রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
উত্তর :  কোন মেয়েকে পসন্দ হলে অভিভাবকের মাধ্যমে বিয়ের প্রস্তাব দেয়া বৈধ। বরং এটি স্বাভাবিক ও সুন্নতসম্মত একটি পথ। রাসূল (ﷺ) বলেছেন,  ‘যখন তোমাদের কারো কাছে এমন কেউ প্রস্তাব নিয়ে আসে যার দ্বীন ও চরিত্র তোমরা পসন্দ কর, তবে তাকে বিয়ে দাও’  (তিরমিযী, হা/১০৮৪)। আরেক হাদীছে এসেছে, ‘নারীকে চারটি বিষয় দেখে বিয়ে করা হয়: তার সম্পদ, বংশ, সৌন্দর্য ও দ্বীন। তুমি দ্বীনদার নারীকে বেছে নাও, তাতে তুমি সফল হবে’ (ছহীহ বুখারী, হা/৫০৯০; ছহীহ মুসলিম, হা/১৪৬৬)। শাইখ বিন বায (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যদি কোন পুরুষ কোন নারীকে পসন্দ করে এবং তার দ্বীন ও চরিত্রে সন্তুষ্ট হয়, তবে তার জন্য বৈধ উপায়ে (অভিভাবকের মাধ্যমে) বিয়ের প্রস্তাব দেয়া বৈধ; এতে কোন দোষ নেই’ (মাজমূ ফাতওয়া, ইবনু বায, ২০/৪২১ পৃ.)। বিয়ের ক্ষেত্রে আসল বিবেচ্য বিষয় হল দ্বীন ও চরিত্র। সৌন্দর্য বা সম্পদ সাময়িক, কিন্তু দ্বীন মানুষের জীবন ও পরিবারকে স্থিতিশীল করে (লিক্বাউল বাব আল-মাফতূহ, সাক্ষাৎকার নং ৫২)। আল্লাহ তা‘আলা বলেন, ‘সৎ নারীরা অনুগত এবং স্বামীর অনুপস্থিতিতে আল্লাহর হেফাযতে নিজেদের রক্ষা করে’ (সূরা আন-নিসা : ৩৪)।

এই আয়াত ও হাদীছসমূহ থেকে আলেমগণ যে বৈশিষ্ট্যগুলো উল্লেখ করেছেন, তা হলো- দ্বীনদার মেয়ের প্রধান বৈশিষ্ট্য নিয়মিত ছালাত আদায় করে। পর্দা ও লজ্জাশীলতা বজায় রাখে। চরিত্র ও আমানতের ব্যপারে রক্ষণশীল। স্বামীর প্রতি অনুগত (শরী‘আতসম্মত বিষয়ে)। হারাম থেকে বেঁচে থাকে এবং হালালের প্রতি যত্নশীল উত্তম আচরণ ও নরম স্বভাবের অধিকারী। সঊদী আরবের বর্তমান গ্রান্ড মুফতি আল্লামা ছালিহ আল-ফাওযান (হাফিযাহুল্লাহ) বলেন, ‘দ্বীনদার নারী সেই, যে আল্লাহর অধিকার ও বান্দার অধিকার যথাযথভাবে আদায় করে এবং নিজের চরিত্রকে সংরক্ষণ করে’ (আল-মুনতাক্বা, ৩/১২০ পৃ.)।


প্রশ্নকারী : মাহিন ভূঁইয়া, ঢাকা কলেজ।





প্রশ্ন (১০) : আল্লাহ যদি কারো দুই চোখ কেড়ে নেন, তবে তার বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দান করেন। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : মৃত ব্যক্তির উদ্দেশ্যে যদি দান-ছাদাক্বাহ করা যায়, তাহলে তার উদ্দেশ্যে মানুষ খাওয়ানো যাবে না কেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : ‘আখলাকুন নবী’ বলতে কী বুঝায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : হিজড়া ব্যক্তি মসজিদে টাকা দান করলে সেই টাকা নেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৮) : পিতা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেও তিনি একটি কালিমাও পারেন না। প্রশ্ন হল-তিনি কি মুসলিম? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : ‘লা-ইলাহা ইল্লাল্লা-হু’ কিভাবে তাওহীদের সকল প্রকারকে অন্তর্ভুক্ত করে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : তাহাজ্জুদ ছালাত আদায়ের নিয়ম জানতে চাই? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : আমি নিঃসন্তান বিধবা মহিলা। আমার বয়স ৬০ বছর। আমার চাচি শাশুড়ি তাঁর ছেলেকে নিয়ে হজ্জে যাবেন। আমি কি তাদের সাথে হজ্জে যেতে পারব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : কাবীরা গুনাহ থেকে মুক্ত না থাকলে নেক আমলের মাধ্যমে কি কোন ছাগীরা গুনাহ ক্ষমা পাওয়া যাবে না? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : কোন্ তারিখে ই‘তিকাফে বসবে এবং কখন বের হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : ঔষধের মাধ্যমে কোন মহিলা তার ঋতুস্রাব  বন্ধ করে ছিয়াম পালন করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : রিযিকে বরকত বলতে কী বুঝায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ