বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
উত্তর : উক্ত দাবী সঠিক নয়, বরং অজ্ঞতাপ্রসূত দাবী। কারণ ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত হয় যে, ‘দাজ্জাল ‘খুরাসানের’ একটি এলাকা থেকে আবির্ভূত হবে, যা বর্তমানে ‘ইরানে’ অবস্থিত। সুনির্দিষ্টভাবে এসেছে যে, খুরাসানের ‘আছবাহান’ নামক এলাকা থেকে বের হবে। এটা ইরানের একটি অঞ্চল, যা তেহরান থেকে দক্ষিণে ৩৪০ কি.মি. দূরে অবস্থিত’ (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৮৮০৬)। আবূ বকর ছিদ্দীক্ব (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূল (ﷺ) বলেছেন,

اَلدَّجَّالُ يَخْرُجُ مِنْ أَرْضٍ بِالْمَشْرِقِ يُقَالُ لَهَا خُرَاسَانُ يَتْبَعُهُ أَقْوَامٌ كَأَنَّ وُجُوْهَهُمْ الْمَجَانُّ الْمُطْرَقَةُ

‘প্রাচ্যের ‘খোরাসান’ অঞ্চল হতে দাজ্জালের আবির্ভাব ঘটবে। এমন সব জাতি তার অনুসরণ করবে, যাদের মুখাবয়ব হবে স্তরবিশিষ্ট ঢালের মত চ্যাপ্টা ও মাংসল’ (তিরমিযী, হা/২২৩৭, ‘দাজ্জাল কোথায় থেকে আবির্ভূত হবে’ অনুচ্ছেদ; ইবনু মাজাহ, হা/৪০৭২; আহমাদ, হা/১২, ৩৩; সনদ হাসান ছহীহ, সিলসিলা ছহীহাহ, হা/১৫৯১)। অন্য হাদীছে রাসূল (ﷺ) বলেন,

 يَخْرُجُ الدَّجَّالُ مِنْ يَهُوْدِيَّةِ أَصْبَهَانَ  مَعَهُ سَبْعُوْنَ أَلْفًا مِنَ الْيَهُوْدِ

‘দাজ্জাল আছবাহানের ‘ইয়াহুদিয়্যাহ’ নামক অঞ্চল থেকে বের হবে। আর তার সাথে থাকবে সত্তর হাজার ইহুদী’। একই অর্থের হাদীছ আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) হতেও বর্ণিত হয়েছে (আহমাদ, হা/১৩৩৪৪, ২৪৪৬৭, সনদ হাসান; মুসলিম, হা/২৯৪৪; ফাৎহুল বারী, ১৩তম খণ্ড, পৃ. ৩৪০)। তিনি আরেকটি হাদীছে বলেন,

 إِنَّهُ خَارِجٌ خَلَّةً بَيْنَ الشَّأْمِ وَالْعِرَاقِ فَعَاثَ يَمِيْنًا وَعَاثَ شِمَالًا يَا عِبَادَ اللهِ فَاثْبُتُوْا

‘সে ইরাক্ব ও সিরিয়ার মধ্যবর্তী রাস্তা হতে আবির্ভূত হবে। সে ডানে-বামে বিপর্যয় সৃষ্টি করবে। সুতরাং হে আল্লাহর বান্দাগণ! তোমরা অটল থাকবে’ (মুসলিম, হা/২৯৩৭; তিরমিযী, হা/২২৪০; ইবনু মাজাহ, হা/৪০৭৫)।

খুরাসান শহরের-ই একটি অঞ্চলের নাম আছবাহান। হাফিয ইবনু কাছীর (রাহিমাহুল্লাহ) বলেন, ‘সর্বপ্রথম দাজ্জাল আছবাহানের ‘ইয়াহুদিয়্যাহ’ নামক মহল্লা থেকে আবির্ভূত হবে’ (আল-বিদায়াহ ওয়ান-নিহায়াহ, পৃ. ৫৯)। হাফিয ইবনু হাজার আসক্বালানী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘এই অঞ্চলটি ইয়াহুদী প্রধান হওয়ার কারণেই এটির ‘ইয়াহুদিয়্যাহ’ নামকরণ করা হয়েছে’ (ফাৎহুল বারী, ১৩তম খণ্ড, পৃ. ৯২, ৩৪০)। শায়খ ছালিহ আল-মুনাজ্জিদ বলেন, ‘শায়খ মাশহূর হাসান সালমান বলেছেন, ‘অসংখ্য ছহীহ হাদীছ ও আছার থেকে প্রতীয়মাণ হয় যে, দাজ্জাল ‘খুরাসান এবং ‘আছবাহান’ থেকে আবির্ভূত হবে এবং তার অবতরণ হবে ‘খুজ’ এবং ‘কিরমান’ থেকে। আর এ সমস্ত অঞ্চলের সবগুলোই বর্তমানে ইরানে অবস্থিত (বুলদানুল খিলাফাতিশ শারক্বিয়্যাহ, পৃ. ৯৪-৯৫; মু‘জামুল বুলদান, ১ম খণ্ড, পৃ. ২৩৩; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১২৯১৬৪)।



প্রশ্নকারী : রিযওয়ান, রাজবাড়ী।





প্রশ্ন (২৪) : কেউ যদি তার ঘরে বসবাস শুরু করার পর থেকেই রোগে ও মুছীবতে আক্রান্ত হয়, তাহলে উক্ত ঘরে বসবাস করাকে অমঙ্গলের কারণ হিসাবে মনে করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : জন্ম সনদে বয়স কমিয়ে দেয়া কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : স্বামী যদি স্ত্রীর সাথে কাজের লোকের মত আচরণ করে, উঠতে বসতে বিশ্রী গালি-গালাজ করে, রাস্তা-ঘাট অপমান ও অবহেলা করে। এমতাবস্থায় উক্ত সমস্যার সমাধানের জন্য স্ত্রী কি তার পিতা-মাতাকে জানাতে পারে? জানালে কি অন্যায় হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : মায়ের সম্পদে মেয়েদের বা বোনদের অংশ কি বেশি থাকে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : আলু বোখারা খাওয়া কি যায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪১) : কাউকে উৎসাহ দিতে হাততালি দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৭) : পেশাব করার পর ঢিলা কুলুখ নেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : আহলেহাদীছদের বাহ্যিক নিদর্শনগুলো কী কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : কেউ যদি কবিরাজ দ্বারা টাকার বিনিময়ে জাদু করায়, তাহলে সে কি কাফির হয়ে যায়? শরী‘আতে জাদুর বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : জনৈক আলেম বলেছেন, জান্নাতে রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে মারইয়াম, মূসার বোন কুলছূম এবং ফেরাঊনের স্ত্রী আসিয়ার বিবাহ হবে। কথাটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : ছালাত অবস্থায় মোবাইলে রিংটোন বাজলে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : ইসলামের দৃষ্টিতে মধ্যমপন্থার মূল্যায়ন কেমন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

সর্বশেষ প্রবন্ধ

ফেসবুক পেজ