শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
উত্তর : যদি সূদী অর্থনীতি অধ্যয়নের উদ্দেশ্য হয় সূদের কার্যক্রম সম্পর্কে জানা এবং এ ব্যাপারে আল্লাহর বিধান স্পষ্ট করা, তাহলে এতে কোন অসুবিধা নেই। কিন্তু যদি অধ্যয়নের উদ্দেশ্য এমনটি না হলে তা বৈধ হবে না। অনুরূপভাবে সূদভিত্তিক ব্যাংকে চাকরি করাও জায়েয নয়, কারণ এটি পাপ কাজে সহযোগিতা করার অন্তর্ভুক্ত। আল্লাহ তা‘আলা বলেছেন, ‘তোমরা সৎকর্ম ও তাক্বওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা কর এবং মন্দকর্ম ও সীমালঙ্ঘনে একে অন্যের সহযোগিতা কর না। আর আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ শাস্তি প্রদানে অত্যধিক কঠোর’ (সূরা আল-মায়িদাহ : ২)

উপরিউক্ত আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনু কাছীর (রাহিমাহুল্লাহ) ও ইমাম কুরতুবী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘এখানে আল্লাহ তা‘আলা মুমিন ব্যক্তিদেরকে ভালো কাজে সহযোগিতা করতে আদেশ করেছেন এবং অন্যায়, অসৎ ও হারাম কাজে সাহায্য, সহযোগিতা করতে নিষেধ করেছেন’ (তাফসীর ইবনু কাছীর, ২/১২; তাফসীরে কুরতুবী, ৬/৪৬-৪৭; মাজমূঊ ফাতাওয়া ওয়া মাক্বালাতুশ শাইখ ইবনু বায ১৯/২৩৯)

সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া কমিটির আলিমগণ বলেন, ‘সূদী কোম্পানিতে চাকরি করা, যেখানে সূদের ভিত্তিতে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে এবং সেই ঋণসংক্রান্ত হিসাব কোম্পানির খাতায় লিপিবদ্ধ করা জায়েয নয়। কারণ এটি সূদের লেনদেন লেখার অন্তর্ভুক্ত। নবী করীম (ﷺ) সূদখোর, সূদদাতা, তার সাক্ষীদাতা ও তার লেখককে অভিসাম্পত করেছেন এবং বলেছেন, ওরা সবাই সমান’ (ছহীহ মুসলিম, হা/১৫৯৭-১৫৯৮)। সুতরাং আপনার উচিত অন্য কোন কাজের সন্ধান করা। ইনশাআল্লাহ আল্লাহ আপনার জন্য সহজ পথ বের করে দেবেন। আল্লাহ তা‘আলা বলেছেন, ‘আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ সৃষ্টি করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিয্ক্ব দান করেন, যা সে কল্পনাও করতে পারে না’ (সূরা আত-ত্বালাক্ব : ২-৩)। আল্লাহ আপনার বিষয় সহজ করে দিন এবং সকলের অবস্থা সংশোধন করে দিন (ফাতাওয়া আল-লাজনাহ আদ-দায়িমাহ, ১৫/২৭-২৯ পৃ.)

শাইখ মুহাম্মাদ ইবনু ছালিহ আল-উছাইমীন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘সূদভিত্তিক প্রতিষ্ঠানে চাকরি করা জায়েয নয়, যদিও ব্যক্তি সেখানে ড্রাইভার বা প্রহরী (গার্ড) হিসাবেই কাজ করুক। কারণ সূদী প্রতিষ্ঠানে চাকরি গ্রহণ করা সেই প্রতিষ্ঠানের প্রতি সন্তুষ্টি প্রকাশ করার শামিল। কারণ যে ব্যক্তি কোন বিষয়কে মন্দ মনে করে, সে তার স্বার্থে কাজ করতে পারে না। সুতরাং যখন সে তার স্বার্থে কাজ করে, তখন তা ঐ বিষয়ের প্রতি তার সন্তুষ্টিরই প্রমাণ। আর হারাম বিষয়ে সন্তুষ্ট ব্যক্তি তার পাপের অংশীদার হয়। আর যে ব্যক্তি হিসাব-নিকাশ, লেখালেখি, প্রেরণ, জমা করা ইত্যাদি কাজ সরাসরি সম্পাদন করে, সে নিঃসন্দেহে হারাম কাজে প্রত্যক্ষভাবে জড়িত (ফাতাওয়া ইসলামিয়্যাহ, ২/৪০১ পৃ.)


প্রশ্নকারী : গোলাম রাব্বী, বরিশাল।





প্রশ্ন (৩৪) : জানাযা পড়ার সময় মৃত ব্যক্তি ভাল ছিল কি-না জিজ্ঞেস করা : - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : ইসলামী খিলাফতের দায়িত্ব ও কর্তব্য কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : আল্লাহর তা‘আলার গুণবাচক নাম কতটি এবং সেগুলো মুখস্থের ফযীলত কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : ইসলামে বোবা জিনের অস্তিত্ব আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : ‘একই বিক্রয়ে দু’টি শর্ত বৈধ নয়’ (তিরমিযী, হা/১২৩৪) হাদীছের সঠিক ব্যাখ্যা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : জনৈক শিক্ষক জিপিএফ-এর সূদ বন্ধ করে দিয়েছেন। কারণ এখন সূদমুক্ত অফশন চালু করা হয়েছে। কিন্তু তার পিতা-মাতা এই বিষয় নিয়ে মনক্ষুন্ন হয়েছেন। তারা সেই সূদের টাকা চাচ্ছিলেন। কিন্তু শিক্ষকের ভয় হল, তিনি যদি আগেই মারা যান, আর সন্তানরা যদি সূদের টাকা আলাদা না করে তবে তিনি পাপী হবেন। তিনি কি অপরাধ করেছেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৭) : নফল ছিয়াম ভেঙ্গে ফেলা যাবে কি এবং ভেঙ্গে ফেলা ছিয়ামের কাযা আদায় করতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : আমি সফরে নিদিষ্ট দূরত্ব অতিক্রম করি। বাড়ি থেকে সকালে বের হয়ে আবার রাতের মধ্যে বাড়ি ফিরে আসি। প্রশ্ন হল- এরকম সময় আমি কি ছালাত কছর করতে পারব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : আহলেহাদীছদের বাহ্যিক নিদর্শনগুলো কী কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : কোন পণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে ওজন পরিমাপের সময় পণ্যের মোড়কের ওজনসহ পরিমাপ করা যাবে, না-কি আলাদাভাবে পরিমাপ করতে হবে? যেমন ৫০ কেজি চালের বস্তা পরিমাপ করার সময় বস্তার ওজন কি আলাদা মেপে নিতে হবে, না-কি বস্তাসহ ৫০ কেজি ধরা হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : ওযূ করার সময় মুখে ও নাকে পানি দেয়ার সঠিক পদ্ধতি কোনটি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : বিবাহ করে আমল করলে দ্বিগুন ছওয়াব পাওয়া যায় এই কথা কি সত্য? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ