাইয়েতকে তায়াম্মুম করাবে (ফিক্বহুস সুন্নাহ, ১/২৬৭; সূরা আন-নিসা : ৪৩; সূরা আল-মায়েদাহ : ৬)।

প্রথমে ‘বিসমিল্লাহ’ বলে মাইয়েতের ডান দিক থেকে ওযূর অঙ্গগুলো ধৌত করবে (ছহীহ বুখারী, হা/১২৫৪, (ইফাবা হা/১১৮০, ২/৩৬২ পৃ.); ছহীহ মুসলিম, হা/৯৩৯; মিশকাত, হা/১৬৩৪; বঙ্গানুবাদ মিশকাত, হা/১৫৪৬, ৪/৪৮ পৃ.)। ধোয়ানোর সময় হাতে ভিজা ন্যাকড়া রাখবে। তিনবার বা তিনের অধিক বেজোড় সংখ্যায় পানি ঢালা যাবে। গোসল শেষ করার পর সুগন্ধি লাগাবে। মাইয়েত মহিলা হলে চুলের তিনটি বেণী করে পিছনে ছড়িয়ে দেবে (ছহীহ বুখারী, হা/১২৫৩, ১২৫৪, (ইফাবা হা/১১৮০, ২/৩৬২ পৃ.); মিশকাত, হা/১৬৩৪; বঙ্গানুবাদ মিশকাত, হা/১৫৪৬; তালখীছ, পৃ, ২৮-৩০)।


প্রশ্নকারী : আলমগীর হোসেন, কদমতলা, সাতক্ষীরা।




প্রশ্ন (১৫) : ছালাতে তাশাহ্হুদের সময় দৃষ্টি কোন্ দিকে রাখতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : কবরে মৃত ব্যক্তি কী ধরনের প্রশ্নের মুখোমুখি হয়ে থাকে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৭) : জামা‘আতে ছালাত আদায় করলে সালাম ফেরানোর সময় কাকে সালাম দেয়া হয়, আর একাকী ছালাত আদায় করলে কাকে সালাম দেয়া হয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : বিনোদনের জন্য বাদ্যযন্ত্রের পরিবর্তে মুখ নাক দিয়ে মিউজিক তৈরি করা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : মানুষের একথা বলা যে, যদি এ কুকুর না থাকত তবে রাত্রে চোর আমাদের ঘরে ঢুকে পড়ত, যদি হাঁস বাড়ীতে না থাকত তবে চুরি হয়ে যেত, কারও একথা বলা যে, যা আল্লাহ চান ও আপনি চান, যদি আল্লাহ না হতেন অমুক না হতো ইত্যাদি জাতীয় কথা বলা কি শিরকের অন্তর্ভুক্ত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : জান্নাতে কি রাত দিন হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : আবূ দাঊদের ৬৬৬ নং হাদীছ দেখিয়ে জনৈক ব্যক্তি বলেন, যে জামা‘আতে পায়ে পা কাঁধে কাঁধ মিলানো হয় না, সে জামা‘আতে ছালাত পড়া যাবে না। এছাড়াও তিনি বলেন কাতার না মিলালে নাকি আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়। উক্ত বক্তব্য কি সঠিক? উক্ত হাদীছের ব্যাখ্যা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : যারা সীমান্ত এলাকায় বসবাস করে তারা রক্ষী বাহিনীকে ঘুষ দিয়ে ভারত থেকে বিভিন্ন মাল নিয়ে এসে ব্যবসা করে। এই ব্যবসা কি হালাল? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : হাদীছে বলা হয়েছে যে, খারিজীরা জাহান্নামের কুকুর (ইবনু মাজাহ, হা/১৭৬; তিরমিযী, হা/৩০০০; সনদ ছহীহ)। কুকুর বলে কী বুঝানো হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : আযানের সময় কোন ওয়ায বা কথা বলা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : প্রতারণা করে টাকা নিয়ে ঐ টাকা গরীব অসহায় মানুষকে দান করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : ইমামের সূরা ফাতিহা পড়ার সাথে সাথে মুছল্লীগণও তা পড়বে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ