মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
উত্তর : মৃত ব্যক্তির নামে এরূপ কাজ করা শরী‘আতসম্মত নয়। কেননা এমন কোন আমল আল্লাহ্র রাসূল ও ছাহাবী এবং তাবিঈ থেকে প্রমাণিত নয়। প্রকৃতপক্ষে শারঈ দলীল এবং সালাফে ছালিহীনের মন্তব্যের ভিত্তিতে এটিই প্রমাণিত হয় যে, মুসলিম ব্যক্তির আমল ক্ববুল হওয়ার জন্য শর্ত হল, ইখলাছ ও সুন্নাতের অনুগত্য। সুতরাং সুন্নাতের অনুগত্য থেকে বিমুখ হয়ে বিদ‘আতী পন্থায় আমল করলে তা ক্ববুল হওয়ার জন্য যথেষ্ট নয় (মাওক্বিফু আহলিস সুন্নাহ মিন আহলিল আহওয়া ওয়াল বিদা‘, ১/২৯২-২৯৩ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১০৭২৮৬)। সুতরাং মুসলিম মৃত ব্যক্তির নামে দু‘আ করা এবং ছাদাক্বায়ে জারিয়াহ বা কোন স্থায়ী ছাদাক্বা করা উচিত, যা ক্বিয়ামত পর্যন্ত মৃতের জন্য নেকীর কারণ হয়। আবূ হুরাইরা (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূল (ﷺ) বলেন, ‘যখন মানুষ মৃত্যুবরণ করে, তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কেবল ৩টি আমল ব্যতীত। (১) ছাদাক্বায়ে জারিয়াহ (২) এমন ইলম, যার দ্বারা জনগণের কল্যাণ সাধিত হয় এবং (৩) সুসন্তান, যে তার জন্য দু’আ করে (ছহীহ মুসলিম, হা/১৬৩১; আবূ দাঊদ, হা/২৮৮০)। অনুরূপভাবে এক ব্যক্তি নবী (ﷺ)-কে বললেন, আমার জননীর হঠাৎ মৃত্যু ঘটে, আমার বিশ্বাস তিনি (মৃত্যুর পূর্বে) কথা বলতে সক্ষম হলে কিছু ছাদাক্বা করে যেতেন। এখন আমি তাঁর পক্ষ হতে ছাদাক্বা করলে তিনি এর ছাওয়াব পাবেন কি? তিনি বললেন, হ্যাঁ অবশ্যই পাবে (ছহীহ বুখারী, হা/২২৯৮; ছহীহ মুসলিম, হা/১৬১৯)।


প্রশ্নকারী : বেলাল হুসাইন, মাদারীপুর।





প্রশ্ন (২১) : জনৈক ব্যক্তি বলেছেন, মক্কা বিজয়ের আগে নবী করীম (ﷺ) নাকি মূর্তিকে সিজদা করতেন। কথা কি আদৌ সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : সরকারী ভ্যাট বা কর হিসাবে যাকাতের টাকা প্রদান করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : অত্যাচারী মুসলিম শাসকের বিরুদ্ধে অস্ত্র ধরা কি জায়েয? এ ব্যাপারে আহলে সুন্নত ওয়াল জামাআতের আক্বীদা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : ইসলামী শরী‘আতে শাফা‘আত কত প্রকার ও কী কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : সূদী ব্যাংক প্রদত্ত ‘শিক্ষা বৃত্তি’ নেয়া কি জায়েয হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : কুরবানীর চামড়ার টাকা কিভাবে বণ্টন করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : জাহান্নামীদের পানীয় হিসাবে প্রদত্ত مَاءٌ صَدِيْدٌ وَغِسْلِيْنٌ বলতে কী বুঝানো হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : পাশ্চাত্য সভ্যতার অনুকরণে আঙ্গুলের নখ বড় করার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : ধান, ভুট্টা, পেঁয়াজ, রসুন, আলু ইত্যাদি মওজুদ করে রাখার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : আমার একটি সাইকেল চুরি হয়ে গিয়েছিল। পরে আমি জানতে পারি, কে সেটি চুরি করেছে। আমি তার কাছে আমার সাইকেল ফেরত চাইলে সে আমাকে আরেকটি সাইকেল দেয়। কিন্তু আমি জানি, সেই সাইকেলটিও চুরি করা। তবে এর প্রকৃত মালিক কে, তা আমি জানি না। এ অবস্থায় ঐ সাইকেলটি গ্রহণ করার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : সন্তানদেরকে দান করার ব্যাপারে শরী‘আতের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : ক্বদরের রাত্রে সারা রাত নফল ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ