রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : যদি কারো অধিকার বা সম্পদকে অনৈতিকভাবে গ্রহণ করা হয়, তখন আল্লাহর কাছে ক্ষমা চাইবার পাশাপাশি, সেই ক্ষতি পূরণ করতে হবে। যদি সম্ভব হয় সরাসরি টাকা ফেরত দেয়া, সেটাই উত্তম। যদি আর্থিকভাবে দেয়া সম্ভব না হয়, তবে ক্ষতিপূরণের জন্য দান করা যায়। অর্থাৎ, সেই ব্যক্তির জন্য দান করা, তাদের জন্য ক্ষতিপূরণ হিসাবে গণ্য হবে। হাদীছে এসেছে, ‘যে ব্যক্তি মৃত্যুর আগে অন্যের অধিকার ফিরিয়ে দেয়, তার পূর্বের সমস্ত পাপ মাফ করা হয়’ (ইবনু মাজাহ, হা/২৭০৪)। যদি ফাঁকি দেয়া অর্থ বা জুয়ায় হারানো অর্থের সমপরিমাণ সম্পদ আল্লাহর পথে দান করা হয়, তাহলে এটি পাপ শোধের একটি মাধ্যম হতে পারে।  আল্লাহ তা‘আলা বলেন, ‘তোমরা যা কিছু দান করো, আল্লাহ তার প্রতিদান দেবেন; তিনি সেরা রিযিকদাতা’ (সূরা আছ-ছাফফাত : ৩৯)। তবে মনে রাখতে হবে, সত্যিকার তাওবা ও দানের সঙ্গে সতর্কতা ও পাপ থেকে দূরে থাকা গুরুত্বপূর্ণ। নবী (ﷺ) বলেছেন, ‘ইস্তেগফার গুনাহ মিটিয়ে দেয়’ (ছহীহ মুসলিম, হা/২৭১৩)। ইমাম ইবনু তাইমিয়া (রাহিমাহুল্লাহ) বলেছেন, ‘যদি যার হক নেয়া হয়েছে তাকে পাওয়া না যায়, তাহলে তার পক্ষ থেকে ছাদাক্বাহ করে দিতে হবে; এতে আশা করা যায় আল্লাহ তা কবুল করবেন’ (মাজমূঊল ফাতাওয়া, ২৯/৩২১ পৃ.)।


প্রশ্নকারী : মুজাহিদুল ইসলাম, দেবহাটা, সাতক্ষীরা।





প্রশ্ন (১৭) : জনৈক মৃত ব্যক্তির ১ জন স্ত্রী রয়েছে, ৩ জন কন্যা সন্তান রয়েছে, কোন পুত্র সন্তান নেই, ১ জন বোন রয়েছে এবং ৮ জন ভাতিজা রয়েছে। তবে ঐ মৃত ব্যক্তির কোন ভাই জীবিত নেই। এক্ষণে ঐ মৃতের সম্পদে কে কতটুকু অংশীদার হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : মহিলারা কি জানাযা ও কাফন-দাফন কার্যে অংশগ্রহণ করতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : একাকী ছালাত আদায়ের সময় দুই পায়ের মাঝে কতটুকু ফাঁকা রাখতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : মুসলিম শাসকের আনুগত্য কতটুকু করতে হবে? মুসলিম শাসক যদি অন্যায় কাজ করে তার প্রতিবাদ কিভাবে করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : জামা‘আতে ছালাত আদায় করার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : বর্তমানে কোন পণ্যের মূল্য কম আছে (যেমন- ইট)। এখন ক্রয় করে রেখে বাজার মূল্য যখন বেশি হবে তখন যদি বিক্রয় করে তাহলে এমন ব্যবসা জায়েয হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : প্রচলিত ইলিয়াসী তাবলীগে যাওয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : আমি নিঃসন্তান বিধবা মহিলা। আমার বয়স ৬০ বছর। আমার চাচি শাশুড়ি তাঁর ছেলেকে নিয়ে হজ্জে যাবেন। আমি কি তাদের সাথে হজ্জে যেতে পারব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী কোন কাজ করতে পারে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : শা‘বান মাসের ছিয়াম গোটা মাস রাখা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : সর্বশেষ জান্নাতী ব্যক্তি কে? হাদীছে উল্লেখ আছে যে, আল্লাহ তা‘আলা তাকে এই দুনিয়ার দশগুণ দিবেন। প্রশ্ন হল- সেটা কি আমাদের পৃথিবীর দশগুণ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : শীতের কারণে অনেক সময় ওযূ অবস্থায় লেপের মধ্যে অবস্থান করি। লেপের মধ্যে হাঁটুর উপর কাপড় উঠে গেলে অথবা অন্য কোন সময় হাঁটুর উপর কাপড় উঠলে ওযূ নষ্ট হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ