বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
উত্তর : যে ছালাত আদায় করে না সে কাফের (মুসলিম হা/৮২; তিরমিযী হা/২৬২১)। তার গুণ বর্ণনা করে কোন লাভ নেই। যার ছালাত নেই, তার অন্য কোন আমল নেই। তবে ভাল ব্যক্তি সম্পর্কে ভাল মন্তব্য করা জায়েয। এটা সবার ব্যক্তিগত বিষয়। কিন্তু জানাযাকে সামনে নিয়ে জনগণের মন্তব্য আদায় করা শরী‘আত সম্মত নয়। আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) বলেন, নবী (ﷺ)-এর সামনে এক মৃত ব্যক্তি সম্পর্কে মন্দ মন্তব্য করা হলে তিনি বললেন, তোমরা মৃত ব্যক্তিদের সম্পর্কে ভাল মন্তব্য ছাড়া মন্তব্য করবে না (নাসাঈ, হা/১৯৩৪-১৯৩৯; ছহীহুল জামি‘, হা/৭২৭১)। অর্থাৎ মৃতদেরকে শুধু ভালো কথায় স্মরণ করবে। কারণ তারা তাদের কৃতকর্মের ফলাফলের দিকে চলে গেছে। তাদের আমলের হিসাব আল্লাহই নেবেন। যিয়াদ ইবনু ইলাকা (রাহিমাহুল্লাহ) বলেন, আমি মুগীরা ইবনু শু‘বা (রাযিয়াল্লাহু আনহু)-কে বলতে শুনেছি, রাসূল (ﷺ) বলেছেন, মৃত ব্যক্তিদেরকে তোমরা গালি দিও না, (যদি দাও) তাহলে জীবিতদেরই কষ্ট দিলে (তিরমিযী, হা/১৯৮২; সিলসিলা ছহীহাহ, হা/২৩৭৯)।

অর্থাৎ মৃতদের নিন্দা করলে তাদের আত্মীয়স্বজন কষ্ট পায়। তাই মৃতদের গালি দেয়ার নিষেধাজ্ঞার মধ্যে জীবিতদের কল্যাণ এবং সমাজে হিংসা-বিদ্বেষ রোধের শিক্ষা রয়েছে। তবে ছহীহ বুখারী ও ছহীহ মুসলিমে বর্ণিত আছে, আনাস ইবনু মালিক (রাযিয়াল্লাহু আনহু) বলেন, কিছু সংখ্যক ছাহাবী একটি জানাযার পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তাঁরা তার প্রশংসা করলেন। তখন নবী (ﷺ) বললেন, ওয়াজিব হয়ে গেল। একটু পরে অপর একটি জানাযা অতিক্রম করলেন। তখন তাঁরা তার নিন্দাসূচক মন্তব্য করলেন। (এবারও) নবী (ﷺ) বললেন, ওয়াজিব হয়ে গেলে। তখন উমর ইবনুল খাত্তাব (রাযিয়াল্লাহু আনহু) আরয করলেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! কী ওয়াজিব হয়ে গেল? তিনি বললেন, এ (প্রথম) ব্যক্তি সম্পর্কে তোমরা উত্তম মন্তব্য করলে, তাই তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। আর এ (দ্বিতীয়) ব্যক্তি সম্পর্কে তোমরা নিন্দাসূচক মন্তব্য করায় তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। তোমরা তো পৃথিবীতে আল্লাহ‌র সাক্ষী (ছহীহ বুখারী, হা/১৩৬৭, ২৬৪২; ছহীহ মুসলিম, হা/৯৪৯)।

উক্ত হাদীছে নবী করীম (ﷺ) মৃত ব্যক্তিকে মন্দভাবে উল্লেখ করতে সরাসরি নিষেধ করেননি। এ দুই হাদীছের সমন্বয়ে আলেমগণ বলেছেন, ‘মৃতদের নিন্দা করা সাধারণভাবে নিষিদ্ধ। তবে মুনাফিক্ব, কাফির বা প্রকাশ্য পাপাচারী ও বিদ‘আতী ব্যক্তির ক্ষেত্রে প্রয়োজনে (যেমন মানুষকে সতর্ক করা, তাদের পথ থেকে বিরত রাখা)Ñ মন্দ দিক উল্লেখ করা জায়েয। অতএব, মৃতদের মন্দভাবে স্মরণ করার একমাত্র গ্রহণযোগ্য কারণ হল শারঈ প্রয়োজনে সতর্ক করা, ব্যক্তিগত বিদ্বেষ বা অপমানের জন্য নয়।


প্রশ্নকারী : মিসেস নাহার, ময়মনসিংহ।





প্রশ্ন (১) : ডিএনএ টেস্ট (DNA TEST)-এর মাধ্যমে যিনা-ব্যভিচার, ধর্ষণ অথবা পিতৃ পরিচয়ের হুকুম প্রতিষ্ঠা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : ‘যে বিয়েতে খরচ যত কম, সেই বিয়েতে বরকত তত বেশি’ মর্মে বর্ণিত হাদীছ কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : ঈদের সম্ভাষণ হিসাবে ‘ঈদ মোবারক’ বলা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : আমরা জানি, দাদার আগে যদি বাবা মারা যান তাহলে নাতি/নাতনিরা দাদার সম্পত্তির অংশ পাবে না, সেক্ষেত্রে দাদা ওসিয়ত করতে পারবেন। আমার প্রশ্ন দাদা যদি ওসিয়ত করে না যান সেক্ষেত্রে নাতি/নাতনিরা কি কিছুই পাবে না? আমাদের দেশের প্রেক্ষাপটে দেখা যায়, ওসিয়ত যে করা যায় এই বিষয়টা অনেকে জানেন না। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : অনেককে দেখা যায় মসজিদে জামা‘আতের সাথে ছালাত আদায় না করে ঘরে ৩/৪ জন মিলে জামা‘আতে ছালাত আদায় করে। এটা কি ঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪০) : কোন ব্যক্তি যদি কুরআনের মুছহাফ ব্যতীত মুখস্থ কুরআন তেলাওয়াত করে, তাহলে তার জন্য এক হাযার মর্যাদার সমান নেকী রয়েছে। আর যদি মাছহাফে কুরআন পড়া মুখস্থ পড়ার চেয়ে দুই হাজার মর্যাদার সমান রয়েছে (ত্বাবারাণী, আল-জামেঊল কাবীর হা/৬০১)। বর্ণনাটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : অনেকে ব্যবসার স্বার্থে জাল-যঈফ হাদীছ ও মিথ্যা কাহিনী সম্বলিত বই-পুস্তক বিক্রি করে থাকে। এই ব্যবসা হালাল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : নখে রঙ লাগিয়ে তথা নেইল পলিশ লাগিয়ে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : কেউ যদি অজানা অবস্থায় শিরক করে, তাহলে তার আমল বাতিল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : কতিপয় আলেম থাকেন যে, প্রসিদ্ধ ৪ ইমামদের মধ্যে ইমাম আবু হানীফা (রাহিমাহুল্লাহ) ব্যতীত বাকী ৩ জন ইমাম আহলেহাদীছ ছিলেন। আর ইমাম আবু হানীফা (রাহিমাহুল্লাহ) ছিলেন আহলুর রায়। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : হজ্জের সফরে গিয়ে একাধিক ওমরা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৯) : বাসর রাতের স্বামী স্ত্রী কি জামা‘আত করে ছালাত আদায় করবে, না-কি একাকী আদায় করবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

সর্বশেষ প্রবন্ধ

ফেসবুক পেজ