রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : প্রয়োজনে তাহাজ্জুদ বা তারাবীহর মত দীর্ঘ ক্বিরাআত বিশিষ্ট নফল ছালাতে দেখে কুরআনুল কারীম তিলাওয়াত করা জায়েয। যেমন, وَكَانَتْ عَائِشَةُ يَؤُمُّهَا عَبْدُهَا ذَكْوَانُ مِنَ الْمُصْحَفِ ‘আয়েশা (রাযিয়াল্লাহু আনহা)-এর গোলাম যাক্ওয়ান কুরআনুল কারীম দেখে তিলাওয়াত করার মাধ্যমে আয়েশা (রাযিয়াল্লাহু আনহা)-এর ইমামতি করতেন’ (তা‘লীক্ব, ছহীহ বুখারী, হা/৬৯২, অধ্যায়-১০, অনুচ্ছেদ-৫৪; মুছান্নাফু ইবনি আবী শাইবাহ, ২/৩৩৮ পৃ.)। ইবনু শিহাব ও ইমাম যুহরী  (রাহিমাহুল্লাহ)-কে এমন এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল যে, রামাযান মাসে লোকদের ইমামতি করার সময় দেখে কুরআনুল কারীম তিলাওয়াত করা যাবে কি? উত্তরে তাঁরা বলেছিলেন, ‘ইসলামের প্রথম যুগ থেকেই এই ধারা চলে আসছে। আমাদের যুগের সর্বোত্তম লোকেরাও দেখে তিলাওয়াত করতেন। ইবরাহীম ইবনু সাঈদ (রাহিমাহুল্লাহ) বলেন, আমাকে আমার পিতা রামাযান মাসে নিজ পরিবারকে নিয়ে ক্বিয়ামুল লাইল আদায় করার আদেশ দিতেন এবং কুরআনুল কারীম থেকে দেখে দেখে তিলাওয়াত করারও নির্দেশ দিতেন। আইয়ূব (রাহিমাহুল্লাহ) মুহাম্মাদ (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণনা করে বলেন যে, তিনি নফল ছালাতে দেখে দেখে তিলাওয়াত করাকে দোষনীয় মনে করতেন না। ‘আত্বা (রাহিমাহুল্লাহ) ও ইয়াহইয়া ইবনু সাঈদ আল-আনছারী (রাহিমাহুল্লাহ) বলেন, রামাযান মাসে তারাবীর ইমামতি করার সময় দেখে দেখে কুরআন পাঠ করা দোষনীয় নয়। ইবনু ওয়াহাব (রাহিমাহুল্লাহ) বলেন, ইমাম মালিক (রাহিমাহুল্লাহ)-কে এমন একটি গ্রাম সম্পর্কে জিজ্ঞেস করা হয়, যে গ্রামে কোন দক্ষ ক্বারী বা হাফিয নেই। সেক্ষেত্রে তাদের মধ্য হতে কেউ কি দেখে কুরআনুল কারীম তিলাওয়াত করার মাধ্যমে ইমামতি করতে পারবে? উত্তরে তিনি বলেন, ‘এটি দোষনীয় নয়’। ইমাম আহমাদ ইবনু হাম্বল (রাহিমাহুল্লাহ) বলেন, ‘ক্বিয়ামুল লাইলের ইমামতি করার সময় দেখে কুরআনুল কারীম তিলাওয়াত করা দোষনীয় নয়’। ইমাম নববী, ইমাম ইবনু কুদামাহ, শায়খ আব্দুল্লাহ্ ইবনু বায (রাহিমাহুমুল্লাহ) এবং সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া কমিটিও একই ফৎওয়া দিয়েছেন (আল-মাজমূঊ, ৪/২৭ পৃ.; আল-মুগনী, ১/৩৩৫ পৃ.; শারহু মুনতাহাল ইরাদাত, ১/২০০ পৃ.; মাজমূঊ ফাতাওয়া ইবনু বায, ১১/১১৭-১১৮ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৬৫৯২৪; ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ৭/২০৩-২০৬ পৃ.)

উল্লেখ্য যে, মুজাহিদ, ইবরাহীম, সুফিয়ান ও শায়খ ছালিহ আল-উছাইমীন (রাহিমাহুল্লাহ) রামাযান মাসে ক্বিয়ামুল লাইলে দেখে কুরআনুল কারীম তিলাওয়াত করাকে অপসন্দ করতেন। কেননা এর মধ্যে নানাবিধ সমস্যা রয়েছে। যেমন (১) হাতে কুরআন ধরার কারণে দাঁড়ানো অবস্থায় বুকের উপর দুই হাত রাখার বিধানের উপর আমল করা যায় না। (২) পৃষ্ঠা উল্টানোর সময় ও পকেটে রাখার সময় নড়াচড়া করতে হয়। (৩) ছালাত থেকে মুছল্লীর মনোযোগ বিচ্ছিন্ন করে এর মধ্যে ব্যতিব্যস্ত করে তোলে। (৪) সাজদার জায়গায় দৃষ্টি নিক্ষেপ করা সম্ভবপর হয় না। (৫) অমনোযোগী হয়ে ছালাত আদায়কারী প্রায় ভুলেই যায় যে, সে ছালাতরত অবস্থায় আছে’ (মাজমূউ ফাতাওয়া ইবনু উছাইমীন, ১৪/২৩১-২৩৮ পৃ.; ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ৭/২০৪-২০৬ পৃ.)


প্রশ্নকারী : বেলাল, ঢাকা।





প্রশ্ন (২৩) : রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদীনায় দশ বছর অবস্থান করেছেন এবং প্রত্যেক বছরই কুরবানী করেছেন। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : জানাযা ছালাত, না-কি দু‘আ? যদি ছালাত হয়, তাহলে রুকূ নেই কেন? সূরা ফাতিহা ব্যতীত জানাযার ছালাত কি শুদ্ধ হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : দুনিয়াতে বেইমান, প্রতারক, পাপী, মিথ্যাবাদী লোকেরাই কেন সবচেয়ে বেশি সুখে থাকে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : ক্বিয়ামতের আগে কোন মুমিন থাকবে না এবং কেউ আল্লাহর নাম স্মরণ করবে না। এটি কি ক্বিয়ামতের পূর্বমুহূর্র্তে, না-কি দাজ্জালের আত্মপ্রকাশের পূর্ববর্তী সময়ে? উল্লেখ্য, ক্বিয়ামতের পূর্বে মুমিনদের সংখ্যা বৃদ্ধি পাবে এবং দ্বীনের বিজয় হবে। তাহলে এর ব্যাখ্যা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : কিছুদিন আগে আমার পরিবার আমার বিয়ে ইনগেজড করে রেখেছে। শরী‘আত মোতাবেক এখনো আমাদের বিয়ে হয়নি। আমরা কি ফোনে কথাবার্তা বলতে পারব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : আমি বাংলাদেশ জেলে কারারক্ষী পদে (সৈনিক পদে ভর্তি হয়ে) চাকুরী করি। সাধারণ পদে কিছুদিন ডিউটি পালন করার পর খেলোয়াড় (খেলোয়াড় কোটায়) হিসাবে চাকুরি শুরু করেছি। পেশা হিসাবে এটা করা কি সঠিক হয়েছে? আমি চাইলে অন্য বিভাগেও চাকুরী করতে পারব। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫০) : বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মূল জামা‘আতের পর ছালাত আদায়ের সময় ইক্বামত দিয়ে শুরু করায় মসজিদের খাদিম বলেন যে, মূল জামা‘আত হয়ে গেলে পরে ইক্বামত দেয়া যাবে না। তার উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : জামে মসজিদের কমিটির পদ নিয়ে দুই দলের মধ্যে কোন্দল হয়। ২য় দলটির মনের মত প্রার্থীকে কমিটিতে না নেয়ায় তারা উক্ত মসজিদ থেকে ১০০ বা ২০০ মিটার দূরে নতুন জামে মসজিদ তৈরি করেছে এবং তারা সেখানে জুম‘আহ আরম্ভ করেছে। প্রশ্ন হল- উক্ত কারণে মসজিদ বিভক্ত করা এবং নতুন মসজিদে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : ছিয়াম রাখতে অক্ষম ব্যক্তি কি একজন মিসকীনকে ত্রিশদিন খাওয়াবেন, না-কি ত্রিশজন মিসকীনকে একদিন খাওয়াবেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : যে সমস্ত প্রতিষ্ঠানে খ্রিস্টানদের ক্রুশ চিহ্নযুক্ত ইউনিফর্ম পরা বাধ্যতামূলক, সেগুলো পড়ালেখা করা যাবে কি? এক্ষেত্রে  পিতা-মাতার আদেশ অমান্য করলে অবাধ্যতা হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : ঈদের খুত্ববাহ কয়টি? কোথাও একটি আবার কোথাও দু’টি দিতে দেখা যায়। কোনটি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : নাফসের শিরক বলতে কী বুঝায়? নাফসের আনুগত্য বলতে কী বুঝায়? যেমন, সিনেমা দেখা, নন-মাহরামের মন রক্ষার্থে কথা বলা অথবা ইচ্ছা করেই জোহরের সুন্নাত ছালাত ছেড়ে দেয়া প্রভৃতি কাজ কি নাফসের আনুগত্যের মাঝে পড়ে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ