বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
উত্তর : এমন প্রতিষ্ঠানে চাকরী না করে হালাল পেশার চাকরী খুঁজতে হবে। কারণ সহশিক্ষা বা ছাত্র-ছাত্রীদের মিশ্রিত শিক্ষা ব্যবস্থা ইসলামে নিষিদ্ধ। মেয়েদের সাথে একত্রে একই স্থানে কিংবা একই শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা একই বেঞ্চে বসে সহশিক্ষা নাজায়েয। এটি নৈতিক পদস্খলনের সবচেয়ে বড় মাধ্যম। সেজন্য কোন ছেলে কিংবা মেয়ের জন্য এ ধরণের সহশিক্ষা জায়েয নেই (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-২১৬০৮)। ইসলামী শরী‘আতের দৃষ্টিকোণ থেকে প্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েদের একসাথে পড়াশোনা করানো বা তাদের একসাথে প্রাইভেট পড়ানো সম্পূর্ণরূপে হারাম। এছাড়াও এটি মানুষের স্বভাব ধর্মের বিরোধী এবং পারস্পরিক নীতিবোধের জন্য চরম ক্ষতিকর। আধুনিক বংশধরগণের মধ্যে অশ্লীলতা প্রসারের অন্যতম প্রধান মাধ্যম হল প্রচলিত সহশিক্ষা।

সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া কমিটির আলেমগণ বলেন, ‘কোন পুরুষের জন্য মেয়েদেরকে পর্দাহীন অবস্থায় সরাসরি পাঠদান করা বৈধ নয়। কারণ এতে রয়েছে বিশাল বিপদ ও ভয়াবহ পরিণতির আশঙ্কা’ (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ১২/১৪৯ পৃ.)। নারীদেরকে পড়িয়ে প্রাপ্ত বেতনের অর্থ হালাল হবে কি-না এমন প্রশ্নের উত্তরে উক্ত ফাতাওয়া বোর্ড ঘোষণা করেছে যে, ‘এই কাজের বিনিময় স্বরূপ আপনি যে অর্থ উপার্জন করবেন, তার দ্বারা আপনার লাভবান বা উপকৃত হওয়া দোষনীয় নয়। কারণ আপনি যে বেতন নিয়েছেন তা পাঠদানের বিনিময়ে অর্থ গ্রহণ করেছেন; এটি জায়েয। তবে পর্দার বিধান লঙ্ঘিত হওয়ায় অবশ্যই গুনাহগার হতে হবে। তাই আপনার জন্য উচিত এই কাজটি ছেড়ে দেয়ার জন্য তাড়াহুড়া করা এবং অন্য একটি হালাল চাকরির সন্ধান করতে থাকা। যাতে আপনি হারাম ও ফিতনায় পড়া থেকে নিরাপদ থাকতে পারেন’ (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ১২/১৫৬ পৃ.)। তারা আরো বলেছে,

فلا يجوز للمرأة أن تَدرس أو تعمل في مكان مختلط بالرجال والنساء ، ولا يجوز لوليها أن يأذن لها بذلك

‘সুতরাং মেয়েদের জন্য এমন প্রতিষ্ঠানে পড়া-লেখা কিংবা চাকরি করা জায়েয নয়, যেখানে নারী-পুরুষের সহাবস্থান রয়েছে এবং অভিভাবকদের জন্য জায়েয নয় তাকে এর জন্য অনুমতি দেয়া’ (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ১২/১৫৬ পৃ.)। মোটকথা সাধারণভাবে পুরুষ-নারীর সংমিশ্রণ রয়েছে এমন প্রতিষ্ঠানে চাকুরী করা নারী-পুরুষ কারোর জন্যই জায়েয নয়। কারণ এতে অনেক ধরনের ফিতনার আশংকা রয়েছে (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ১৭/৫৩; ফাতাওয়া ইসলামিয়্যাহ ইবনে উছাইমীন, ৩/১০৩ পৃ.)। তবে বিকল্প না থাকলে বাধ্যগত অবস্থায় সাধ্যমত পর্দার বিধান মেনে পড়াশোনা বা চাকরী করতে পারে (মাজমূঊল ফাতাওয়া ইবনে তাইমিয়্যাহ, ২৩/২১৪ পৃ.; ফাতাওয়া নূরুন আলাদ দারব ইবনে উছইমীন, ১/১০৩ ও ১৩/১২৭ পৃ.)।


প্রশ্নকারী : সামী, ঢাকা।





প্রশ্ন (১৬) : কোন্ কাজগুলো ডান দিক থেকে এবং কোন্ কাজগুলো বাম দিক থেকে শুরু করা সুন্নাত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪২) : মানুষ মারা যাওয়ার পর ঢেকে দেয়া হয় কেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : আল-কুরআনের মুহকাম ও মুতাশাবিহ আয়াত বলতে কী বুঝায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : মাতৃভাষায় জুমু‘আর খুতবা দেয়ার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : ‘যে ব্যক্তি সূরা আলে ইমরান পাঠ করে সে লোক সম্পদশালী এবং সে স্ত্রীলোক সুসজ্জিতা’ (বায়হাক্বী, শু‘আবুল ঈমান, হা/২৫১৬), মর্মে বর্ণিত হাদীছ কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : একজন সমাজনেতা যদি মুসলিম হয়, তাহলে অমুসলিমদের আচার-অনুষ্ঠানে, ধর্মীয় রীতিতে দাওয়াত দেয়া হলে তার কী করণীয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : মোবাইল সার্ভিসিংয়ের কাজ করা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : চিকিৎসার প্রয়োজন হলে কোন নারীর আওরাত কোন পুরুষের সামনে প্রকাশ করার বিধান কী? অনুরূপভাবে কোনো পুরুষের আওরাত কোন নারীর সামনে চিকিৎসার জন্য প্রকাশ করার বিধান কী? আর যদি একজন খ্রিস্টান মহিলা ডাক্তার (নারী চিকিৎসক) এবং একজন মুসলিম পুরুষ ডাক্তার ছাড়া আর কেউ না থাকে, তাহলে কার কাছে চিকিৎসা নেয়া উত্তম? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : কুরবানীর দিন দুপুর পর্যন্ত না খেয়ে থাকা সুন্নাত। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : ছিয়াম রাখতে অক্ষম ব্যক্তি কি একজন মিসকীনকে ত্রিশদিন খাওয়াবেন, না-কি ত্রিশজন মিসকীনকে একদিন খাওয়াবেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩): তুরস্কের অধিবাসীদের আক্বীদা কেমন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : রামাযান মাসে তারাবীহর ছালাত সর্বনিম্ন দুই রাক‘আত পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

সর্বশেষ প্রবন্ধ

ফেসবুক পেজ