রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
উত্তর : আপনার মা এবং ঐ ব্যক্তির মধ্যে যে ‘ভাবী-ভাই’ সম্পর্ক, তা কেবল একটি সামাজিক সম্বোধন। শরী‘আতের দৃষ্টিতে তিনি আপনার মায়ের জন্য গাইরে মাহরাম। অর্থাৎ তার সাথে দেখা করা ও মেলামেশা হারাম। গাইরে মাহরামের সাথে একাকী বা ঘনিষ্ঠ পরিবেশে অবাধ মেলামেশা ও দীর্ঘ সময় ধরে আলাপ করা কঠোরভাবে হারাম। এটা ফিতনার মূল কারণ। রাসূলুল্লাহ (ﷺ) একাকী মেলামেশা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন, لَا يَخْلُوَنَّ رَجُلٌ بِامْرَأَةٍ إِلَّا كَانَ ثَالِثَهُمَا الشَّيْطَانُ ‘কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জন না হয়, কেননা শয়তান তাদের তৃতীয়জন হয়ে যায়’ (তিরমিযী, হা/১১৭২)। ঘণ্টার পর ঘণ্টা সামনাসামনি কথা বলা সেই নির্জনতারই একটি রূপ, যা শয়তানকে কুমন্ত্রণা দেয়ার সুযোগ করে দেয়।

আপনার মা-বাবার মধ্যে অন্যায় দেখলে সন্তান হিসাবে আপনার কর্তব্য হলো সর্বোচ্চ আদব ও বিনয়ের সাথে তা সংশোধনের চেষ্টা করা। মাকে সরাসরি অভিযুক্ত না করে, শান্ত ও বিনয়ী সুরে শরী‘আতের বিধানটি অবহিত করুন। বলুন যে, এই মেলামেশা আপনার জন্য বৈধ নয়। বিশেষ করে ফিতনা এবং শয়তানের কুমন্ত্রণা সংক্রান্ত হাদীছটির প্রতি তাঁর দৃষ্টি আকর্ষণ করতে পারেন। যদি বোঝানোর পরও পরিবর্তন না আসে, তবে ফিতনা এড়ানোর জন্য কৌশলী হন: বিষয়টি পরিবারের প্রধান হিসাবে আপনার বাবার সাথে সম্মানজনকভাবে আলোচনা করুন, যাতে তিনি হস্তক্ষেপ করতে পারেন। যখনই ঐ ব্যক্তি বাড়িতে আসেন, আপনি নিজে সেখানে উপস্থিত থেকে একা আলাপ করার পরিবেশটি ভেঙে দিন। পারিবারিক সিদ্ধান্তের মাধ্যমে ঐ ব্যক্তির আগমন ও অবস্থানের সময়কে সংক্ষিপ্ত করে দিন। সর্বোপরি, আল্লাহ তা‘আলার কাছে আন্তরিকভাবে দু‘আ করুন যেন তিনি আপনার মা ও পরিবারকে শয়তানের ফিতনা থেকে রক্ষা করেন এবং সঠিক পথে অবিচল রাখেন।


প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক, সাতক্ষীরা।





প্রশ্ন (১৪) : জনৈক ব্যক্তি বিজিবি কর্মকর্তা। ছালাত আদায়কালে ঊর্ধ্বতন কর্মকর্তা চলে আসলে তিনি ছালাত বাদ দিয়ে স্যালুট জানাবেন, না-কি ছালাত শেষ করে তাকে স্যালুট জানাবেন? উল্লেখ্য যে, স্যালুট জানাতে বিলম্ব হলে চাকরীচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : অন্যান্য ধর্মের পূজা, মন্দির বা গির্জা দেখার জন্য যাওয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : যারা বলেন, নবীজি (ﷺ) হাজির নাযির। তারা দলীল দেয় যে, ‘যখনই যে কেউ আমাকে সালাম করেন তখনই আল্লাহ আমার রূহকে আমার কাছে ফিরিয়ে দেন, যেন আমি তার সালামের উত্তর দিতে পারি’। তাহলে নবী (ﷺ) কি কবরে জীবিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : মুসলিমরা আল্লাহ মানে এবং রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে অনুসরণ করে। ইয়াহুদীরা কাকে মানে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : ইসলামী জালসা ও মাহফিলের শেষে আখেরী মুনাজাত করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮): ‘এ যুগে মুসলিমদের দরিদ্রতা, দুর্বলতা ও পিছিয়ে থাকার কারণ হচ্ছে- অর্থনৈতিক অগ্রগতির তুলনায় জনসংখ্যা বিস্ফোরণ ও অধিক জন্মহার’। এ কথাটির ব্যাপারে শারঈ হুকুম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : যোহরের চার রাক‘আত সুন্নাত ছালাত এক সালামে পড়তে হবে, না-কি দুই সালামে পড়তে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : আল্লাহ তা‘আলা যুগে যুগে কতজন নবী-রাসূল প্রেরণ করেছেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : খাঁচার ভিতরে পাখি রাখা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : দাওয়াতের উদ্দেশ্যে মসজিদের ভিতরে ইসলামী বই কেনা-বেচা করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : কা‘বা ঘরের দিকে মুখ করে থুথু ফেলা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮): খ্রিস্টানদের স্থাপিত স্কুল বা কলেজে পড়াশোনা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ