রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : গুনাহ হবে না। আল্লাহর নাম স্মরণ করা ও ইবাদত করার জন্যই মসজিদ তৈরি করা হয়েছে। আল্লাহ তা‘আলা বলেন, ‘সে সব ঘরে, যাকে সমুন্নত করতে এবং যাতে তাঁর নাম স্মরণ করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন, সকাল ও সন্ধ্যায় তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে’ (সূরা আন-নূর : ৩৬)।

উপরিউক্ত আয়াতে আল্লাহ তা‘আলা মুমিনদের প্রকৃত আবাসস্থল এবং সেখানে তাঁদের করণীয় সম্পর্কে আলোচনা করেছেন। মসজিদে তাঁরা প্রায়ই (বিশেষতঃ পাঁচ ওয়াক্ত ছালাতের সময়) গোচরীভূত হয়। মসজিদকে সুউচ্চ রাখার জন্য এবং এগুলোতে সদাসর্বদা আল্লাহ‌র নাম উচ্চারণ করার জন্য আল্লাহ তা‘আলা আদেশ করেছেন। এসব গৃহে সকাল-সন্ধ্যায় অর্থাৎ সর্বদা এমন লোকেরা আল্লাহ‌ তা‘আলার পবিত্রতা বর্ণনা করে, যাদের বিশেষ গুণাবলী পরবর্তী আয়াতে বর্ণিত হয়েছে। অধিকাংশ মুফাসসির এ তাফসীরকেই অগ্রাধিকার দিয়েছেন (তাফসীরে কুরতুবী ও বাগাভী)। আল্লাহর নাম স্মরণ করা দ্বারা এখানে তাসবীহ (পবিত্রতা বর্ণনা), তাহমীদ (প্রশংসা বর্ণনা), নফল ছালাত, কুরআন তিলাওয়াত, ওয়ায-নসীহত, দ্বীনী শিক্ষা ইত্যাদি সর্বপ্রকার যিকর বুঝানো হয়েছে (তাফসীরে ত্বাবারী, সা‘দী, মুয়াসসার)। অন্যত্র নবী (ﷺ) বলেন, ‘যে দিন আল্লাহর রহমতের ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না, সেদিন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তা‘আলা তাঁর নিজের আরশের ছায়ায় আশ্রয় দিবেন। তাঁদের মধ্যে এক শ্রেণী হল তাঁরা, ‘যাদের অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত থাকে বা ঝুলে থাকে’ (ছহীহ বুখারী, হা/৬৬০, ১৪২৩, ৬৪৭৯; ছহীহ মুসলিম, হা/১০৩১; মুসনাদে আহমাদ, হা/৯৬৭১)। সুতরাং মসজিদে অতিরিক্ত সময় অতিবাহিত করা প্রশংসনীয় কাজ এবং মসজিদে অবস্থান কালে সুস্থভাবে ইবাদত করার জন্য যাবতীয় সুবিধা ভোগ করা বৈধ। তবে অপচয় যেন না হয় সেদিকেও সজাগ থাকতে হবে (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১৩১২৬৯)।


প্রশ্নকারী : শাকিল, ঢাকা





প্রশ্ন (২০) : টিকিট ছাড়া রেল ভ্রমণ করলে কি পাপ হবে? অনেক সময় ড্রাইভার কিংবা টিটিকে কিছু টাকা দিলে যাওয়ার ব্যবস্থা করে দেয়। এভাবে অনেকেই ভ্রমণ করে। এটা কি জায়েজ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৬) : ঈদ মাঠে মিম্বার নিয়ে যাওয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : ছিয়াম অবস্থায় দাঁত উঠানো, রক্ত পরীক্ষা করা বা অন্য কোন কারণে শরীর থেকে রক্ত বের হলে ছিয়াম নষ্ট হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : এক ব্যক্তি প্রতি মাসে আমার বিকাশে হাজারে বিশ টাকাসহ টাকা পাঠায়। কিন্তু আমি প্রায় এজেন্ট নাম্বার দিয়ে টাকা ওঠালে আমার খরচ পড়ে চৌদ্দ টাকা পঞ্চাশ পয়সা। বাকী ৫ টাকা ৫০ পয়সা আমার কাছে থেকে যায়। এই টাকাগুলো আমি খরচ করতে পারব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : বিধর্মীদের ধর্মীয় উৎসব উপলক্ষে বিভিন্ন দোকানে ডিসকাউন্ট দিয়ে থাকে। এ ধরণের ডিসকাউন্টে পণ্য ক্রয় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : একই পশুতে কুরবানী ও আক্বীক্বার নিয়ত করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : কুরবানীর দিন কুরবানীর পশু যব্হ করার আগ পর্যন্ত না খেয়ে থাকার কোন বিধান আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : মহিলারা বাড়ীতে ই‘তিকাফ করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : ত্বালাক্ব দেয়ার সময় স্ত্রীকে জানানো অথবা লিখিত দেয়া কি যরূরী? স্ত্রীকে না জানিয়ে ত্বালাক্ব দিলে সেই ত্বালাক কার্যকর হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : আওয়াল ওয়াক্তে ছালাত আদায় না করলে ছালাত কবুল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : স্ত্রীর কানের দুল ও হাতের আংটি মিলে ৭ আনা স্বর্ণ আছে, যা তিনি সবসময় ব্যবহার করে থাকেন। প্রশ্ন হল- এর কি যাকাত দিতে হবে? যদি যাকাত ফরয হয়, তাহলে কত টাকা যাকাত দিতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : তিন ভাইয়ের মধ্যে দুই ভাই শহরে থাকে। তারা শহরে থাকলেও একই পরিবারভুক্ত। এমন পরিবারের পক্ষ থেকে একটি ছাগল কুরবানী দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ