রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
উত্তর : যব্হের পরে ছুরির অগ্রভাগ দ্বারা পশুর ‘মেরুরজ্জু বা ‘স্পাইনাল কর্ডে খোঁচানো নিষিদ্ধ। কারণ এতে পশুর অধিক কষ্ট হয় এবং এটি শরী‘আত সম্মত যব্হের বহির্ভূত কাজ (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৩০০৪৫৯)। চিকিৎসা বিজ্ঞানের মতে পশু যব্হের পর যে স্থানে তীক্ষ্ম ছুরি দিয়ে আঘাত করা হয়, সেটি মূলত মেরুরজ্জু বা স্পাইনাল কর্ডের অংশ। ছুড়ির আঘাতে পশুর স্পাইনাল কর্ড বিচ্ছিন্ন হয়ে গেলেই পশুর দেহ থেকে মস্তিষ্কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে পশুটি হার্ট অ্যাটাক করে এবং মারা যায়। তখন এটি যব্হ সাব্যস্ত না হয়ে হত্যাতেও পরিণত হতে পারে। আরো বড় বিপদ হচ্ছে, স্পাইনাল কর্ডের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে সব রক্ত পশুর দেহ থেকে বের হতে পারে না। পশুর দেহের মাংসপেশিতে রক্ত জমাট বেঁধে যায়। শিরা-উপশিরা থেকে পুরোপুরি রক্ত বের হতে না পারলে মাংস দূষিত হয়ে যায়। পশুর এ দূষিত মাংস খেলে অনেক সময় ক্যান্সার, এইচ বি এ এস সহ অন্তত ১৮ ধরনের জটিল রোগের সৃষ্টি হওয়ার প্রবল আশঙ্কা থাকে। অথচ ইসলাম প্রত্যেক ক্ষতিকারক বস্তুকে নিষিদ্ধ ঘোষণা করেছে। আল্লাহ্ তা‘আলা বলেছেন, وَ لَا تَقۡتُلُوۡۤا اَنۡفُسَکُمۡ ؕ اِنَّ اللّٰہَ کَانَ بِکُمۡ رَحِیۡمًا ‘আর তোমরা নিজেদেরকে হত্যা করো না, নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু’ (সূরা আন-নিসা : ২৯)। অনুরূপভাবে রাসূল (ﷺ) বলেন, لَا ضَرَرَ وَلَا ضِرَارَ ‘নিজের কোন ক্ষতি এবং পরস্পরে কারোর ক্ষতি করা যাবে না’ (ইবনু মাজাহ, হা/২৩৪০, ২৩৪১; সিলসিলা ছহীহাহ, হা/২৫০)। তাই সঠিক পদ্ধতিতে কুরবানী করা এবং স্বাভাবিক নিয়মে যব্হ সম্পন্ন করা যরূরী।

ইমাম ইবনুল মুনযির (রাহিমাহুল্লাহ) বলেন, আলেমগণ বলেছেন, যব্হের সময় আল্লাহর নাম নিয়ে শ্বাসনালী, খাদ্যনালী এবং পার্শ্বস্থ দুই মোটা শিরা কেটে রক্ত প্রবাহিত করলেই পশু হালাল হয়ে গেল (আল-ইশরাফ, ৩/৪৩১ পৃ.)। সুতরাং রক্ত প্রবাহিত ও শুদ্ধ যব্হ হওয়ার জন্য চারটি অঙ্গ কাটা যরূরী। যথা: শ্বাসনালী, খাদ্যনালী এবং পার্শ্বস্থ দুই মোটা শিরা এবং পশুর দেহ থেকে সব রক্ত বের হয়ে যাওয়ার ফলে পশুর স্বাভাবিক প্রক্রিয়ায় মারা যাওয়া। প্রাণ ত্যাগ করার পূর্বে পশুর অন্য কোন অঙ্গ কেটে কষ্ট দেয়া হারাম। যেমন ঘাড় মটকানো, পায়ের শিরা কাটা, চামড়া ছাড়ানো ইত্যাদি প্রাণ যাওয়ার আগে বৈধ নয়। অনুরূপভাবে দেহ আড়ষ্ট হয়ে এলে চামড়া ছাড়াতে শুরু করার পর যদি পুনরায় লাফিয়ে ওঠে তাহলে আরো কিছুক্ষণ প্রাণ ত্যাগ করা কাল পর্যন্ত অপেক্ষা করবে। যেহেতু অন্যভাবে পশুকে কষ্ট দেয়া আদৌ বৈধ নয়। পশু পালিয়ে যাওয়ার ভয় থাকলেও ঘাড় মটকানো যাবে না।


প্রশ্নকারী : সা‘দ মুহাম্মাদ, খুলনা।





প্রশ্ন (৩) : কেঁচোর উৎপাদন ও তা বেচাকেনা করার বিধান কী? ব্লাক সোলজার পোকার লার্ভা ও তার দ্বারা তৈরিকৃত পাউডার যা হাস, মুরগী ও মাছের খাদ্য হিসাবে তৈরি করা হয়, এটা চাষ করা ও বাজারজাত করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : কিছু কিছু মসজিদে ক্বিবলার দিক নিয়ে সমস্যা রয়েছে। কম্পাস অনুযায়ী ঠিক ক্বিবলার দিকে পড়ে না। এক্ষণে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : কোন পণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে ওজন পরিমাপের সময় পণ্যের মোড়কের ওজনসহ পরিমাপ করা যাবে, না-কি আলাদাভাবে পরিমাপ করতে হবে? যেমন ৫০ কেজি চালের বস্তা পরিমাপ করার সময় বস্তার ওজন কি আলাদা মেপে নিতে হবে, না-কি বস্তাসহ ৫০ কেজি ধরা হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮): ঈদের স্বালাতের পূর্বেই কি যাকাতুল ফিতরের সমস্ত খাদ্যদ্রব্য বন্টন করতে হবে না-কি ঈদের পরেও করা যায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৭) : জাহান্নামের দরজা সাতটি মর্মে কোন দলীল আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : বিশেষ প্রয়োজনে কুরবানী দাতা কি কুরবানী করার আগে নখ, চুল ইত্যাদি কাটতে পারে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : সঠিক সময় না জানার কারণে কেউ যদি সাহরির সময় শেষ হওয়ার পর পানাহার করে, তাহলে তার ছিয়াম সঠিক হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : প্রবাসী ব্যক্তি ফিতরা কি প্রবাসেই আদায় করবে? না-কি দেশে পরিবারের মাধ্যমে আদায় করবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : জনৈক ব্যক্তি এক দোকান থেকে কিছু পোশাক কিনেছে; পরবর্তীতে জেনেছে যে, সেখানে চুরিকৃত জিনিস বিক্রি করা হয়। এমতাবস্থায় ঐ ব্যক্তির জন্য করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : শয়তানের ওয়াসওয়াসা কি বান্দার ঈমানকে নষ্ট করে দেয়? শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার উপায় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : জানাযার ছালাতে এক সালামে ছালাত শেষ করা যায়। প্রশ্ন হলো, অন্যান্য যে কোন ছালাতেও কি এক সালামে ছালাত শেষ করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : যোহরের ছালাত আদায় করতে গিয়ে দেখা যায় যে, জামা‘আত শুরু হতে কিছু সময় বাকী আছে, এমতাবস্থায় কোন ব্যক্তির যদি ফজর ক্বাযা থাকে, তাহলে সে আগে ক্বাযা আদায় করবে, না-কি যোহরের সুন্নাত পড়বে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ