রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর :  ই‘তিকাফকারী ব্যক্তির জন্য প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হওয়া বৈধ নয়। তবে যরূরী প্রয়োজন যেমন, পায়খানা, পেশাব ইত্যাদি এর জন্য বের হওয়া যায়। আয়িশা (রাযিয়াল্লাহু আনহা) বলেন, ‘ই‘তিকাফকারী শুধু প্রয়োজনীয় কাজের জন্যই বের হবে’ (ছহীহ বুখারী, হা/২০২৯; ছহীহ মুসলিম, হা/২৯৭)। প্রয়োজনের বাইরে অতিরিক্ত কাজ করলে, যদি তা দীর্ঘ সময় না হয় এবং ই‘তিকাফের মূল অবস্থান (মসজিদে থাকা) ভঙ্গ না করে, তাহলে ই‘তিকাফ নষ্ট হয় না। শাইখ বিন বায (রাহিমাহুল্লাহ) বলেন,

إذا خرج المعتكف لحاجته ثم أطال الوقوف لغير الحاجة، فإنه لا يبطل اعتكافه، لكن هذا خلاف السنة

‘ই‘তিকাফকারী প্রয়োজনে বের হয়ে যদি অপ্রয়োজনীয়ভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তাহলে তার ই‘তিকাফ বাতিল হবে না; তবে এটি সুন্নাহ বিরোধী’ (মাজমূঊ ফাতাওয়া লিইবনি বায, ১৫/৪৪১ পৃ.)। ইমাম মুহাম্মাদ ইবনু ছালেহ আল-উছাইমীন (রাহিমাহুল্লাহ) বলেন, الخروج اليسير لغير الحاجة لا يبطل الاعتكاف، لكنه ينقص الأجر ‘অল্প সময়ের জন্য অপ্রয়োজনীয় বের হওয়া ই‘তিকাফ ভঙ্গ করে না, তবে ছাওয়াব কমিয়ে দেয়’ (আশ শারহুল মুমতি‘, ৬/৫১৩ পৃ.)। কাউকে খাবার দেয়া বা অল্প কথা বলা, যদি তা সংক্ষিপ্ত হয় তাহলে ই‘তিকাফ ভঙ্গ হয় না; তবে এটি পরিহার করাই উত্তম, কারণ ই‘তিকাফের মূল উদ্দেশ্য হল ইবাদতে একাগ্রতা।


প্রশ্নকারী : ইমতিয়াজ আহমাদ, মৌলভীবাজার।





প্রশ্ন (৯) : মেয়েরা হাতে-পায়ে আলতা দিতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : ইসলামে ব্যবসায় সর্বাধিক কত পার্সেন্ট লাভে পণ্য বিক্রয় করা উচিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : অনেক মসজিদে ফজরের ছালাতের পর সূরা হাশরের শেষের তিন আয়াত সম্মিলিতভাবে তেলাওয়াত করা হয়। আর ফযীলত হিসাবে বলা হয় যে, ফজর এবং মাগরিবের ছালাতের পর যে ব্যক্তি সুরা হাশরের শেষ তিন আয়াত তেলোয়াত করবে, ৭০ হাজার ফেরেশতা সারাদিন ও সারারাত তার জন্য দু‘আ করতে থাকবে। উক্ত বর্ণনাটি কি বিশুদ্ধ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : জেনে শুনে জর্দা খাওয়া ইমামের পেছনে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : আযানের সময় মাথায় কাপড় দেয়ার কোন গুরুত্ব আছে কী? না দিলে পাপ হবে কি?  - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : হারাম মাস কয়টি? এই মাসগুলোকে হারাম বলা হয় কেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : এক মেয়ে কুরআন-সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করে এমন একজন ছেলেকে বিয়ে করতে চায়। কিন্তু তার মা চায় না, বরং তার জন্য এই দু‘আ করেন যে, সে যেন মারা যায়। ইদানিং মেয়েটি অসুস্থ। এটা কি বদদু‘আর ফল? এক্ষেত্রে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : সালাফী মানহাজের আলেমের মুখে শুনেছি হাদীছে এসেছে, নবী (ﷺ) ফজর ছালাত অন্ধকার থাকতেই আদায় করেছেন, ছালাত শেষে একজন আরেকজনকে চিনতে পারত না। ইমাম ছাহেবকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ফজরের ছালাত ফর্সা করে আদায় করলে ছওয়াব বেশি হবে। আমরা কোনটাকে প্রাধান্য দিব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : বিধর্মীদের দোকান থেকে বিশেষ করে হিন্দুদের দোকান থেকে মিষ্টি বা মিষ্টান্ন জাতীয় পণ্য ক্রয় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : আমি অবিবাহিত যুবক। আমি ছোটখাট পরিবহন ব্যবসা ব্যবসায় জড়িত ছিলাম। কিন্তু দুই বছর পরে শয়তানের ধোঁকায় পরে ব্যভিচারে লিপ্ত হই। দুঃখজনক বিষয় হলো এর কিছুদিন পরে আমার গাড়ি চুরি হয়ে যায়। এভাবে আমার ব্যবসা পুরোপুরি নষ্ট হয়ে যায়। আমি খুবই অনুতপ্ত। প্রশ্ন হল- আমি কি আল্লাহর ক্ষমা পাব এবং আমার বিবাহের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : অনেকে ব্যবসার স্বার্থে জাল-যঈফ হাদীছ ও মিথ্যা কাহিনী সম্বলিত বই-পুস্তক বিক্রি করে থাকে। এই ব্যবসা হালাল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : আমার দুই সন্তান আছে। আমরা তাদের নিয়ে একটা সুখী পরিবার। এখন আমরা আর সন্তান নিতে চাই না। উল্লেখ্য, দরিদ্র্য হওয়ার ভয়ে নয়। এই দু’জনকে আমরা আমাদের সর্বোচ্চ শ্রম এবং সময় দিয়ে যোগ্য দ্বীনদার হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই। এই চিন্তায় কি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ