মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
উত্তর : জুয়া একটি গর্হিত অন্যায় এবং কাবীরা গুনাহ। কুরআন ও হাদীছে তা কঠোরভাবে নিষিদ্ধ। এভাবে অর্জিত অর্থ হারাম ও অপবিত্র। প্রশ্নে বর্ণিত ব্যক্তি যদিও এখন আল্লাহর দিকে ফিরে আসতে চায় এটি নিঃসন্দেহে প্রশংসনীয় ও তাওবার পথের প্রথম ধাপ, তবে তার অতীতের জুয়ার উপার্জনের ব্যাপারে শরী‘আতের নির্দেশনা খুবই স্পষ্ট। শরী‘আতের মূলনীতি হলো- المال الحرام لا ينتفع به الإنسان ولو تاب ‘হারাম অর্থ থেকে উপকৃত হওয়া যাবে না, যদি কেউ তওবাও করে’। এ কথা বহু ফিকহবিদ ও মুজতাহিদ ইমামদের বক্তব্যে পাওয়া যায়। ইমাম নববী (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, ‘যদি সম্পদটি প্রকৃত হারাম হয়, যেমন চুরি, ছিনতাই, মদ বিক্রির অর্থ ইত্যাদি, তবে তা থেকে তওবা করার তিনটি শর্ত। যথা: (১) তা ব্যবহার করা বন্ধ করবে, (২) অনুতপ্ত হবে, (৩) মালিককে ফিরিয়ে দিবে, আর যদি মালিককে না চেনে তাহলে দান করে দেবে’ (আর-রওযা, ইমাম নববী, ৯/৩২৫ পৃ.)।

এমতাবস্থায় করণীয় হল- (১) তওবা করা : প্রথম কাজ হল আন্তরিকভাবে তাওবা করা, আল্লাহর কাছে কান্নাকাটি করে ফিরে আসা, ভবিষ্যতে কখনো জুয়ায় জড়াবে না এই দৃঢ় সংকল্প করা। (২) হারাম অর্থ পরিত্যাগ করা : যদি সম্ভব হয়, সেই অর্থ গরীব-দুঃখীদের দান করে দেয়া। তবে, এই দানটি ছওয়াবের নিয়তে হবে না, বরং হারাম অর্থের বোঝা ঝেড়ে ফেলার নিয়তে। (৩) হারাম অর্থ দিয়ে নিজের উপকার করা যাবে না : নিজের জন্য ঘর বানানো, বোনদের বিয়ে দেয়া, ব্যবসা শুরু করা এসব করা হারাম টাকায় বৈধ নয়। কেননা এতে হারাম অর্থের মাধ্যমে হালাল কাজ করার চেষ্টা হয়, যা ইসলামসম্মত নয়। রাসূল (ﷺ) বলেছেন, ‘নিশ্চয় আল্লাহ পবিত্র এবং পবিত্র জিনিস ছাড়া কিছু গ্রহণ করেন না’ (ছহীহ মুসলিম, হা/১০১৫)।

বে ব্যতিক্রম প্রসঙ্গ হল- যদি ঐ ব্যক্তি একেবারে নিঃস্ব হয়ে পড়ে এবং শারঈ ফাতাওয়া বা আলেমগণের মতামত অনুযায়ী সে নিজে যদি গরীব হিসাবে বিবেচিত হয়, তবে কিছু আলেম হারাম টাকা থেকে নিরুপায় অবস্থায় ন্যূনতম প্রয়োজন মেটানোর অনুমতি দেন, তবে সেটিও ছওয়াবের উদ্দেশ্যে নয়, বরং ক্ষতি কমানোর উদ্দেশ্যে। ইবনু তাইমিয়াহ (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, ‘যদি কেউ হারাম অর্থ থেকে তাওবা করে এবং মালিককে তা ফেরত দেয়া সম্ভব না হয়, তবে তা মুসলিমদের কল্যাণমূলক কাজে ব্যয় করা বৈধ’ (মাজমূঊল ফাতাওয়া, ২৯/৩০৮ পৃ.)। অতএব সত্যিকারের আল্লাহমুখী হওয়ার ইচ্ছা থাকলে তার উচিত হবে ঐ হারাম টাকা সমাজের কল্যাণে ফিরিয়ে দেয়া, নিজে হালাল উপার্জনের মাধ্যমে নতুন করে জীবন শুরু করা, আল্লাহর ওপর ভরসা রাখা, তিনিই সর্বোত্তম রিযিকদাতা।


প্রশ্নকারী : নূরুল্লাহ, কিশোরগঞ্জ, ঢাকা।





প্রশ্ন (২) : মাদরাসায় যাকাতের টাকা দেয়া যাবে কি? মাদরাসার ভবন নির্মাণ বা জমি কেনার কাজে ব্যবহার করলে বৈধ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : যারা নিজেকে ‘আহলে কুরআন’ দাবী করে বলে, আমরা কেবল কুরআন মানব, হাদীছ মানব না। এমন ব্যক্তিদেরকে কাফির বলা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : ব্যবসার জন্য মাথা বাদে যে পুতুল রয়েছে, সেগুলো ব্যবহার করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : বিবাহের রাতে কী কী আমল করা শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : হানাফী মাযহাব ফলো করে বা আক্বীদাগত সমস্যা রয়েছে এমন কোন উস্তাযের থেকে তাজবীদ বিষয়ে জ্ঞান নেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : বাবা যদি মেয়েকে ধর্ষণ করে তাহলে মায়ের সাথে কি বাবার সম্পর্ক হারাম হয়ে যাবে? উল্লেখ্য, মা সেই সংসার ছেড়ে চলেও যেতে পারবে না কারণ তার পাঁচ মেয়ে আছে এবং মায়ের ইনকাম সোর্স নেই। শরী‘আতে কী করণীয় আছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : নিরাপত্তা কর্মীদের জন্য ছালাত আদায়ের নির্দেশাবলী কী? বিশেষ করে গণ্যমান্য ব্যক্তিদের যারা বডি গার্ড তাদের ব্যাপারে কী নির্দেশনা দেয়া হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : রামাযান মাসের ছিয়ামের ক্বাযা বাকি রেখে, শাওয়াল মাসের ছয়টি ছিয়াম পালন করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : ‘চুরি হওয়া মাল ছাদাক্বাহস্বরূপ’- কথাটি কি ইসলামসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : জনৈক আলেম বলেছেন, আবূ হানিফা (রহ.)-এর নাম নাকি ছহীহ হাদীছে আছে। তিনি না-কি ‘সুরাইয়া’ নামক তারকা থেকে ইলম অর্জন করেছেন। কথাটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : ছালাতের সময় ব্যতীত মসজিদের ফ্যান বা বাতি জ্বালিয়ে ব্যক্তিগত আমল করলে গুনাহ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : ওযূ অবস্থায় নেশাদার দ্রব্য পানকারীর সাথে মুছাফাহা করলে ওযূ নষ্ট হবে কি কিংবা ঐ ওযূ দিয়ে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ