রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
উত্তর : কুরআন এবং সুন্নাতে বর্ণিত দু‘আসমূহ দুই ভাগে বিভক্ত। যথা :  (১). নির্দিষ্ট ও নির্ধারিত দু‘আ-যিকির। যা নির্ধারিত সময় ও নির্দিষ্ট সংখ্যার সঙ্গে সম্পৃক্ত। যেমন সকাল-সন্ধ্যার যিকির-আযকার, নিদ্রার পূর্বে ও নিদ্রা হতে জাগ্রত হওয়ার দু‘আ, ফরয ছালাতের পর পঠিতব্য দু‘আ, ফরয ছালাতের পর অথবা নিদ্রার পূর্বে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ও আল্লাহু আকবার পাঠ করা ইত্যাদি। এই প্রকারের দু‘আর ক্ষেত্রে সুন্নাত মুতাবিক নির্ধারিত সময় ও নির্দিষ্ট সংখ্যা মেনে চলা প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যকীয়। এর বিপরীত করা যাবে না। হাদীছে বর্ণিত দু‘আর নির্ধারিত ছাওয়াব অর্জনের জন্য রাসূলল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর আনুগত্য অপরিহার্য। (২). অনির্দিষ্ট ও সাধারণ দু‘আ-যিকির। যা আল-কুরআন ও ছহীহ সুন্নাতে নির্ধারিত সময় ও নির্দিষ্ট সংখ্যা ছাড়াই পড়তে উদ্বুদ্ধ করা হয়েছে। এসকল যিকির-আযকার মুসলিমরা যখন ইচ্ছা ও যতবার ইচ্ছা পাঠ করতে পারে। এই অনির্দিষ্ট দু‘আ গুলোর নির্দিষ্টকরণ নিষিদ্ধ ও বিদ‘আত (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-২৫৯৪৮২)।

অতএব এমন প্রত্যেক দু‘আ-যিকির যা কোন সময় ও সংখ্যার সঙ্গে সম্পৃক্ত নয়, তা ব্যক্তি ইচ্ছামত পাঠ করতে পারে। যেমন নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘দু’টি কালিমা আছে, যেগুলো দয়াময়ের নিকট অতি প্রিয়, মুখে উচ্চারণ করা খুবই সহজ, কিন্তু দাঁড়িপাল্লায় অত্যন্ত ভারী। (বাণী দু’টো হচ্ছে), ‘সুবহা-নাল্লা-হি ওয়া বিহামদিহী সুবহা-ন্নাল্লা-হিল ‘আযীম’, অর্থাৎ আমরা আল্লাহর প্রশংসাসহ তাঁর পবিত্রতা বর্ণনা করছি, মহান আল্লাহ (যাবতীয় ত্রুটি-বিচ্যুতি থেকে) অতি পবিত্র’ (ছহীহ বুখারী, হা/৬৪০৬)। এছাড়া ‘লা ইলা-হা ইল্লাল্লা-হু, সুবহা-নাল্লা-হ, আলহামদুলিল্লা-হ, আল্লাহু আকবার, দরূদে ইবরাহীম ইত্যাদি দু‘আও সর্বদা পাঠ করা যায় (তিরমিযী, হা/৩৩৭৫; ইবনু মাজাহ, হা/৩৭৯৩; সনদ ছহীহ, ছহীহ আত-তারগীব ওয়াত তারহীব, হা/১৪৯১)।


প্রশ্নকারী : মিনহাজ পারভেজ, হড়গ্রাম, রাজশাহী।





প্রশ্ন (৩) কোন্ ধরনের পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : পিতা তার মৃত্যুর সময় সন্তান-সন্ততির মাঝে সম্পদ বণ্টনের ক্ষেত্রে যা বলেন তাতে করে মেয়েদের অংশ একটু কম হয়ে যায়। অর্থাৎ ছেলেদেরকে প্রপারে এবং মেয়েদেরকে প্রত্যন্ত অঞ্চলে জমি বণ্টনের কথা বলেন। এ বিষয়ে পিতার মৃত্যুর পর ছেলে-মেয়েদের মাঝে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এখন তারা কী করতে পারে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : কেউ যঈফ হাদীছের উপর আমল করলে কি গুনাহগার হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : ইসলামী শরী‘আতে চুল কাটার বিধান ও পদ্ধতি কীরূপ হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : পাঁচটি রাত জেগে ইবাদত করলে তার জন্য জান্নাত যরূরী হয়ে যাবে। (১) তারবিয়ার রাত বা যিলহজ্জের ৮ তারিখের রাত, (২) আরাফার রাত, (৩) কুরবানীর রাত ,(৪) ঈদুল ফিতরের রাত ও (৫) ১৫ শা‘বানের রাত। উক্ত হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : কবর যিয়ারত করা যাবে কি? যিয়ারতে সঠিক নিয়ম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : ইসলামে কেন ছবি, মূর্তি ও ভাস্কর্যকে নিষিদ্ধ করেছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : আমি আমার স্বামীর কাছ থেকে খোলা ত্বালাক্ব নিয়েছি। কারণ সে ছালাত আদায় করে না, ছিয়াম পালন করে না। এ ব্যাপারে তাকে অনেক দিন থেকে নছীহত করা সত্ত্বেও তার কোন পরিবর্তন হয়নি। অথচ আমি ছালাত আদায় করলে, ছিয়াম পালন করলে, কুরআন ও হাদীছ পড়াশোনা করলে অত্যাচার করে। তাই খোলা ত্বালাক্ব নিতে বাধ্য হয়েছি। ১ মাস পার হয়েছে। এখন একজন ছালাত আদায়কারী ছেলে বিয়ের প্রস্তাব দিয়েছে। আমি তাতে রাজিও আছি কিন্তু আমার পিতা রাজি হচ্ছে না। এমতাবস্থায় আমার করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮): সালাম ফিরানোর পর যে যিকির করা হয়, তাকে যিকির বলা হয়, না-কি দু‘আ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : নিজেকে সংশোধনের উপায় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : আহলেহাদীছ কাকে বলে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : আল্লাহ তা‘আলা রাসূল (ﷺ)-এর উপর অহীর মাধ্যমে কুরআন নাযিল করেছেন। প্রশ্ন হল- হাদীছ কিভাবে তার উপর নাযিল হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ