রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : ছহীহ হাদীছের দৃষ্টিতে ঈদের তাকবীর ১২টি। আব্দুল্লাহ ইবনু ‘আমর ইবনুল ‘আছ (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, আল্লাহর নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘ঈদুল ফিতর-এর প্রথম রাক‘আতে সাত তাকবীর দিতে হবে এবং দ্বিতীয় রাক‘আতে পাঁচ তাকবীর দিতে হবে। আর উভয় রাক‘আতে ক্বিরাআত পড়তে হবে তাকবীরের পর’ (আবূ দাঊদ, হা/১১৫১, সনদ হাসান)। আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ঈদুল ফিতর ও ঈদুল আযহার ছালাতে রুকূর দুই তাকবীর ছাড়া প্রথমে সাত আর পরে পাঁচ তাকবীর দিতেন (ইবনু মাজাহ, হা/১২৮০, সনদ ছহীহ)। এভাবে ১২ তাকবীরের পক্ষে অনেক হাদীছ বর্ণিত হয়েছে।

পক্ষান্তরে ৬ তাকবীরের পক্ষে রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে সরাসরি কোন ছহীহ হাদীছ বর্ণিত হয়নি। এর পক্ষে যা কিছু বলা হয়, সবই বিভিন্ন ব্যক্তির অভিমত, অপব্যাখ্যা, যঈফ ও মুনকার বর্ণনা (বিস্তারিত দেখুন : ‘ছহীহ হাদীছের কষ্টিপাথরে ঈদের তাকবীর’ শীর্ষক বই)।

৬ তাকবীরে ছালাত আদায়কারী ইমামের পেছনে ১২ তাকবীরে ছালাত আদায়কারী ব্যক্তি ছালাত পড়তে পারবে। তখন মুক্তাদী ৬ তাকবীরই দিবে। কারণ ইমামের অনুসরণ করা যরূরী। কারণ ঈদের ছালাতে তাকবীরের কম-বেশী হলে সমস্যা হয় না। এটি সুন্নাত। ছুটে গেলে বা বাদ পড়লে ছালাতের ক্ষতি হয় না (ফিক্বহুস সুন্নাহ, ১ম খণ্ড, পৃ. ৩২০)। তাই ১২ তাকবীরে ঈদের ছালাত আদায় হয় এমন ঈদগাহ না পেলে, নিরূপায় অবস্থায় ৬ তাকবীর আদায়কারী ইমামের পিছনে ছালাত পড়ে নিতে পারবে।


প্রশ্নকারী : আব্দুল মুমিন সিরাজগঞ্জ।




প্রশ্ন (৪) : সফরে দুই ওয়াক্তের ছালাত একত্রে দুই-দুই রাক‘আত করে জমা ও ক্বছর করতে হয়। কেউ যদি আশঙ্কা করে যে সে সময় মত গন্তব্যে পৌঁছতে পারবে না, তাহলে মাগরিব ছালাত জামা‘আতে আদায়ের পর এশার দুই রাক‘আত পড়ে জমা করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : পড়াশুনার কারণে বাইরে থাকার সুবাদে অনেক সময় একাকী থাকতে হয়। শরী‘আতের দৃষ্টিতে এটা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : প্রয়োজনে কথা বলার সময় বেগানা নারী চেহারা দিকে তাকানো যাবে? তাকানো না গেলে অনেক সময় পিছন দিক থেকে ডাক দিলে কে ডাকছে দেখার জন্য তাকাতে হয়Ñ এটা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : কুরবানী করা ওয়াজিব, না সুন্নাত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪২) : শরীরের অবয়ব প্রকাশ পায় এমন পাতলা কাপড় পরিধান করে নারী-পুরুষ ছালাত আদায় করলে ছালাত হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪২) : ওষুধ কোম্পানিগুলো ডাক্তারদের খুশি করার জন্য গিফট ও টাকা দিয়ে থাকে। যাতে করে ঐ ডাক্তার প্রেসক্রিপশন করার সময় তাদের কোম্পানির ওষুধ লেখে। যদিও কোম্পানির ওষুধের মান ভালও হয়। উক্ত কোম্পানিতে চাকরি করা কি হালাল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : কোন ব্যক্তির কাছে টাকা না থাকায় ২০ টাকা রিকশা ভাড়া দেয়া সম্ভব না হওয়ায় পরে দেয়ার কথা বলে চলে যায়। তারপরে মাঝে মাঝেই ঐ রিকশায় যাতায়াত করা হয়েছে। কিন্তু সে টাকাটার কথা ভুলেও গেছে। একদিন মনে পড়ায় রিকশাওয়ালাকে ২০ টাকার জায়গায় ৪০ টাকা দেয়। ২০ টাকার পরিবর্তে ৪০ টাকা দেয়া কি সূদ হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪): গরীব-মিসকীন ছাড়া ক্বুরআনে উল্লেখিত আট শ্রেণীর অন্যদের মাঝে কি ফিতরা বণ্টন করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : সঊদী আরবে অনেক প্রবাসী এমন রয়েছেন যাদের বিদেশে আসা বাবদ বেশ কিছু টাকা ঋণ হয়ে যায়। তবে উমরা করার সময়-সুযোগ সবসময় হয় না বিধায় অনেকেই ঋণ পরিশোধের আগেই উমরা করে। সেক্ষেত্রে উমরা ক্ববুল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : শরী‘আতে একাকী দু‘আ করার ক্ষেত্রে দু‘আর শুরুতে হামদ ও দরূদ পাঠের কথা বলা হয়েছে (তিরমিযী, হা/৩৪৭৬) কিন্তু শেষে হামদ ও দরূদ পাঠ করার কথা হাদীছে পাওয়া যায় না। প্রশ্ন হল- দু‘আ করার সময় হামদ ও দরূদ দিয়ে শেষ করা শরী‘আতসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : জনৈকা দ্বীনদার মহিলা স্বপ্নে কুরআন তিলাওয়াত করেন এবং এটাকে ভাল স্বপ্ন মনে করেন। স্বপ্নে তিলাওয়াতকৃত আয়াতের অর্থ পড়ে তিনি বলেন, আয়াতে বর্ণিত কাজটি আল্লাহ তাকে পালন করতে আদেশ করেছেন। তার উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪০) : নাবালগ ছেলে হজ্জের সময় কি তাকে ইহরামের কাপড় পরিয়েই হজ্জের যাবতীয় কার্যাবলী সম্পন্ন করাতে হবে? হজ্জের কার্যক্রমগুলো যেমন: ত্বাওয়াফ ইত্যদি কি তার পক্ষ থেকে অন্য কেউ পালন করিয়ে দিতে হবে, না-কি তাকে সাধারণ পোশাক পরালে চলবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ