মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
উত্তর : আহলে কিতাবদের যব্হকৃত পশুর মাংস খাওয়া হালাল। শায়খুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়্যাহ বলেন, ‘দু’টি শর্তসাপেক্ষে আহলে কিতাব অর্থাৎ ইয়াহুদী ও খ্রিষ্টানদের যব্হকৃত পশুর গোশত খাওয়া হালাল। প্রথম শর্ত : মুসলিমদের ন্যায় শারঈ পদ্ধতিতে বিসমিল্লাহ বলে খাদ্যনালী, শ্বাসনালী ও গলা কেটে রক্ত প্রবাহিত করে যব্হ করতে হবে। যদি আহলে কিতাবরা শ্বাসরোধ করে অথবা বিদ্যুত শকের মাধ্যমে অথবা পানিতে ডুবিয়ে হত্যা করে, তাহলে তাদের জব্হকৃত পশুর গোশত হালাল হবে না। এমনকি মুসলিমরাও যদি ঐ পদ্ধতিতে যব্হ করে, তাহলে তাদেরও জব্হকৃত গোশত খাওয়া হালাল হবে না। দ্বিতীয় শত : আল্লাহ ব্যতীত অন্য কারো নামে যব্হ করবে না। যেমন মাসীহ বা অন্য কারো নামে। কেননা অন্য কারো নামে যব্হ করলে তা খাওয়া হালাল হবে না। আল্লাহ তা‘আলা বলেন, ‘যার উপর যব্হকালে আল্লাহর নাম নেয়া হয়নি, তোমরা তা ভক্ষণ কর না। কেননা তা পাপ’ (সূরা আল-আন‘আম : ১২১)।

অন্যত্র তিনি বলেন, ‘নিশ্চয় (আল্লাহ) তোমাদের জন্য মৃত জীব, রক্ত, শূকরের মাংস এবং যে সব জন্তুর উপরে (যব্হ কালে) আল্লাহ ছাড়া অন্যের নাম উচ্চারণ করা হয়ে থাকে, তা তোমাদের জন্য অবৈধ করেছেন (সূরা আল-বাক্বারাহ : ১৭৩; ইক্বতিযাউছ ছিরাত্বিল মুস্তাক্বীম, ১/২৫১ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৮৮২০৬)। উপরিউক্ত আয়াতের ব্যাখ্যায় শায়খ ছালিহ আল-উছাইমীন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘অর্থাৎ যা যব্হকালে আল্লাহ ব্যতীত অন্যের নামে যব্হ করা হয়েছে। যেমন মাসীহ অর্থাৎ ঈসা (আলাইহিস সালাম)-এর নামে অথবা মুহাম্মাদ (ﷺ)-এর নামে অথবা জিবরীল (আলাইহিস সালাম)-এর নামে অথবা অন্য কারো নামে (তাফসীরে সূরাতিল বাক্বারাহ)।


প্রশ্নকারী : ইফতিখার আলম, যুক্তরাষ্ট্র।





প্রশ্ন (২৩) : প্রচলিত আছে যে, ‘জিবরীল (আলাইহিস সালাম) বলেছেন, পৃথিবীতে বৃষ্টি হলে কত ফোটা পানি পড়ে, আমি তা গুণতে পারি, কিন্তু যৌবনের ইবাদতের ছওয়াব গুণে শেষ করতে পারি না’। উক্ত বর্ণনা কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : একটি মসজিদে ক্বিবলার ওয়ালের সাথে একটি কবর আছে। কবরটি ইট-সিমেন্ট দিয়ে ঊঁচু করা। বিষয়টি ইমামকে জানালে বলেন, মসজিদের দেয়ালই যথেষ্ট। নতুন করে দেওয়াল দেয়া লাগবে না। উক্ত দাবী কি সঠিক? এমন মসজিদে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : ঋতুবতী মহিলা জুমু‘আর খুত্ববাহ শোনার জন্য মসজিদে যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : মেয়ে শিশুর নাম ‘হাওয়া’ রাখা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : কোনটি  আগে- খিলাফত প্রতিষ্ঠা না-কি দ্বীনের শিক্ষা? বর্তমান সময়ে যখন কোন খলীফা নেই, তখন আমাদের অগ্রাধিকার কী হওয়া উচিত? আমরা কি আগে মানুষকে ইসলাম শিক্ষা দেব, তারপর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব? না-কি আগে রাষ্ট্র প্রতিষ্ঠা করব? না-কি উভয় কাজ একসঙ্গে করা উচিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : ত্বালাক্ব দেয়ার সময় স্ত্রীকে জানানো অথবা লিখিত দেয়া কি যরূরী? স্ত্রীকে না জানিয়ে ত্বালাক্ব দিলে সেই ত্বালাক কার্যকর হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কতজন ছাহাবী বিবাহ করেননি বা সংসার করেননি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : আঁটসাঁট পোশাকে ছালাত পড়ার হুকুম কী? যে ব্যক্তি আঁটসাঁট পোশাক পরেন সে কি ইমামতি করতে পারেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪): আদম সন্তানের বীর্য কি পবিত্র? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : জনৈক আলেম বলেন, মসজিদে এমন কোন বস্তু রাখা যাবে না, যা মুছল্লীকে আকৃষ্ট করে। তাই কা‘বার ছবি, নববীর ছবি, মিনারের ছবি ইত্যাদি রাখা যাবে না। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : ঘরের ভিতর বিছানা বিছানোর নির্দিষ্ট কোন দিক আছে কি? যেমন- পূর্ব-পশ্চিম না উত্তর-দক্ষিণ। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : তাওহীদ কাকে বলে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ