রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : সালাফে ছালেহীনের বিরোধিতাকারীদের হুকুম বর্ণনায় افتراق الأمة তথা ‘উম্মতের বিভক্তি’ সংক্রান্ত হাদীছে অতিরিক্তি কিছু বলা হয়নি। সুতরাং সালাফে ছালেহীনের নিকটে রাসূলুল্লাহ (ﷺ)-এর কথা كُلُّهَا فِى النَّارِ إِلَّا وَاحِدَةً দ্বারা এ কথা বুঝানো হয়নি যে, যারাই সালাফে ছালেহীনদের বিরোধিতা করবে, তারই জাহান্নামী হবে বা শাস্তি ভোগ করবে। এটি একটি সাধারণ ধমক সম্বলিত হাদীছ। মহান আল্লাহ বলেন, وَ مَنْ يَّعْصِ اللّٰهَ وَ رَسُوْلَهٗ وَ يَتَعَدَّ حُدُوْدَهٗ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيْهَا ‘আর যে আল্লাহ ও তাঁর রাসূলকে অমান্য করে এবং তার নির্দিষ্ট সীমাসমূহ অতিক্রম করে, তিনি তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, যেখানে সে চিরকাল অবস্থান করবে’ (সূরা আন-নিসা : ১৪)। তিনি আরো বলেন, اِنَّ الَّذِيْنَ يَاْكُلُوْنَ اَمْوَالَ الْيَتٰمٰى ظُلْمًا اِنَّمَا يَاْكُلُوْنَ فِيْ بُطُوْنِهِمْ نَارًا١ؕ وَ سَيَصْلَوْنَ سَعِيْرًاؒ ‘যারা অন্যায়ভাবে ইয়াতীমদের ধন-সম্পত্তি গ্রাস করে, নিশ্চয় তারা স্বীয় উদরে অগ্নি ব্যতীত কিছুই ভক্ষণ করে না এবং সত্বরই তারা অগ্নি শিখায় উপনীত হবে’ (সূরা আন-নিসা : ১০)। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, مَنِ اقْتَطَعَ حَقَّ امْرِئٍ مُسْلِمٍ بِيَمِينِهِ فَقَدْ أَوْجَبَ اللهُ لَهُ النَّارَ وَحَرَّمَ عَلَيْهِ الْجَنَّةَ ‘যে ব্যক্তি কসমের মাধ্যমে কোন মুসলিমের হক দখল করে, আল্লাহ তা‘আলা তার জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন’ (ছহীহ মুসলিম, হা/১৩৭)। অন্যত্র ইবনু মাসঊদের (রাযিয়াল্লাহু আনহুমা) হাদীছে বর্ণিত হয়েছে, لَا يَدْخُلُ الْجَنَّةَ مَنْ كَانَ فِىْ قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ كِبْرٍ ‘যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না’ (ছহীহ মুসলিম, হা/৯১; মিশকাত, হা/৫১০৮)। এ জাতীয় অর্থাৎ সাধারণ ধমকের ব্যাপারে আরো অনেক দলীল রয়েছে।
সুতরাং এই হাদীছের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামা‘আত হতে বিচ্ছিন্ন হওয়ার ব্যাপারে শাস্তির আবশ্যকতা বর্ণনা করা হয়েছে। কেননা যে ব্যক্তি আহলে সুন্নাহ ওয়াল জামা‘আত হতে বিচ্ছিন্ন হয় এটা দ্বারা অবশ্যই তার শৈথিল্যতা প্রমাণিত হয়। আর এতে কোন সন্দেহ নেই যে, নিশ্চয় শৈথিল্যবাদী বিভিন্ন ওয়াজিব কার্যাদির মধ্যে হতে কোন একটি পরিত্যাগ করে। আর যে ব্যক্তি কোন ওয়াজিব ছেড়ে দিবে অথবা তার মধ্যে সংকুচিত করবে তবে সে আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার শাস্তির সম্মুখীন হবে (ইবনু তায়মিয়্যাহ, শারহু হাদীছিল ইফতিরাক্ব, পৃ. ৩৩-৩৫)।


প্রশ্নকারী : আব্দুল আযীয, খুলনা।





প্রশ্ন (৯) : দাড়ি চেছে সাইজ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : কাউকে মোবাইল ব্যবহার করার জন্য google account খুলে দেয়া হয়া বা Facebook আইডি ঠিক করে দেয়া হয়া আর তিনি যদি ঐসব ব্যবহার করে গান, নাটক বা হারাম সম্পর্ক রাখে, তাহলে তার গুনাহ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : ফুটবল, ক্রিকেট কিংবা ভলিবল খেলা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : রাসূল (ﷺ)-কে ইমানদার বলা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : আড়াই মাসের গর্ভবতী হঠাৎ করে রক্তপাত শুরু হলে বাচ্চা নষ্ট হয়ে যায়। এখন তার ছালাতের মাসআলা কী হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : শুক্রবার জুমু‘আর আযান কয়টা? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৭) : বিধবা অথবা তালাক্বপ্রাপ্ত মেয়ে পিতা-মাতার অনুমতি ছাড়া বিবাহ করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : ছালাতে রুকূ থেকে উঠে দুই হাত উত্তোলন করার পর হাত ছেড়ে দিতে হবে, না-কি আবার বুকে হাত বাঁধতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : যেসব ইয়াতীম খানা এবং মাদরাসায় বিদ‘আতী কর্মকাণ্ড চলে, বিদ‘আতী শিক্ষক দ্বারা পাঠদান হয়। এমন প্রতিষ্ঠানগুলো আর্থিক সাহায্য চাইলে কি সাহায্য করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : আর্থিকভাবে স্বচ্ছল এমন ইমাম তারাবীহ পড়িয়ে হাদিয়া নিতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : বিবাহ করা ফরয, না-কি সুন্নাত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : ঈসা (আলাইহিস সালাম) যার ইমামতিতে ছালাত আদায় করবেন তিনিই কী ইমাম মাহাদী? ছহীহ বুখারী ও মুসলিমের হাদীছে তাকে ‘মুসলিমদের নেতা’ বলা হয়েছে, ‘মাহাদী’ বলা হয়নি। তার নাম কি কোন হাদীছে এসেছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ