রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : ‘হিদায়াত’ শব্দটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। যেমন, (১) শুধু পথ প্রদর্শন করা। মানুষকে সঠিক পথের সন্ধান বলে দেয়া। এর জন্য যরূরী নয় যে, যাকে পথ দেখানো হয় সে গন্তব্যস্থলে পৌঁছতেই হবে। (২) পথ দেখিয়ে গন্তব্যস্থলে পৌঁছে দেয়া। প্রথম অর্থের দিক থেকে রাসূল (ﷺ) সহ সমস্ত নবী যে হাদী বা পথপ্রদর্শক ছিলেন এবং বাহ্যিক হিদায়াত যে তাদের ক্ষমতাধীন ছিল, তা বলাই বাহুল্য। কেননা, এই হিদায়াতই ছিল তাদের পরম দায়িত্ব ও কর্তব্য। তাঁরা মানুষকে হিদায়াতের পথ অর্থাৎ তাওহীদ, রিসালাত, ইবাদত এবং ইসলামের পথ দেখিয়েছেন। এটা তাদের ক্ষমতাধীন না হলে তারা নবুওয়াত ও রিসালাতের কর্তব্য পালন করবেন কীরূপে?

প্রথম আয়াতে বলা হয়েছে যে, রাসূল (ﷺ) হিদায়াতের উপর ক্ষমতাশীল নন। এর দ্বারা দ্বিতীয় অর্থের হিদায়াত বোঝানো হয়েছে অর্থাৎ অন্তরে ঈমান প্রবেশ করিয়ে দেয়া, গন্তব্যস্থলে পৌঁছে দেয়া। উদ্দেশ্য এই যে, প্রচার ও শিক্ষার মাধ্যমে আপনি কারও অন্তরে ঈমান সৃষ্টি করে দিবেন এবং মুমিন বানিয়ে দিবেন, এটা আপনার কাজ নয়। এটা সরাসরি আল্লাহ তা‘আলার ক্ষমতাধীন। হাদীছে এসেছে, এই আয়াত রাসূল (ﷺ)-এর চাচা আবূ তালিব সম্পর্কে নাযিল হয়েছে। রাসূল (ﷺ)-এর আন্তরিক বাসনা ছিল যে, সে যে কোনরূপেই ইসলাম গ্রহণ করুক। এর প্রেক্ষাপটে রাসূল (ﷺ)-কে বলা হয়েছে যে, কাউকে মুমিন-মুসলিম করে দেয়া আপনার ক্ষমতাধীন নয় (ছহীহ বুখারী, হা/৩৬৭১; ছহীহ মুসলিম, হা/২৪)।


প্রশ্নকারী : আফফানুল হুদা, খুলনা।





প্রশ্ন (৫) : ইসলামে মৃত্যু সংবাদ প্রচার করা নিষেধ। কিন্তু ইদানিং অনলাইনে ব্যাপকভাবে ‘মৃত্যু সংবাদ’ প্রচার করা হয়। প্রশ্ন হল, অনলাইনে মৃত্যুসংবাদ প্রচার করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : ফের্কাবন্দী অর্থ কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : নিজেকে সংশোধনের উপায় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : স্ত্রীকে ত্বালাক্ব দেয়ার পর যদি স্ত্রী জানতে না পারে এবং স্বামী লিখিতও না দেয়, তাহলে ত্বালাক্ব হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : ঋতুবতী মহিলা জুমু‘আর খুত্ববাহ শোনার জন্য মসজিদে যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩): ইসলামে মুদারাবা কি হালাল? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : দাড়ি রাখার সুন্নাতী পদ্ধতি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : রাত্রে স্বপ্নদোষ হলে, বুঝতে না পেরে ফজরের ছালাত আদায় করে নিলে, জানতে পারার পর কি ছালাত ক্বাযা করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : ফাতেমা (রাযিয়াল্লাহু আনহা)-এর নামে ‘খুতবায়ে ফাদাক’ বা ফাদাকের ভাষণ বলে যে ভাষণটি বর্ণিত আছে, তা কি ছহীহ সনদে প্রমাণিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮): ‘এ যুগে মুসলিমদের দরিদ্রতা, দুর্বলতা ও পিছিয়ে থাকার কারণ হচ্ছে- অর্থনৈতিক অগ্রগতির তুলনায় জনসংখ্যা বিস্ফোরণ ও অধিক জন্মহার’। এ কথাটির ব্যাপারে শারঈ হুকুম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : সরকার প্রতিবছর তার ইচ্ছা মত ইনকাম ট্যাক্সের হার নির্ধারণ করে। এমনকি তা ন্যূনতম ৫% থেকে পর্যায়ক্রমে ২৫ পার্সেন্ট পর্যন্ত। এটা কী একপ্রকার যুলম নয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : পিতা-মাতা যদি সন্তানকে ক্ষমা না করে, তাহলে কী করণীয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ