বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
উত্তর : বিনা প্রয়োজনে বেগানা নারীর দিকে তাকানো সম্পূর্ণ নিষিদ্ধ। আল্লাহ তা‘আলা বলেন, قُلۡ لِّلۡمُؤۡمِنِیۡنَ یَغُضُّوۡا مِنۡ  اَبۡصَارِہِمۡ ‘আপনি মুমিনদের বলে দিন, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে’ (সূরা আন-নূর : ৩০)। প্রয়োজনে (যেমন: সাক্ষ্য প্রদান, চিকিৎসা বা যরূরী লেনদেনের সময়) নির্দিষ্ট সীমার মধ্যে তাকানো জায়েয। তবে সাধারণ আলাপচারিতার সময় চেহারার দিকে তাকিয়ে থাকা বৈধ নয়। শাইখ ইবনু বায (রাহিমাহুল্লাহ) বলেন, ‘কোন মুসলিমের জন্য বেগানা নারীর দিকে তাকানো জায়েয নয়; তবে শরী‘আতসম্মত প্রয়োজন যেমন- বিবাহের প্রস্তাব বা চিকিৎসা ইত্যাদি ক্ষেত্রে ফেতনার ভয় না থাকলে দেখা যেতে পারে’ (মাজমূঊ ফাতাওয়া বিন বায, ৯/৪৩০ পৃ.)। তবে  যদি হঠাৎ দৃষ্টি পড়ে যায়, তবে তাতে গুনাহ নেই। তবে চিনে ফেলার পর দৃষ্টি সরিয়ে নিতে হবে। রাসূলুল্লাহ (ﷺ)-কে হঠাৎ দৃষ্টি পড়া (আচমকা নজর) সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, اصْرِفْ بَصَرَكَ ‘তোমার দৃষ্টি ফিরিয়ে নাও’ (ছহীহ মুসলিম, হা/২১৫৯)। শাইখ ইবনু উছাইমীন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘উদ্দেশ্যহীনভাবে প্রথম যে দৃষ্টিটি পড়ে তাতে কোন গুনাহ নেই, কিন্তু দৃষ্টি স্থায়ী করা বা দ্বিতীয়বার তাকানো জায়েয নয়’ (শারহুল মুমতি‘)।


প্রশ্নকারী : রিহান, রনি মার্কেট।





প্রশ্ন (২০) : সমাজে প্রচলিত আছে যে, ৪০ দিনের মধ্যে শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার না করলে ছালাত-ছিয়াম কোন ইবাদত কবুল হবে না। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : কোন্ কাজগুলো ডান দিক থেকে এবং কোন্ কাজগুলো বাম দিক থেকে শুরু করা সুন্নাত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : ইবলীশ শয়তানের আর কোন নাম আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : সকাল-সন্ধ্যার দু‘আর সময়কাল কখন ফজর ও মাগরিবের পর, না-কি ফজর ও আছর ছালাতের পর? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫০) : কারো কাছে জমানো টাকা এবং ব্যবসায় বিনিয়োগ করা টাকা মিলে যাকাতের নিছাবের চেয়ে বেশি অর্থ আছে। কিন্তু ঋণ রয়েছে উক্ত অর্থের চেয়ে বেশি। এখন কি তার উপর যাকাত ফরয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : যদি কারো ফজরের ছালাত ক্বাযা হয়ে যায় এমন অবস্থায় যোহরের ওয়াক্ত এসে যায়, তাহলে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : প্রথম রাক‘আতে দ্বিতীয় সিজদার পর মাথা তোলার সময় তাকবীর দিয়ে জালসা ইস্তিরাহাতের জন্য বসতে হবে, না-কি জালসা ইস্তিরাহাতের পর তাকবীর দিয়ে দাঁড়াতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : ‘ফাজায়েলে আমল’ নামক বইয়ের ৪৭৭ নং পৃষ্ঠায় উল্লেখ আছে যে, ‘শিশুদেরকে সর্বপ্রথম ‘লা ইলা-হা ইল্লাল্লাহু’ বাক্য শিক্ষা দাও এবং মৃত্যুর সময়ও ‘লা ইলা-হা ইল্লাল্লাহু’ তালক্বীন করাও। কারণ যার প্রথম এবং শেষ বাক্য ‘লা ইলা-হা ইল্লাল্লাহ’ হবে, সে এক হাজার বছর বেঁচে থাকলেও একটি পাপ সম্পর্কেও তাকে জিজ্ঞেস করা হবে না’। উক্ত বর্ণনাটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : ওয়ায মাহফিল করার ক্ষেত্রে মিউজিক বাতি জ্বালানো এবং অতিরিক্ত অর্থ ব্যয় করা কি শরী‘আতসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : ইসলামী রাষ্ট্রে সংবিধানের ভিত্তি কী হবে- মানব রচিত আইন, না-কি শরী‘আত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : কারো জন্য দু‘আ করার পর তাকে জানানো যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : জেহরী ছালাতে ইমাম আমীন বলতে ভুলে গেলে বা ইচ্ছাকৃতভাবে না বললে মুক্তাদীগণের আমীন বলতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ