বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
উত্তর :  দুনিয়াতে মুশরিকদের সন্তানদের হুকুম তাদের পিতামাতার হুকুমের অনুসারী। তবে আখিরাতে তাদের অবস্থানের ব্যাপারে দু’টি মত পরিলক্ষিত হয়। প্রথম মত: তাদেরকে (ক্বিয়ামতের দিন) ইসলামের ব্যাপারে পরীক্ষা করা হবে। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে তারা জান্নাতে প্রবেশ করবে, আর যারা উত্তীর্ণ হবে না তারা জাহান্নামে প্রবেশ করবে। অর্থাৎ, তাদেরকে ইসলামের দিকে আহ্বান করা হবে; যে সাড়া দেবে সে জান্নাতে যাবে, আর যে সাড়া দেবে না সে জাহান্নামে যাবে। দ্বিতীয় মত: তারা সবাই জান্নাতবাসী। কারণ সামুরা ইবনু জুনদুব (রাযিয়াল্লাহু আনহু) বলেন, নবী (ﷺ) স্বপ্নে তাদেরকে ইবরাহীম (আলাইহিস সালাম)-এর সাথে একটি বাগানে মুসলিম শিশুদের সঙ্গে দেখেছেন (ছহীহ বুখারী, হা/৭০৪৭)। আরও কারণ হল- তারা ফিতরাত তথা তাওহীদের উপরই মৃত্যুবরণ করেছে; তাদের পিতামাতা তাদেরকে ইহুদী, খ্রিস্টান বা মাজূসী বানানোর সুযোগ পায়নি। কারণ নবী (ﷺ) বলেছেন, ‘প্রত্যেক শিশু ফিতরাতের উপর জন্মগ্রহণ করে’ (ছহীহ বুখারী, হা/১৩৫৮)। অন্য বর্ণনায় এসেছে, ‘এই মিল্লাতের উপরই জন্মগ্রহণ করে; অতঃপর তার পিতামাতা তাকে ইহুদী, খ্রিস্টান বা মাজূসী বানায়’ (আহমাদ, হা/৭৪৩৭, সনদ ছহীহ)। এ বিষয়ে বিশদ আলোচনা করেছেন আল্লামা ইবনুল ক্বাইয়িম তাঁর কিতাব ‘তারীখুল হিজরাতাইন’-এর শেষাংশে (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়েমাহ, ২/৪৯৩ পৃ., ফৎওয়া নং ১৬৪৬৬)।


প্রশ্নকারী : ইমরান, উত্তরা, ঢাকা।





প্রশ্ন (৩৭) : ওযূ করার পর দু‘আ পড়তে হয়। কিন্তু তায়াম্মুম করলে কী দু‘আ পড়তে হয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : আনুমানিক ১২-১৫ বছর আগে দাদা মারা গেলে বন্যার কারণে বাড়িতেই কবর দেয়া হয়। পরে পাকা বাড়ি করার সময় জায়গা কম হয়ে গেলে কবরটির উপর বাড়ি করা হয়। এটা কি অন্যায় হয়েছে? এখন কী করা যেতে পারে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : কোন ফার্মাসিস্ট বাচ্চা নষ্ট করার ওষুধ বিক্রয় করলে গুনাহ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : কথিত রয়েছে যে, সৃষ্টির ৫০ হাজার বছর আগে আল্লাহ জীবনসঙ্গীর ব্যাপারে আমাদের প্রশ্ন করেছিল। আল্লাহ নাকি আমাদের জিজ্ঞেস করেছিলেন যে, তোমরা কেমন জীবনসঙ্গী চাও? তখন আমরা বললাম, আমরা কেমন চাই। তারপর আল্লাহ বললেন যে তোমরা যেমন চেয়েছো তেমনই তোমাদের দেয়া হবে। এ কথাটা কতুটু সত্য? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : যেসব ইয়াতীম খানা এবং মাদরাসায় বিদ‘আতী কর্মকাণ্ড চলে, বিদ‘আতী শিক্ষক দ্বারা পাঠদান হয়। এমন প্রতিষ্ঠানগুলো আর্থিক সাহায্য চাইলে কি সাহায্য করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : আমার স্ত্রী ছালাতের ওয়াক্ত হওয়ার সাথে সাথেই ছালাত আদায় করার চেষ্টা করে। ঢাকাতে যোহরের ওয়াক্ত শুরু হয় ১২.০৪ মিনিটে। এর পরপরই সে ছালাত পড়ে নেয়। সেক্ষেত্রে কোন অসুবিধা আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : তাকফীর বা কাউকে কাফের বলার ক্ষেত্রে আলেমদের মধ্যে মতভেদ দেখা দিলে সাধারণ মুসলিমরা কী করবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : বর্তমান চলমান সংকটের (করোনা ভাইরাসের) কারণে অনেকেই ‘সময় বা যুগকে’ গালি দিচ্ছে, এভাবে সময় বা যুগকে গালি দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : বালা-মুছীবত বা জিনের কবল থেকে বাঁচার জন্য তাবীয ব্যবহার করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : মসজিদে ছালাত আদায়ের পর অবসর সময়ে মসজিদের বাতি জ্বালিয়ে বা ফ্যান চালিয়ে কুরআন-হাদীছ পড়া এবং কুরআন-হাদীছের আলোচনা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : স্বামীর অবর্তমানে ব্যবসায়িক বিষয়ে মহিলারা কি পর-পুরুষের সাথে কথা বলতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : ছালাত আদায়কারীর সামনে অন্য কেউ সুতরা বা অন্য কোন বস্তু দিয়ে অতিক্রম করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ