রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : উক্ত প্রথা শরী‘আত সম্মত নয়। তবে সপ্তম দিনে আক্বীক্বা করে আত্মীয় স্বজনদের দাওয়াত খাওয়ানো যেতে পারে। আক্বীক্বা এমন একটি বিষয়, যার মধ্যে প্রশস্ততা বা ব্যাপকতা রয়েছে। সপ্তম দিনে আক্বীক্বার উদ্দেশ্যে যব্হকৃত পশুর গোশত ফক্বীর, মিসকীন, প্রতিবেশী, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের মধ্যে কাঁচা অথবা রান্না করে উভয়ভাবেই বণ্টন করা জায়েয। কিংবা অর্ধেকটা কাঁচা বণ্টন করে বাকি অংশটা দাওয়াত করেও খাওয়াতে পারেন। তিনি নিজে খাবেন এবং পরিবারকে খাওয়াবেন। অনুরূপভাবে গরীব-ধনী নির্বিশেষে সকল প্রকার মানুষকে দাওয়াত করে নিজের বাড়ীতে ঐ গোশত খাওয়ানোও জায়েয। এ উপলক্ষে তার বাড়ীতে দাওয়াত খাওয়ার জন্য একত্রিত হওয়া এবং তার আনন্দ ও খুশিতে শামিল হওয়া বৈধ (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ১১/৪৪২-৪৪৪ পৃ.; ফাতাওয়া নূরুন ‘আলাদ র্দাব ইবনে বায, ১৮/২১৭; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-২১৮০২২; ইসলামী ফিক্বাহ বিশ্বকোষ, ২৬/১৮০ পৃ.)।

প্রশ্নকারী : ডা. মুহাম্মাদ সিরাজুল ইসলাম, মোহনপুর, রাজশাহী।





প্রশ্ন (২৬) : সূরা নিসার ৯৩ আয়াতে বলা হয়েছে যে, ‘ইচ্ছাকৃতভাবে হত্যা করলে সে চিরকাল জাহান্নামে থাকবে’। আর হাদীছে আছে, ‘যার অন্তরে অণু পরিমাণ ঈমান আছে সে একদিন জান্নাতে যাবে’। চিরকাল মানে অনন্তকাল বোঝায়। প্রশ্ন হল- এক জায়গায় বলা হচ্ছে চিরকাল জাহান্নামে যাবে আর এক জায়গায় বলা হচ্ছে যে জাহান্নাম থেকে মুক্তি পাবে। এই দু’টি কি বিরোধী নয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : প্রয়োজনে কথা বলার সময় বেগানা নারী চেহারা দিকে তাকানো যাবে? তাকানো না গেলে অনেক সময় পিছন দিক থেকে ডাক দিলে কে ডাকছে দেখার জন্য তাকাতে হয়Ñ এটা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : আছরের ছালাতে যদি ইমামের সাথে দুই রাক‘আত পায়, তবে বাকী দুই রাক‘আতে সূরা ফাতিহার সাথে অন্য কোন সূরা পড়তে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : জন্ম নিবন্ধন প্রথমে সঠিক বয়স দিয়েই তৈরি করা ছিল। কিন্তু পরে ২ বছর কমিয়ে নতুন করে সংশোধন করা হয় এবং তার আলোকেই একাডেমিক সার্টিফিকেট ও পাসপোর্ট করা হয়েছে। এখন বুঝতে পারছি এটা গুনাহের কাজ। কিন্তু সংশোধন করার কোন উপায় পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রে আমার করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : আমি ৩ মাসের গর্ভবতী। রাতে আমার শরীর ঝিম ঝিম করে এবং ভয় পায়, কিছু খেলে পেট ব্যথা করে। এই কারণে আমি একজন হুজুর দ্বারা ঝাড়ফুঁক করিয়ে নিয়েছি। প্রশ্ন হল- এই ঝাড়ফুঁক করার কারণে আমার গর্ভের সন্তানের কোন ক্ষতি হবে কি? আর যদি ক্ষতি হয় তাহলে এই ক্ষতি থেকে বাঁচার উপায় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : ছালাত শুরুর প্রথম তাকবীর ‘আল্লাহু আকবার’ ইমাম ও মুক্তাদী উভয়ে কি উচ্চৈঃস্বরে বলতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : ছালাতের মাঝে ভুলে এক পাশে সালাম দিলে, পরে মনে আসলে কী করণীয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : একটি হাসপাতালে গেলে সেখানে আমার স্যান্ডেল পাচ্ছিলাম না। প্রথমে মনে হয়েছিল, হয়তো কেউ ভুলবশত বা সাময়িকভাবে পায়ে দিয়ে বাইরে গেছে। তাই বেশ কিছুক্ষণ অপেক্ষা করেও না পেয়ে অন্য একজনের স্যান্ডেল পসন্দ করে নিয়ে চলে আসি। এখন বিষয়টি নিয়ে আমার ভেতরে অনুশোচনা কাজ করে। এখন করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : প্রচলিত রয়েছে যে, শু‘আইব (আলাইহিস সালাম) মূসা (আলাইহিস সালাম)-এর শ্বশুর ছিলেন। কথাটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : শ্বশূর বাড়ির আত্মীয়রা আমাদের সাথে হিংসা করে। আমি তাদের অনেক উপকার করলেও তারা আমাদের ভালো চায় না। বিভিন্নভাবে কষ্ট দেয়। এই অবস্থায় তাদের সাথে সম্পর্ক ছিন্ন করলে কি পাপ গুনাহ হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : ঋণগ্রস্ত ব্যক্তির টাকা ফেরত দেয়ার সক্ষমতা নেই। এক্ষেত্রে ঋণদাতা যদি তাকে পাফ করে দেয় তাহলে তার ফযীলত কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : ‘যে বিয়েতে খরচ যত কম, সেই বিয়েতে বরকত তত বেশি' মর্মে বর্ণিত হাদীছ কি সহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ