রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : বর্তমানে উপহার প্রদানের প্রচলনটি ব্যবসায় পরিণত হয়েছে। এটা শরী‘আত সম্মত নয়। কারণ এই দাওয়াতে ধনীদের দাওয়াত দেয়া হয় দামী উপহারের আশায়। আর গরীবদের বঞ্চিত করা হয়। এটা শরী‘আতে নিষিদ্ধ। রাসূল (ﷺ) বলেন, ‘নিকৃষ্ট আহার হল ওয়ালীমার ঐ আহার, যাতে কেবল ধনীদের দাওয়াত দেয়া হয় এবং গরীবদের বাদ দেয়া হয়’ (ছহীহ বুখারী, হা/৫১৭৭; ছহীহ মুসলিম, হা/১৪৩২)। অতএব দামী উপহারের আশায় শুধু ধনীদের দাওয়াত দেয়া নিষিদ্ধ। ওয়ালীমাকে ব্যবসার অনুষ্ঠানে পরিণত করা যাবে না। যেখানে চেয়ার টেবিল নিয়ে উপহার গ্রহণ ও নিবন্ধনের আয়োজন করা হয়, তা ভিক্ষাবৃত্তি ছাড়া কিছুই নয়। তবে আনন্দচিত্তে খুশি উপলক্ষে উপহার দেয়া বৈধ। উপহার বিনিময়ে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পায়। রাসূল (ﷺ) বলেন, ‘তোমরা হাদিয়া বিনিময় করো ও ভালোবাসা বৃদ্ধি করো’ (ছহীহুল জামি’, হা/৩০০৪)।

সুতরাং কোনরূপ শর্ত, শ্রুতি ও প্রদর্শনী ছাড়াই হাদিয়া দেয়া বা গ্রহণ করা মোটেও দোষনীয় নয়। শাইখ মুহাম্মাদ ছালিহ আল-মুনাজ্জিদ (হাফিযাহুল্লাহ) বলেন, ‘অনেক দেশে মানুষের প্রচলিত রীতি অনুযায়ী খুশির উপলক্ষে- যেমন কারো বিয়ে হলে, কারো ঘরে সন্তান জন্মালে, কিংবা এ ধরনের অন্য কোন আনন্দঘন অনুষ্ঠানে উপহার প্রদান করা হয়; এতে কোন দোষ নেই; বরং এটি একটি ভালো কাজ। কারণ এতে আর্থিক সহমর্মিতা প্রকাশ পায় এবং এমন সব উপলক্ষে অন্যদের সাহায্য করা হয়, যেখানে সাধারণত ব্যয়ের পরিমাণ বেশি হওয়ার কারণে অর্থের প্রয়োজন বেশি হয় (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১৪২৩১৭)। তাই আত্মীয়-স্বজন আনন্দচিত্তে কিছু উপহার দিলে তা গ্রহণ করা জায়েয ও উত্তম। উল্লেখ্য যে, বন্ধুত্বের খাতিরে কিছু চেয়ে নিলে তাতেও কোন সমস্যা নেই (ছহীহ বুখারী, হা/১২৭৭)। এমনকি অভাবী ব্যক্তির ওয়ালীমাকে সহজ করার জন্য সাহায্য করা মুস্তাহাব। রাসূল (ﷺ)-এর ওয়ালীমায় সাহায্য করার উদ্দেশ্যে রান্না করা গোস্ত-রুটি হাদিয়া স্বরূপ পাঠানো হয়েছিল এবং তিনি সবাইকে ডেকে তা খাইয়েছিলেন (ছহীহ বুখারী, হা/৫১৬৩)।


প্রশ্নকারী : তানভীর আহমাদ, মোমেনশাহী সেনানিবাস।





প্রশ্ন (৩০) : দস্তরখানের উপর ময়লা ফেলা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৮) : জনৈক ব্যক্তি স্টুডেন্ট ভিসা নিয়ে প্রবাসে থাকে। প্রতি সপ্তাহে ২৪ ঘণ্টা কাজের অনুমতি থাকলেও রাত জেগে সে ২টা কাজ করে। এছাড়া হুন্ডির মাধ্যমে দেশে টাকা পাঠায়। প্রশ্ন হল- এইভাবে কাজ করা বা টাকা পাঠানো কি হারাম হচ্ছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : অফিস চলাকালীন জামা‘আত ছুটে গেলে, পরবর্তীতে ছোট ছোট জামা‘আত হয়। এমন সময় যে ব্যক্তি টাখনুর নিচে প্যান্ট ঝুলিয়ে পরে কিন্তু ছালাতে গুটিয়ে নেয়, এমন ব্যক্তি ইমামতিতে দাঁড়িয়ে গেলে সে জামা‘আতে অংশগ্রহণ করা কি ঠিক হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : ইবনু মাসউদ (রাযিয়াল্লাহু আনহুমা) বলেছেন, ‘কষ্ট যদি একটি গর্তেও প্রবেশ করে, স্বস্তি একে অনুসরণ করে এতে প্রবেশ করবে’ (বায়হাক্বী, শু‘আবুল ঈমান) মর্মে বর্ণানটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : আমার আশেপাশে কোন আহলেহাদীছ মসজিদ নেই। এমতাবস্থায় বিদ‘আতী মসজিদে জামা‘আতের সাথে ছালাত আদায় করব, না-কি একাকী আদায় করব? বিশেষ করে তারা আছর ও ফজরের ছালাত অনেক দেরি করে পড়ে। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : খাৎনা করার সময় মুখে মিষ্টি দেয়া হয়, অনুষ্ঠান করা, গানবাজনা করা এবং গোসল দেয়ার সময় বিভিন্ন নিয়ম পালন করা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : আমার এলাকার বাসিন্দারা মাযহাবের অনুসারী এবং তারা খুবই কট্টরপন্থী। বাপ-দাদার আমলকেই তারা ইসলাম মনে করে। কুরআন-হাদীছ অনুযায়ী আমল করার কথা বললে তারা ফিতনা মনে করে। তারা বুঝে না বুঝতেও চায় না; বরং হাসি-ঠাট্টা, গালাগালি করে এবং নানা যুক্তি দেখিয়ে ছহীহ হাদীছ অস্বীকার করে। এক্ষণে গ্রামবাসীকে কিভাবে বুঝানো যাবে? এভাবে শরী‘আতকে অস্বীকার করলে তার বিধান কী হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪১) : স্বামী-স্ত্রীর মাঝে দ্বন্দ্ব হলে ‘মীমাংসামূলক ছালাত’ নামে ছালাত পড়া হয়। উক্ত ছালাতের কোন দলীল আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : যাকে আল্লাহ কোন খাবার খাওয়ায় সে যেন বলে, اَللّٰهُمَّ بَارِكْ لَنَا فِيْهِ وَأَطْعِمْنَا خَيْرًا مِّنْهُ ‘হে আল্লাহ! আপনি আমাদেরকে এই খাদ্যে বরকত দিন এবং এর চেয়েও উত্তম খাদ্য খাওয়ান’। প্রশ্ন হল- এই দু‘আ কি খাবার আগে পড়তে হবে, না পরে পড়তে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : ‘ফাজায়েলে আমল’ নামক বইয়ের ৪৭৭ নং পৃষ্ঠায় উল্লেখ আছে যে, ‘শিশুদেরকে সর্বপ্রথম ‘লা ইলা-হা ইল্লাল্লাহু’ বাক্য শিক্ষা দাও এবং মৃত্যুর সময়ও ‘লা ইলা-হা ইল্লাল্লাহু’ তালক্বীন করাও। কারণ যার প্রথম এবং শেষ বাক্য ‘লা ইলা-হা ইল্লাল্লাহ’ হবে, সে এক হাজার বছর বেঁচে থাকলেও একটি পাপ সম্পর্কেও তাকে জিজ্ঞেস করা হবে না’। উক্ত বর্ণনাটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০): সরকারী ভ্যাট বা কর হিসাবে যাকাতের টাকা প্রদান করা যাবে কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : ‘দেবর মৃত্যু সমতুল্য’ এই হাদীছের তাৎপর্য কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ