রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর :  মারইয়াম (আলাইহিস সালাম)-এর মর্যাদা ও নারীদের উপর তার শ্রেষ্ঠত্ব বর্ণনা করে মহান আল্লাহ বলেন, وَ اِذۡ قَالَتِ الۡمَلٰٓئِکَۃُ یٰمَرۡیَمُ اِنَّ اللّٰہَ اصۡطَفٰکِ وَ طَہَّرَکِ وَ اصۡطَفٰکِ عَلٰی نِسَآءِ  الۡعٰلَمِیۡنَ ‘যখন ফেরেশতাগণ বলেছিলেন, হে মারইয়াম! নিশ্চয় আল্লাহ তোমাকে মনোনীত করেছেন ও তোমাকে পবিত্র করেছেন এবং বিশ্বজগতের নারীগণের উপর তোমাকে মনোনীত করেছেন’ (সূরা আলে ইমরান: ৪২)। উক্ত আয়াতের ব্যাখ্যায় ইবনু কাছীর (রাহিমাহুল্লাহ) বলেন, ‘মহান আল্লাহর বাণী: وَ اصۡطَفٰکِ عَلٰی نِسَآءِ  الۡعٰلَمِیۡنَ ‘তোমাকে বিশ্বজগতের নারীদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন’ এর অর্থ হতে পারে, তাঁর যুগের নারীদের উপর অর্থাৎ সমসাময়িকদের উপর। যেমন আল্লাহ তা‘আলা মূসা (আলাইহিস সালাম)-কে উদ্দেশ্য করে বলেছেন, اِنِّی اصۡطَفَیۡتُکَ عَلَی النَّاسِ ‘আমি তোমাকে মানুষের উপর নির্বাচিত করেছি’ (সূরা আল-আ‘রাফ : ১৪৪)। অনুরূপভাবে বানী ইসরাঈল সম্পর্কে বলেছেন, وَ لَقَدِ  اخۡتَرۡنٰہُمۡ عَلٰی عِلۡمٍ عَلَی الۡعٰلَمِیۡنَ ‘আমি জেনে-বুঝেই তাদেরকে বিশ্বে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম’ (সূরা আদ-দুখান : ৩২)। আর জানা কথা যে, ইবরাহীম (আলাইহিস সালাম) মূসা (আলাইহিস সালাম)-এর চেয়ে শ্রেষ্ঠ; আর মুহাম্মাদ (ﷺ) তাঁদের উভয়ের চেয়েও শ্রেষ্ঠ। অনুরূপভাবে, বানী ইসরাঈল ও অন্যান্যদের তুলনায়ও এই উম্মত পূর্ববর্তী সকল উম্মতের তুলনায় শ্রেষ্ঠ, সংখ্যায় অধিক, জ্ঞানে উত্তম এবং আমলে অধিক পবিত্র। সুতরাং সাধারণভাবে গৃহীত বক্তব্য হল- মারইয়াম (আলাইহিস সালাম) দুনিয়ার সকল নারীর উপর শ্রেষ্ঠ হবেন, যারা তাঁর আগে ছিল এবং যারা তাঁর পরে এসেছে (আল-বিদায়াহ ওয়ান নিহায়া, ২/৭০ পৃ.)।

মারইয়াম (আলাইহিস সালাম) ক্বিয়ামত পর্যন্ত বিশ্বজগতের নারীদের মধ্যে শ্রেষ্ঠ, শুধু তাঁর যুগের নারীদের মধ্যে সীমাবদ্ধ নয়। তবে রাসূলুল্লাহ (ﷺ)-এর কন্যা ফাতিমা (রাযিয়াল্লাহু আনহা) ব্যতিক্রম। আনাস বিন মালিক (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন,

 حَسْبُكَ مِنْ نِسَاءِ الْعَالَمِيْنَ مَرْيَمُ ابْنَةُ عِمْرَانَ وَخَدِيْجَةُ بِنْتُ خُوَيْلِدٍ وَفَاطِمَةُ بِنْتُ مُحَمَّدٍ وَآسِيَةُ امْرَأَةُ فِرْعَوْنَ

‘বিশ্বজগতের নারীদের মধ্যে তোমার জন্য যথেষ্ট তথা শ্রেষ্ঠ হলেন মারইয়াম বিনতে ইমরান, খাদীজা বিনতে খুয়াইলিদ, মুহাম্মাদের কন্যা ফাতিমা এবং ফিরআউনের স্ত্রী আসিয়া’ (তিরমিযী, হা/৩৮৭৮, সনদ ছহীহ)। ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ‘জান্নাতী নারীদের মধ্যে শ্রেষ্ঠ হলেন খাদীজা বিনতে খুয়াইলিদ, মুহাম্মাদের কন্যা ফাতিমা, মারইয়াম বিনতে ইমরান এবং ফির‘আউনের স্ত্রী আসিয়া বিনতে মুযাহিম’ (নাসাঈ, সুনানুল কুবরা, হা/৮৩৫৫; সনদ ছহীহ, সিলসিলা ছহীহাহ, হা/১৫০৮)।

আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) ফাতিমা (রাযিয়াল্লাহু আনহা)-কে বললেন, ‘তুমি কি আমাকে বলবে, যখন তুমি রাসূলুল্লাহ (ﷺ)-এর উপর ঝুঁকে পড়েছিলে, তখন তুমি কেঁদেছিলে, তারপর আবার হাসলে, এর কারণ কী? ফাতিমা (রাযিয়াল্লাহু আনহা) বললেন, ‘তিনি আমাকে জানিয়েছিলেন যে, তিনি এই অসুস্থতার কারণেই ইন্তিকাল করবেন, তখন আমি কেঁদেছিলাম। তারপর আমি তাঁর কাছে ঝুঁকে পড়লে তিনি আমাকে জানালেন যে, আমি তাঁর পরিবারবর্গের মধ্যে সবার আগে তাঁর সঙ্গে মিলিত হব এবং আমি জান্নাতী নারীদের নেত্রী হব, মারইয়াম বিনতে ইমরান ব্যতীত। তখন আমি হাসলাম’। এই হাদীছটির মূল অংশ ইমাম মুসলিমের শর্ত অনুযায়ী ছহীহ। এতে বুঝা যায় যে, উল্লিখিত চারজন নারীর মধ্যে মারইয়াম ও ফাতিমা (রাযিয়াল্লাহু আনহুমা) এই দু’জনই সর্বাধিক শ্রেষ্ঠ। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, فَاطِمَةُ سَيِّدَةُ نِسَاءِ أَهْلِ الْجَنَّةِ إِلَّا مَا كَانَ مِنْ مَرْيَمَ بِنْتِ عِمْرَانَ ‘ফাতিমা জান্নাতবাসী নারীদের নেত্রী, তবে মারইয়াম বিনতে ইমরান ব্যতীত’ (মুসনাদে আহমাদ, হা/১১৭৭৩, সনদ হাসান)।

মূল কথা হল- এই বর্ণনাগুলো নির্দেশ করে যে, মারইয়াম ও ফাতিমা (রাযিয়াল্লাহু আনহুমা) এই চারজনের মধ্যে শ্রেষ্ঠ। এরপর ‘ব্যতিক্রম’ (إلا) শব্দটি থেকে দু’টি সম্ভাবনা বোঝা যায়। যেমন: (১) মারইয়াম ফাতিমার চেয়ে শ্রেষ্ঠ এবং (২) উভয়েই মর্যাদায় সমান। আল্লাহই সর্বাধিক অবগত (আল-বিদায়াহ ওয়ান নিহায়াহ, ২/৭২-৭৩ পৃ.)।

অতএব মারইয়াম (আলাইহিস সালাম) সর্বাবস্থায়ই সকল নারীর মধ্যে শ্রেষ্ঠ। সুতরাং আয়াতটি তার সাধারণ অর্থেই প্রযোজ্য। তবে রাসূলুল্লাহ (ﷺ)-এর কন্যা ফাতিমা (রাযিয়াল্লাহু আনহা)-এর ক্ষেত্রে দু’টি সম্ভাবনা রয়েছে। আর তাহল- মারইয়াম (আলাইহিস সালাম) তাঁর চেয়ে শ্রেষ্ঠ অথবা উভয়েই মর্যাদায় সমান (বিস্তারিত দ্র.: ফাতাওয়া আল-লাজনা আদ-দায়েমাহ, ২/৪৬৯-৪৭৩ পৃ, ফৎওয়া নং ২০৫৩০)।


প্রশ্নকারী : গোলাম রাব্বী, বরিশাল।




প্রশ্ন (২৮) : ঈসা (আলাইহিস সালাম)-এর কবর কোথায় হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : বিয়ের জন্য সূরা আহযাব লিখে রাখলে ঠিক কতদিনের মধ্যে ফল পাওয়া যায়? এমন কাজ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : মেয়ের বিয়ের পরে পিতা তাকে শাসন করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : দেশে নিষিদ্ধ চায়না জালের ব্যবসা করে আয় করলে তা হালাল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : জনৈক মা তার সন্তানকে কারণে-অকারণে অভিশাপ দিয়ে থাকে। তাকে অভিশাপ দিতে নিষেধ করলেও শোনে না। এক্ষণে অভিশাপের ক্ষতি যেন সন্তানের জীবনে না আসে সেজন্য কী কারণীয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : রাসূল (ﷺ) মক্কা বিজয়ের আগে মূর্তি থাকা অবস্থায় কা‘বার পাশে ছালাত আদায় করেছেন মর্মে বক্তব্য কি সঠিক? উল্লেখ্য যে, জানা যায় যে, মক্কা বিজয়ের আগে কা‘বা ঘরের ভিতরে ৩৬০টি মূর্তি ছিল। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : জনৈকা দ্বীনদার মহিলা স্বপ্নে কুরআন তিলাওয়াত করেন এবং এটাকে ভাল স্বপ্ন মনে করেন। স্বপ্নে তিলাওয়াতকৃত আয়াতের অর্থ পড়ে তিনি বলেন, আয়াতে বর্ণিত কাজটি আল্লাহ তাকে পালন করতে আদেশ করেছেন। তার উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : নবী (ﷺ) বলেছেন, ‘ইলমের আধিক্য আমার কাছে ইবাদতের আধিক্যের চেয়ে প্রিয়। আর তোমাদের সর্বোত্তম দ্বীন হলো পরহেযগারিতা’ (মুসনাদুল বাযযার, হা/২৯৬৯; হাকিম, হা/৩১৪)। হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : ইসলামে চুরি করার বিধান এবং শাস্তি কি? কি পরিমাণ সম্পদ চুরির জন্য কেমন শাস্তি হবে? শাস্তি দেওয়ার দায়িত্ব কার? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : যে দেশে একাধিক ইসলামী সংগঠন এবং ধর্মীয় নেতা আছেন, কিন্তু তাদের প্রশাসনিক কোন কর্তৃত্ব নেই, তারা কি উক্ত সংগঠনের কর্মীদের থেকে বাই‘আত নিতে পারবেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : আছরের ফরয ছালাতের পরে ক্বাযা ছালাত আদায় করার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : আমাদের পূর্ব পুরুষ (তিন পুরুষ আগে) ৪ শতক জমি মসজিদের নামে দান করেছিলেন। আর এই ৪ শতক জমির ৩ শতকের উপর তারা মসজিদ নির্মাণ করেছিলেন। বাকি ১ শতক জমি ফাঁকা পড়েছিল। আমরা একপুরুষ ধরে এই ফাঁকা জায়গাটা (মসজিদের সামনে) পারিবারিক কবরস্থান হিসাবে ব্যবহার করছি। এখন আমরা এই জমির জন্য, আমাদের নিজের জমি থেকে মসজিদকে ১ শতক জমি দান করতে পারব কি? আর কবরস্থান কি এভাবেই চালু রাখব, না-কি তা বন্ধ করে দেবো? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ