বুধবার, ২২ Jul ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
উত্তর : ফ্রি মিক্সিং পরিবেশ বলতে বুঝায়- যেখানে নারী-পুরুষরা অবাধ মেলামেশা করে। এই রকম পরিবেশে পুরুষ বা নারী উভয়েরই চাকরি করা নিষেধ। কারণ, ইসলামে নারী-পুরুষের অবাধ মেলামেশা বা ফ্রি মিক্সিং নিষিদ্ধ। এটি ফিতনা, প্রলোভন ও নৈতিক অবক্ষয়ের কারণ হতে পারে। শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ) বলেছেন, ‘পুরুষরা যখন নারীদের সাথে মিশে যায়, তখন তা আগুন ও কাঠের জ্বালানীর মিশ্রণের মত হয়ে উঠে। একইভাবে, বিবাহিতদের মধ্যে অবিবাহিত ব্যক্তির অবস্থানও ফিতনার কারণ। কারণ তাকে বিরত রাখার মত কোন বাধা থাকে না। নিশ্চয় ফিতনা সংঘটিত হয় যখন তার কারণ উপস্থিত থাকে এবং কোন বাধা থাকে না...’ (আল-ইস্তিক্বামাহ, ১/৩৬১ পৃ.)। এজন্যই রাসূল (ﷺ) নারীকে পুরুষের জন্য সবচেয়ে বড় ফিতনা হিসাবে উল্লেখ করেছেন। উসামা ইবনু যায়দ (রাযিয়াল্লাহু আনহু) বলেন, নবী (ﷺ) বলেন, ‘আমার পরে (মানুষের মাঝে) পুরুষের জন্য স্ত্রীলোকের ফিতনার চাইতে মারাত্মক ক্ষতিকর ফিতনা আর রেখে যাচ্ছি না’ (ছহীহ বুখারী, হা/৫০৯৬; ছহীহ মুসলিম, হা/২৭৪০)।

তাই ফ্রি মিক্সিংয়ের পরিবেশে শরী‘আতের সীমালঙ্ঘন করে চাকরি করা নিষিদ্ধ। ইসলামিক পর্দা ও শালীনতা বজায় রাখার জন্য এবং ফ্রি মিক্সিং মুক্ত পরিবেশ গঠন করার জন্য রাসূল (ﷺ) যখন দেখলেন যে, মসজিদ থেকে বের হওয়ার সময় রাস্তায় পুরুষরা মহিলাদের সঙ্গে এলোমেলো হয়ে গিয়েছে। তখন রাসূল (ﷺ) মহিলাদের বললেন, তোমরা একটু অপেক্ষা কর। কারণ তোমাদের রাস্তার মাঝ দিয়ে চলাচলের পরিবর্তে পাশ দিয়ে চলাচল করা উচিত। সুতরাং মহিলারা দেয়ালের পাশ দিয়ে চলাচল করত, এতে তাদের চাদর দেয়ালের সঙ্গে আটকে যেত (আবূ দাঊদ, হা/৫২৭২, সনদ হাসান)। হাফিয ইবনু হাজার আসক্বালানী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘এখান থেকে বুঝা যায় যে, সন্দেহের স্থানগুলো এড়িয়ে চলা যরূরী এবং রাস্তায় নারী-পুরুষের মেলামেশা নিষিদ্ধ, তাহলে তো ঘরের ভিতরে নারী-পুরুষের মেলামেশা আরও বেশি নিষিদ্ধ’ (ফাৎহুল বারী, ২/৩৩৬ পৃ.)।

ইমাম ইবনুল ক্বাইয়িম (রাহিমাহুল্লাহ) বলেন, ‘শাসকের উপর আবশ্যক যে তিনি বাজারে, ফাঁকা জায়গায় এবং পুরুষদের সমাবেশস্থলে পুরুষ ও নারীর মিশ্রণ রোধ করবেন। আমীরুল মুমিনীন উমার ইবনুল খাত্তাব (রাযিয়াল্লাহু আনহু) নারীদেরকে পুরুষদের রাস্তা দিয়ে হাঁটা এবং তাদের সাথে রাস্তায় মিশ্রণ থেকে বিরত করেছিলেন। সুতরাং শাসকের উচিত এ বিষয়ে তাঁর অনুসরণ করা। এ ব্যাপারে কোন সন্দেহ নেই যে,‌ নারীদের পুরুষদের সাথে মিশ্রণের সুযোগ দেয়াÑপ্রতিটি বিপদ ও অকল্যাণের মূল। এটি ব্যাপকহারে শাস্তি নাযিল হওয়ার অন্যতম বড় কারণ। যেমন এটি সাধারণ ও বিশেষ উভয়ের অবস্থার বিনাশের অন্যতম কারণ। পুরুষ-নারীর মিশ্রণ হল- অশ্লীলতা ও ব্যভিচারের আধিক্যের কারণ, যা ব্যাপক মৃত্যুর এবং ছোঁয়াচে মহামারীর অন্যতম কারণ। অতএব ব্যাপক মৃত্যুর অন্যতম বড় কারণ হল- ব্যভিচারের আধিক্য, যা নারীদের পুরুষদের সাথে মিশতে দেয়া এবং তাদের মাঝে সাজ-সজ্জায় ও উন্মুক্তভাবে চলাফেরা করার মূল কারণ। আর যদি শাসকগণ জানতেন, এতে দুনিয়া ও প্রজাদের জন্য-ধর্মের আগেই-কত বড় ক্ষতি রয়েছে, তবে তারা এ ব্যাপারে সবচেয়ে কঠোরভাবে বাধা প্রদান করতেন’ (আত-তুরুকুল হুকমিয়্যাহ, পৃ. ২৩৭)। ইমাম ইবনু রজব (রাহিমাহুল্লাহ) বলেছেন, ‘শরী‘আতসম্মত বিষয় হল- নারীদেরকে পুরুষদের থেকে সম্পূর্ণভাবে পৃথক রাখা, কারণ নারীদের সাথে পুরুষদের মেলামেশা অনিষ্ট ঘটার আশঙ্কা থাকে’ (ফাৎহুল বারী, ২/১৩৪ পৃ.)।


প্রশ্নকারী : আবূ উবাইদা, দিনাজপুর।





প্রশ্ন (১১) : রাফ‘ঊল ইয়াদায়েন করার সঠিক নিয়ম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : যাকে আল্লাহ কোন খাবার খাওয়ায় সে যেন বলে, اَللّٰهُمَّ بَارِكْ لَنَا فِيْهِ وَأَطْعِمْنَا خَيْرًا مِّنْهُ ‘হে আল্লাহ! আপনি আমাদেরকে এই খাদ্যে বরকত দিন এবং এর চেয়েও উত্তম খাদ্য খাওয়ান’। প্রশ্ন হল- এই দু‘আ কি খাবার আগে পড়তে হবে, না পরে পড়তে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : এক ছেলের বয়স ১৮ বছর। পাঁচ ওয়াক্ত ছালাত আদায় করে এবং যাবতীয় গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করে। কিন্তু হস্তমৈথুনের প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখতে পারে না। তওবাহ করলেও পরে আবার উক্ত কর্মে লিপ্ত হয়। এ অবস্থায় করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : ‘রাসূল (ﷺ)-এর আবির্ভাবের পূর্বে সমস্ত নবীর ক্বিবলাহ বাইতুল মাক্বদিছ ছিল’ এই কথাটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : ঋণ দেয়ার সঠিক পদ্ধতি কী? ঋণ দেয়ার সময় যদি কেউ কাউকে সাক্ষী না রাখে, তাহলে কি সে গুনাহগার হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : গরীব-মিসকীন ছাড়া কুরআনে উল্লেখিত আট শ্রেণীর অন্যদের মাঝে কি ফিতরা বণ্টন করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : দর্শনীয় কোন স্থানের ছবি সংরক্ষণের জন্য বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যের ছবি তোলা অথবা সেই প্রাকৃতিক দৃশ্যের সাথে নিজের ছবি তোলা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : আমি একজন অটো ড্রাইভার। অভাব-অনটনের কারণে বছর খানেক আগে NGO থেকে দুই লাখ টাকা লোন নিয়েছিলাম, যার কিস্তি এখনো চলমান। পরবর্তীতে জানতে পারি যে, সূদ ভিত্তিক লোন দেয়া-নেয়া দুটোই হারাম কাজ। এখন আমি তাওবাহ করতে চাচ্ছি। সেক্ষেত্রে কি লোন শোধ করে তাওবাহ করতে হবে, না-কি কিস্তি চলমান অবস্থায় তাওবাহ করলে হয়ে যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : কা‘বা গৃহের হাজারে আসওয়াদ কি জান্নাতের পাথর? এটি কালো কেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : ফরয ছালাতে মাসবূক মুক্তাদী যদি ইমামের দুই দিকের সালাম ফিরানোর আগেই বা এক সালাম শেষ হওয়ার সাথে সাথে পরের রাক‘আতের জন্য দাঁড়িয়ে যায়, তাহলে কি তার ছালাত বাতিল হবে, না-কি একাজের জন্য সে গুনাহগার হবে? ছালাতে সালাম ফিরানোর বিশুদ্ধ পদ্ধতি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : কুড়িয়ে পাওয়া সম্পদের ব্যাপারে শরী‘আতের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : ইমাম ছালাতে ভুল করে ৫ রাক‘আত আদায় করেছে। আমি এক রাক‘আত ফেল করার কারণে ৪ রাকা‘আত পূর্ণ হয়েছে এবং ইমামের সাথে সালাম ফিরিয়েছি। আমার ছালাত কি পূর্ণ হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

সর্বশেষ প্রবন্ধ

ফেসবুক পেজ