রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : ইমাম বায়হাক্বী, ইবনু হাজার আসক্বালানী, ইমাম দারাকুৎনী, খত্বীব বাগদাদী, ইমাম নববী (রাহিমাহুমুল্লাহ)-এর ক্ষেত্রে উক্ত দাবী সঠিক নয়। তবে আশ‘আরীদের মধ্যে যারা আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের সাথে সম্পৃক্ত তাদের মধ্যে উক্ত মনীষীদের অন্তর্ভুক্ত করলে সমস্যা নেই। কারণ ইমাম আবুল হাসান আশ‘আরী (রাহিমাহুল্লাহ)-এর দিকে সম্পৃক্ত করেই আশ‘আরী বলা হয়। আর তারা তিনভাগে বিভক্ত। একদল মু‘তাযিলার সাথে সম্পৃক্ত, দ্বিতীয় দল ইবনু কিলাবের সাথে এবং ৩য় দল আহলে সুন্নাহ ওয়াল জামা‘আতের সাথে সম্পৃক্ত। আশ‘আরীদের মধ্যে যারা এই তৃতীয় ভাগের অনুসারী তারা আহলে সুন্নাহরই দলভুক্ত। যেমন ইবনু তায়মিইয়া (রাহিমাহুল্লাহ) তাঁর মাজমূঊল ফাতাওয়ার গ্রন্থে উল্লেখ করেছেন (মাজমূঊল ফাতাওয়া, ৪র্থ খণ্ড, পৃ. ৭২)। প্রশ্নে উল্লেখিত বিদ্বানগণ আহলে সুন্নাহ ওয়াল জামা‘আতের আলেমদের কাছে সুন্নাহপন্থী হিসাবেই পরিচিত। যেহেতু তাদের আক্বীদাগত দিক স্পষ্ট হওয়াই তাদের নিকট থেকে ইলম নেয়াতে কোন বাধা নেই। অর্থাৎ তারা আক্বীদা গোপনকারী নন আবার ভ্রষ্ট আক্বীদারও প্রমাণিত নন। সঊদী স্থায়ী ফাতাওয়া বোর্ডকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তারা বলেন, আশ‘আরীরা কাফের না। তারা আল্লাহর ছিফাতের ক্ষেত্রে বিভিন্ন অপব্যাখ্যা করেছে এবং এতে তারা ভুল করেছে (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়েমা, ৩য় খণ্ড, পৃ. ২২০, ফৎওয়া নং-৬৬০৬)।


প্রশ্নকারী : আব্দুস সুবহান, চাঁপাইনবাবগঞ্জ।





প্রশ্ন (৩৪) : বিতর ছালাতের পর যে তিনবার সুব-হানাল মালিকিল কুদ্দূস বলা হয়, তা তৃতীয়বার শেষের কুদ্দূস শব্দটি শুধু টান‌ হবে, না-কি শব্দগুলো টেনে টেনে বলতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : আল্লাহ তা‘আলা যে আমাদের রিযিক্ব লিপিবদ্ধ করে রেখেছেন, সেটা কি আমাদের চেষ্টা বা কৃতকর্মের উপরে লিপিবদ্ধ করে রেখেছেন, না-কি আল্লাহ তা‘আলার ইচ্ছা অনুযায়ী লিপিবদ্ধ রেখেছেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : বিবাহের পূর্বে স্বামী/স্ত্রীর মধ্যে একজন অথবা উভয়জন ছালাত আদায় না করলে কি বিবাহের চুক্তি বাতিল হয়ে যায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : ‘ওশর’ শব্দের অর্থ কী? কৃষিপণ্যের যাকাতের নিছাব ও পরিমাণ কত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : দোকানের চতুর্দিকে অনেক ছবি আছে। এমন স্থানে ছালাত আদায় করলে ছালাত হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : আশারায়ে মুবাশশারা বা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশ ব্যক্তি কারা? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : জিন এবং মানুষের ইবাদতের পার্থক্য কী? জিন জাতির উপরও কি ছালাত, ছিয়াম, হজ্জ, যাকাত ইত্যাদি ইবাদতগুলো মানুষের মতই ফরয? তাদের ইবাদতের ধরণ কেমন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : কুনূতে নাযেলা পড়ার সময় আমীন আমীন বলা যাবে কি? কুনূতে নাযেলার সাথে কুরআন বা হাদীছের অন্যান্য দু‘আ পড়া কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : মাসবূক ব্যক্তি ইমামের সাথে একবার সাহু সিজদা করেছে। অতঃপর মাসবূকের একাকী আদায়কৃত ছালাতে ভুল হলে পুনরায় সাহু সিজদা দিতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : মেয়ের শ্বশূরবাড়ি আর নিজের বাড়ির লোকের মধ্যে ঝামেলার কারণে প্রাপ্তবয়স্ক স্ত্রী যদি নিজের মা আর চাচাদের চাপে পরে, স্বামীর বাড়িতে মোহরানা না জানিয়ে রেখে যায় এবং এর পর কোর্ট থেকে নোটারীর পাবলিকের মাধ্যমে স্বামীর অনুপস্থিতিতে নোটিশ পাঠিয়ে খোলা ত্বালাক্ব দেয়। তাহলে ত্বালাক হবে কিনা? উল্লেখ্য, এখানে স্বামী স্ত্রীর মধ্যে তেমন কোন জামেলা ছিলো না। আর স্বামী ত্বালাক্ব দিতে বা মানতেও রাজি না। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : প্রচলিত আছে যে, রাসূল (ﷺ)-এর যে নিয়মে চুল রাখতেন সেই নিয়মকে ‘বাবরী চুল’ বলা হয়। আসলে ‘বাবরী চুল’ দ্বারা কী বুঝানো হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : অনেকে জীব-জন্তু বা মানুষের ছবি দিয়ে শুভেচ্ছা ব্যানার তৈরি করেন। উক্ত ব্যানার বা কার্ডের ডিজাইনের কাজ করা কি হালাল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ