মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
উত্তর : হিশাম ইবনু আমের (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন,

أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ يَوْمَ أُحُدٍ احْفُرُوْا وَأَوْسِعُوْا وَأَعْمِقُوْا وَأَحْسِنُوْا

‘নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ওহুদের যুদ্ধের দিন বলেছিলেন, তোমরা কবর খনন কর। তোমরা কবরকে প্রশস্ত, গভীর এবং সুন্দর কর’ (মুসনাদে আহমাদ, হা/১৬৩০০; তিরমিযী, হা/১৭১৩; আবূ দাঊদ, হা/৩২১৫; নাসাঈ, হা/২০১০; ইবনু মাজাহ, হা/১৫৬০; মিশকাত, হা/১৭০৩; বঙ্গানুবাদ মিশকাত, হা/১৬১১, ৪/৭৪ পৃ., সনদ ছহীহ)। গভীরতার পরিমাণ সম্পর্কে ওমর ইবনুল খাত্ত্বাব (রাযিয়াল্লাহু আনহু) হতে মুছান্নাফ ইবনু আবী শায়বাহতে একটি বর্ণনা এসেছে, যেখানে কবরকে মানুষের দৈর্ঘ্য পরিমাণ গভীর করতে বলা হয়েছে। ইমাম শাফেঈও (রাহিমাহুল্লাহ) সেকথা বলেন। খলীফা ওমর ইবনু আব্দুল আযীয (রাহিমাহুল্লাহ) থেকে ‘নাভী’ পর্যন্ত গভীর করার কথা এসেছে। ইমাম ইয়াহ্ইয়া ‘বুক’ পর্যন্ত বলেন। তিনি বলেন, এর সর্বনিম্ন পরিমাণ হল যাতে লাশ ঢাকা পড়ে এবং হিংস্র জন্তু থেকে হেফাযত হয়। ইমাম মালেক (রাহিমাহুল্লাহ) বলেন, কবরের গভীরতার কোন সীমা নেই’ (শাওকানী, নায়লুল আওত্বার, ৫ম খণ্ড, পৃ. ৯৪)। অতএব রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সাধারণ নির্দেশ অনুযায়ী কবর গভীর করতে হবে এবং তা অধিক গভীর হওয়াই উত্তম।


প্রশ্নকারী : আনীসুর রহমান, সাতক্ষীরা।





প্রশ্ন (২৪) : মুকিম অবস্থায় কোন্ কোন্ ছালাত (যোহর/আছর ও মাগরিব/এশা) জমা করে পড়া জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : ছালাতের শেষে সালাম ফিরানো হয়, এই সালাম কাকে দেয়া হয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : কোন্ দু‘আ পড়লে সারাদিন যিকির করার নেকী পাওয়া যায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : মুক্তাদীরা ফরয ছালাতের জন্য কখন দাঁড়াবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : জনৈক লোক এক বাসায় বসবাস করছিল। যে বাসাতে থেকে সে বিভিন্ন রোগ ও অনেক বিপদ-মুছীবতে আক্রান্ত হচ্ছিল। যার ফলে সে ও তার পরিবার উক্ত বাসাকে কুলক্ষণ মনে করে। এ কারণে উক্ত বাসাটি ত্যাগ করা কি জায়েয হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : মানুষ বা পশু-পাখির কার্টুন ব্যবহার করে কোন শিক্ষা প্রদান করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : মোবাইলের ব্যাকগ্রাউন্ডে কোন মৃতব্যক্তির ছবি সেট করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : যেখানে পানির ব্যবস্থা নেই সেখানে পেশাব করার পর শুধু টিস্যু পেপার দিয়ে পবিত্র হওয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : মোট সম্পদ ৪৮ শতাংশ। মৃতের ২ মেয়ে, স্ত্রী আছে, কোন ছেলে নেই। আর তার আপন ২ ভাই ১ বোন আছে। ১ ভাই মৃত ব্যক্তির মৃত্যুর পূর্বেই মারা গেছে। উনার দুই সন্তান আছে। কে কতটুকু সম্পদ পাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : ইসলামের দৃষ্টিতে গণতন্ত্রের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০): সাহু সিজদার সঠিক পদ্ধতি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : ‘যারা এই দুনিয়ায় অন্ধ তারা আখেরাতেও অন্ধ থাকবে’ দ্বারা কী বুঝানো হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ