রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
উত্তর : বৈধ নয়, বরং হারাম। এগুলো দাবা বা পাশা জাতীয় খেলা, যাকে ইসলামে হারাম করা হয়েছে। নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, مَنْ لَعِبَ بِالنَّرْدَشِيْرِ فَكَأَنَّمَا صَبَغَ يَدَهُ فِيْ لَحْمِ خِنْزِيْرٍ وَدَمِهِ ‘যে ব্যক্তি পাশা খেলল, সে যেন তার হাত শূকরের গোশতে ও রক্তে রঙিন করে তুলল’ (ছহীহ মুসলিম, হা/২২৬০; আবূ দাঊদ, হা/৪৯৩৯; ইবনু মাজাহ, হা/৩৭৬৩)। এমনকি যে ব্যক্তি পাশা খেলে সে আল্লাহ ও তাঁর রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নাফরমানী করে’ (আবূ দাঊদ, হা/৪৯৩৮; ইবনু মাজাহ, হা/৩৭৬২; মিশকাত, হা/৪৫০৫, সনদ হাসান)।

উপমহাদেশে প্রচলিত দাবা, লুডু ও ক্যারাম খেলা তিনটি পাশারই সমগোত্রীয় খেলা। তাই ইসলামে এ জাতীয় খেলা সম্পূর্ণরূপে হারাম- চাই জুয়া থাকুক বা না থাকুক। কেননা পাশা বা দাবার ন্যায় এমন প্রত্যেক খেলা যা গুটি দিয়ে খেলা হয় তা হারাম’ (আল-মুগনী, ১৩তম খণ্ড, পৃ. ১৫৪-১৫৫; আল-ইনছাফ, ১২তম খণ্ড, পৃ. ৫২-৫৩)। ইমাম ইবনু তাইমিয়্যা (রাহিমাহুল্লাহ) বলেন, ‘ইমাম আবূ হানীফা (রাহিমাহুল্লাহ) ও ইমাম আহমদ বিন হাম্বল (রাহিমাহুল্লাহ) বলেন, ‘দাবা বা পাশা খেলোয়ারকে সালাম দিবে না। কেননা সে প্রকাশ্যে জঘন্য পাপে লিপ্ত’ (মাজমূঊল ফাতাওয়া, ৩২ তম খণ্ড, পৃ. ২৪৫)। উল্লেখ্য, নিম্নোক্ত কারণ থাকলে যেকোন খেলা হারাম। (১) যে খেলা মানুষের মধ্যে ছালাত, আল্লাহর যিকির ও দ্বীন সম্পর্কে উদাসীনতা তৈরি করে (সূরা আন-নূর : ৩৭; আবূ দাঊদ, হা/৫৫০; ইবনু মাজাহ, হা/৭৭৭, সনদ ছহীহ)। (২) এমন খেলা, যাতে শারীরিক কোন উপকার নেই, শুধু সময়ের অপচয় হয় (তিরমিযী, হা/২৪১৬-৭, সনদ ছহীহ) ইত্যাদি।


প্রশ্নকারী : আসিফ রেযা, উত্তরা, ঢাকা।





প্রশ্ন (১০): আল্লাহর পবিত্র নাম ও কুরআনের আয়াত আছে এরকম বই বা ইসলামিক পাঠ্যপুস্তক কেজি দরে অন্যান্য সাধারণ বইয়ের মত বিক্রি করা কি কুফরী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : হ্যাচারিতে মাছের কৃত্রিম প্রজননের জন্য ইঞ্জেকশনের মাধ্যমে বিভিন্ন হরমোন প্রবেশ করানো হয়। বর্তমানে প্রাকৃতিক উৎস হতে মাছের পোনার পরিমাণ ক্রমশঃ কম হওয়ার কারণে এ পদ্ধতির কদর বাড়ছে। এভাবে অপ্রাকৃতিক পদ্ধতিতে পোনা উৎপাদন কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : তারাবীহর ছালাত কত রাক‘আত? কেউ ৮ রাক‘আত পড়ে, কেউ পড়ে ২০ রাক‘আত। কোনটি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : বিভিন্ন ভাষায় রচিত গল্প, নাটক, উপন্যাসের বই বিক্রি করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : চর্মরোগে আক্রান্ত ব্যক্তি কি তায়াম্মুম করতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : ডাক্তারগণ বলে থাকেন যে, শিশু খাদ্য জুস, চিপস ইত্যাদি খাওয়া শরীরের জন্য ক্ষতিকর। প্রশ্ন হল- এগুলো বিক্রি করা জায়েয হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : শাফা‘আত করা ও তা মঞ্জুরের জন্য কোন শর্ত আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : কুরবানী করার সময় কোন্ দু‘আ পড়তে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০): মসজিদের পশ্চিম দেওয়ালে ডিজিটাল ঘড়ি লাগানো যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : ‘ফাজায়েলে দরূদ শরীফ’ নামক বইয়ের ৬৪ নং পৃষ্ঠায় বলা হয়েছে যে, রাসূলুল্লাহ ফ বলেছেন, আমার উপর দরূদ পাঠকারীর জন্য পুলসিরাতে নূর হবে। আর যে ব্যক্তি জুমু‘আর দিন ৮০ বার দরূদ শরীফ পাঠ করবে, তার ৮০ বছরে গোনাহ ক্ষমা করে দেয়া হবে’ মর্মে বর্ণিত কথা কি সত্য? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : বিবাহ, জন্মদিন, দিবস পালন কিংবা বিভিন্ন গানবাজনা ও কনসার্টের জন্য ভিডিও ক্যামেরা ভাড়া দিয়ে অর্থ উপার্জন করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : অনেকেই বেনামাযীর বাড়ীতে খাওয়া অপসন্দ করেন। বেনামাযীর বাড়ীতে খাওয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ