রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : গীবত বা পরনিন্দা একটি মারাত্মক কাবীরা গুনাহ। গীবত থেকে বাঁচতে হলে আগে জানতে হবে গীবত কী। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ذِكْرُكَ أَخَاكَ بِمَا يَكْرَهُ ‘তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তার এমন কোন আলোচনা করা যা সে শুনলে অপসন্দ করবে’ (ছহীহ মুসলিম, হা/২৫৮৯)। গীবত করাকে কুরআন মাজীদে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে (সূরা আল-হুজুরাত : ১২)। রাসূলুল্লাহ (ﷺ) মে‘রাজের রাতে এমন কিছু লোক দেখেছিলেন যারা তামার নখ দিয়ে নিজেদের মুখ ও বুক ছিঁড়ছিল; এরা ছিল গীবতকারী (আবূ দাঊদ, হা/৪৮৭৮)।

গীবত হয়ে গেলে এর থেকে পরিত্রাণের পদ্ধতি সম্পর্কে শাইখ ইবনু উছাইমীন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘গীবত কাবীরা গুনাহের অন্তর্ভুক্ত... যদি সেই গীবত সংশ্লিষ্ট ব্যক্তির কানে পৌঁছে যায়, তবে তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। আর যদি না পৌঁছে থাকে, তবে এর কাফফারা হলো- তার জন্য ক্ষমা প্রার্থনা (ইস্তিগফার) করা এবং যে মজলিসে তার গীবত করা হয়েছিল, সেখানে তার ভালো গুণগুলো আলোচনা করা’ (শারহু রিয়াদিছ ছালিহীন)। কেউ গীবত শুরু করলে তাকে থামিয়ে দিতে হবে অথবা সেখান থেকে উঠে যেতে হবে। কারণ গীবত শুনাও গুনাহ। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ ‘যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে’ (ছহীহ বুখারী, হা/৬৪৭৫)।


প্রশ্নকারী : মুহাম্মাদ শিমুল, ঢাকা।





প্রশ্ন (১৪) : তাহিইয়াতুল মসজিদের ২ রাক‘আত ছালাত না পড়ে বসে পড়লে গুনাহ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : যে দেশে একাধিক ইসলামী সংগঠন এবং ধর্মীয় নেতা আছেন, কিন্তু তাদের প্রশাসনিক কোন কর্তৃত্ব নেই, তারা কি উক্ত সংগঠনের কর্মীদের থেকে বাই‘আত নিতে পারবেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৯) : জুমু‘আর খুৎবা চলছে। এমতাবস্থায় ইমামের সঙ্গে মুক্তাদীগণ প্রয়োজনীয় কোন কথা বলতে পারে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : আরবী নতুন বছর বা মাস শুরু হলে কোনো দু‘আ পড়তে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : শুনা যায় যে, সমস্ত পশু পাখির বিচার শেষে তাদের দিয়ে বেহেস্তের মাটি তৈরি করা হবে। এরূপ কথার কি কোন শারঈ ভিত্তি আছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪২) : রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সর্বশেষ যে খাবার খেয়েছেন, তার মধ্যে পেঁয়াজ ছিল অন্যতম। বর্ণনাটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : নৌকা বাইচ খেলা তথা পানিতে নৌকা চালনার প্রতিযোগিতা পরিদর্শন বা তাতে অংশগ্রহণ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : রাসূলুল্লাহ (ﷺ) ৮ রাক‘আত তারাবীহ পড়লেও ওমর (রাযিয়াল্লাহু আনহু) ২০ রাক‘আত পড়ার নির্দেশ দিয়েছেন এবং ২০ রাক‘আতের উপর ইজমা হয়েছে। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : রাগের মাথায় ত্বালাক্ব দিলে কি ত্বালাক্ব পতিত হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : রাক‘আত ছালাতের শেষ বৈঠকে বসার সময় বাম পা ডান পায়ের ভিতর দিয়ে বসতে হয়। জামা‘আতে ১ বা ২ রাক‘আত পেলে ইমামের শেষ বৈঠকের সময় কিভাবে বসতে হবে? পরে মুছল্লী তার শেষ বৈঠকে কিভাবে বসবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : ‘যে ব্যক্তি ‘লা হাওলা ওয়ালা কুউওতা ইল্লাবিল্লাহ’ পাঠ করবে, তার যাবতীয় বিপদাপদ দূর করবে। যার সর্বনিম্ন হল দারিদ্র্যতা মোচন করা’ (তিরমিযী, ৩/১৮৬) মর্মে বর্ণিত হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৯) : বিদ‘আতী মসজিদে ছালাত হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ