রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : এমতাবস্থায় দু’রাক‘আত ছালাত আদায় করাই উত্তম। আবু ক্বাতাদা (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন,

دَخَلْتُ الْمَسْجِدَ وَرَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسٌ بَيْنَ ظَهْرَانَىِ النَّاسِ قَالَ فَجَلَسْتُ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مَنَعَكَ أَنْ تَرْكَعَ رَكْعَتَيْنِ قَبْلَ أَنْ تَجْلِسَ قَالَ فَقُلْتُ يَا رَسُوْلَ اللهِ رَأَيْتُكَ جَالِسًا وَالنَّاسُ جُلُوْسٌ قَالَ فَإِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ فَلاَ يَجْلِسْ حَتَّى يَرْكَعَ رَكْعَتَيْنِ

‘আমি একদা মসজিদের প্রবেশ করলাম। তখন রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) লোকদের মাঝে বসেছিলেন। আমি গিয়ে বসে গেলাম। রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমাকে বললেন, বসার আগে দুই রাক‘আত ছালাত আদায় করতে তোমাকে কিসে বাধা দিল? আমি বললাম, আপনাকে এবং জনগণকে বসে থাকতে দেখলাম তাই। তখন তিনি বললেন, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে তখন যেন দুই রাক‘আত ছালাত আদায় না করা পর্যন্ত না বসে’ (ছহীহ মুসলিম, হা/৭১৪, ১/২৪৮ পৃ. (ইফাবা হা/১৫২৫), ‘মুসাফিরের ছালাত’ অধ্যায়, অনুচ্ছেদ-১১)। এমনকি জুম‘আর দিন খুৎবা অবস্থায় যদি কেউ মসজিদে প্রবেশ করে তবুও তাকে দুই রাক‘আত ছালাত আদায় করে বসতে হবে (ছহীহ বুখারী, হা/৯৩০ ও ৯৩১, ১/১২৭ পৃ. (ইফাবা হা/৮৮৩ ও ৮৮৪, ২/১৯০ ও ১৯১ পৃ.), ‘জুম‘আর ছালাত’ অধ্যায়, অনুচ্ছেদ-৩২; ছহীহ মুসলিম, হা/৮৭৫, ১/২৮৭ পৃ., ‘জুম‘আ’ অধ্যায়, অনুচ্ছেদ-১৫)।


প্রশ্নকারী : আহসান হাবীব বিন ইসমাইল, কল্যাণপুর, ঢাকা।





প্রশ্ন (২) : ভুল তিলাওয়াতকারী ইমামের পিছনে জেনেশুনে নিয়মিত ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : সিজদাহ অবস্থায় পাগুলো কি একত্র থাকবে, না-কি ফাঁকা থাকবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : স্বামী মারা গেলে তার স্ত্রী বাবার বাড়ি/আত্মীয় বাড়ি যেতে এবং সেখানে অবস্থান করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : মাঝে মাঝে অনেক হতাশা ও দুশ্চিন্তা চেপে বসে। করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : যারা কোনো বিষয়ে সত্য জেনে তা জেনে বুঝে গোপন করে এবং এই ধারণা করে যে, তা প্রকাশ করলে সমাজে বিভ্রান্তি/ফিতনা হতে পারে তাদের বিধান কী? সত্যকে গোপন করে ইসলামের দাওয়াত দেয়া কতটুকু শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : স্বামী যদি বলে ‘I divorced you' অর্থাৎ ‘আমি তোমাকে ত্বালাক্ব দিলাম’। অতঃপর স্ত্রী যদি বলে বিষয়টি ক্লিয়ার করে দাও। স্বামী যদি বলে দিলামই তো। এভাবে বললে কি ত্বালাক্ব হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : রামাযানের প্রতিটি ছিয়ামের জন্যই কি নিয়ত করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : ইসলামে হালাল ও হারাম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : কেক ও চকলেটের উপর ‘আল্লাহ’ লেখা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : ঈমানকে কিভাবে নবায়ন করা যায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : জুমু‘আর দিন অনেকে মুছল্লীদের খিচুড়ি খাওয়ায়। এর ফলে মসজিদে অনেক হৈচৈ হয়। মসজিদে এরূপ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : হোমিও ঔষধ খাওয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ