মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
উত্তর :  পিতা-মাতা যদি অর্থনৈতিকভাবে স্বচ্ছল থাকেন, তাহলে সন্তানের জন্য তাদের খরচ বহন করা ওয়াজিব নয়। তবে এটা নয় যে তাদের সম্পর্ক ছিন্ন করবে বা তাদের সাথে সম্পর্ক বজায় রাখবে না। আল্লাহ তা‘আলা বলেন, ‘বাবা-মায়ের সাথে সদ্ব্যবহার কর’ (সূরা আল-বাক্বারাহ : ৮৩)। জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিয়াল্লাহু আনহু) বলেন,

أَنَّ رَجُلًا، قَالَ يَا رَسُوْلَ اللهِ إِنَّ لِيْ مَالًا وَوَلَدًا وَإِنَّ أَبِيْ يُرِيْدُ أَنْ يَجْتَاحَ مَالِيْ فَقَالَ‏ أَنْتَ وَمَالُكَ لأَبِيْكَ

‘জনৈক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমার সম্পদও আছে, সন্তানও আছে। আমার পিতা আমার সম্পদের মুখাপেক্ষী। তিনি বলেন, তুমি ও তোমার সম্পদ সবই তোমার পিতার’ (ইবনু মাজাহ, হা/২২৯১)। হাদীছ ‘তুমি এবং তোমার সম্পদ তোমার পিতার জন্য’, এখানে ‘লাম (ل)’ মালিকানার জন্য নয়; বরং তা অনুমতির অর্থে ব্যবহৃত হয়েছে।

ইবনুল ক্বাইয়্যিম (রাহিমাহুল্লাহ) বলেছেন, ‘এই হাদীছে ‘লাম’ কোনভাবেই মালিকানার জন্য নয়। যারা এটিকে ‘অনুমতি’ (ইবাহা) অর্থে গ্রহণ করেন, তারাই হাদীছটির সাথে অধিক সামঞ্জস্যপূর্ণ। অন্যথা এর উপকারিতা ও নির্দেশনা নিষ্ক্রিয় হয়ে যায়’ (ই‘লামুল মুওয়াক্কি‘ঈন, ১/১১৬ পৃ.)। আর এটাও প্রমাণ করে যে, এটি মালিকানার জন্য নয়, ছেলের মৃত্যুর পর তার সম্পদ তার সন্তান, স্ত্রী এবং মাতা উত্তরাধিকারসূত্রে পায়। যদি তার সম্পদ প্রকৃতপক্ষে পিতার মালিকানায় থাকত, তাহলে পিতা ছাড়া অন্য কেউ সেই সম্পদ পেত না। ইমাম শাফেঈ (রাহিমাহুল্লাহ) বলেছেন, ‘কারণ এটি (মালিকানা বোঝানো) প্রমাণিত নয়। কেননা আল্লাহ যখন সন্তানের সম্পদ থেকে পিতার জন্য নির্দিষ্ট অংশ নির্ধারণ করেছেন এবং তাকে অন্যান্য ওয়ারিছদের মতই একজন ওয়ারিছ করেছেন। এমনকি কখনো তিনি অনেক ওয়ারিছের তুলনায় কম অংশও পান, তখন এটি প্রমাণ করে যে সন্তানের সম্পদের মালিক সে নিজেই, পিতা নয়’ (আর-রিসালা, পৃ. ৪৬৮)। সর্বোপরি যে কথা বোঝা যাচ্ছে তাহল- পিতা-মাতা সচ্ছল হলে সন্তান তাদের সার্বিক খোঁজ-খবর সদাচরণ বজায় রাখবে; তবে খরচ দেয়া, আর্থিক সহযোগিতা করা যরূরী নয় যেহেতু তাদের যথেষ্ট সম্পদ রয়েছে। অবশ্যই তারা কমল, নরম ও সুন্দর আচরণের অধিকারী আর সেটা অবশ্যই তাদের সাথে অটুট রাখবে।


প্রশ্নকারী : আবু সাঈদ, দিনাজপুর।





প্রশ্ন (২৪) : হারাম মাসসমূহে শিকার করা কি হারাম? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : ইমামের কুরআন তেলওয়াত শুদ্ধ না হলে, মুক্তাদির ছালাত হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : স্ত্রীর স্বর্ণালংকার আছে ৩ ভরি। যদি স্ত্রীর স্বর্ণালংকারের যাকাত স্ত্রীর উপর হয়, তাহলে দেখা যাচ্ছে সেক্ষেত্রে তো মহিলার নিছাব পূর্ণ হচ্ছে না। অন্যদিকে স্বামীর ৫০,০০০-৬০,০০০/- টাকা আছে, তাহলে কি স্বামীকে স্ত্রীর স্বর্ণালংকার সহ হিসাব করে যাকাত আদায় করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৮) : ঋতু হতে পবিত্র হওয়ার পদ্ধতি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : জুমু‘আ মসজিদে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা না থাকার কারণে মূল মসজিদ থেকে প্রায় ১০০ মিটার দূরে ওয়াক্তিয়া মসজিদে শুধু মহিলাদের জন্য জুমু‘আর ব্যবস্থা করা যাবে কি? যেখানে একজন পুরুষ খুৎবা দিবে। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : পালিত পুত্র-কন্যা কি পালক পিতা-মাতার জন্য এবং তাদের প্রকৃত সন্তানদের ক্ষেত্রে মাহরাম হিসাবে গণ্য হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : হাজারে আসওয়াদ পাথরটি প্রথমে সাদা ছিল। এটা এখন কালো হয়ে গেছে। এটা কালো কিভাবে হল? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : সকাল ও বিকালে যে ১০০ বার সুবহানাল্লা-হিল আযীম ওয়াবিহামদিহী পাঠ করবে তাকে আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা দেয়া হবে’ মর্মে বর্ণিত হাদীছ কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানিতে সিকিউরিটি গার্ড হিসাবে চাকুরী করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : ‘ইয়া রাসূলাল্লাহ’, ‘ইয়া হাবীবাল্লাহ’ বলা যাবে কি? যেমন- আমার আব্বু, দাদী এবং আত্মীয়-স্বজন অনেকের মুখে শুনি, তারা ভাত খাওয়ার পর বলেন ‘ইয়া রাসূলুল্লাহ’, ‘ইয়া হাবীবাল্লাহ’। এমনকি তারা প্রায় সময় আল্লাহর যিকির না করে এইগুলো বলে থাকেন। এভাবে বললে কি শিরক হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : যোহরের ছালাত আদায় করতে গিয়ে দেখা যায় যে, জামা‘আত শুরু হতে কিছু সময় বাকী আছে, এমতাবস্থায় কোন ব্যক্তির যদি ফজর ক্বাযা থাকে, তাহলে সে আগে ক্বাযা আদায় করবে, না-কি যোহরের সুন্নাত পড়বে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : সালাম ফেরানোর পর ইমাম ছাহেব দীর্ঘ সময় মুছাল্লায় বসে থাকতে পারবেন কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ