মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
উত্তর : পবিত্র কুরআন আল্লাহ প্রেরিত সর্বশ্রেষ্ঠ মহা পবিত্র মর্যাদাপূর্ণ গ্রন্থ। তাই ওযূ অবস্থায় স্পর্শ করা উচিত। আর এটাই উত্তম (আবুদাঊদ হা/১৭, সনদ ছহীহ; সিলসিলা ছহীহাহ হা/৮৩৪)। যদিও এ বক্তব্যের পক্ষে-বিপক্ষে দীর্ঘ আলোচনা রয়েছে। শায়খ বিন বায (রাহিমাহুল্লাহ)-কে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, অধিকাংশ বিদ্বানের মতে কোন মুসলিমের জন্য ওযূ ছাড়া কুরআন স্পর্শ করা জায়েয নেই। কারণ একটি হাদীছে এসেছে, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইয়ামানবাসীকে লক্ষ্য করে লিখেছিলেন ‘ওযূ ছাড়া কেউ যেন কুরআন স্পর্শ না করে’ (ছহীহ আল-জামে‘, হা/৭৭৮০; মুওয়াত্ত্বা মালেক, হা/৬৮০)।

ইবনু হাজার আসকালানী (রাহিমাহুল্লাহ) হাদীছ সম্পর্কে বলেন, ‘সনদগত দিক থেকে এবং প্রসিদ্ধির দিক থেকে এ হাদীছকে অধিকাংশ ফক্বিহ ছহীহ বলেছেন’ (তালখীছ, ৪র্থ খণ্ড, পৃ. ৫৮)। ইমাম নববী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘ওযূ বিহীন ছালাত, তাওয়াফ, কুরআন স্পর্শ করা, যে পাতায় কুরআনের আয়াত লিখা আছে তা, কুরআনের বক্স এবং বোর্ড স্পর্শ করা যাবে না’ (মানহাজ, ১ম খণ্ড, পৃ. ৬)। ইসলামী ফিক্বহ বিশ্বকোষে বলা হয়েছে- যে মুসহাফ তাফসীর সংশ্লিষ্ট বা অনুবাদ সংশ্লিষ্ট তা স্পর্শ করাতে কোন সমস্যা নেই (ফিক্বহ বিশ্বকোষ, ১৩তম খণ্ড, পৃ. ৯৭)।

শায়খ ছালেহ আল-উছায়মীন (রাহিমাহুল্লাহ) ওযূ বিহীন কুরআন স্পর্শের ব্যাপারে একই মন্তব্য করেছেন। তবে তাফসীর বা ব্যাখ্যা আছে এমন কুরআন স্পর্শ করা যাবে (শারহুল মুমতি’, ১ম খণ্ড, পৃ. ২৬৭)। সঊদী আরবের সর্বোচ্চ ফাতাওয়াবোর্ড ‘লাজনাহ আদ-দায়েমা’ থেকেও একই ফাতাওয়া দেয়া হয়েছে। যার নাম কুরআন নয়, আরবী ভাষা ছাড়া অন্য ভাষায় লিখা এমন কপি বিনা ওযূতে স্পর্শ করা যাবে (ফাতাওয়া লাজনাহ আদ-দায়েমাহ, ৪র্থ খণ্ড, পৃ. ১৩৬)। তবে অপবিত্র অবস্থায় কোনভাবেই পবিত্র কুরআন স্পর্শ করা যাবে না (সূরা আল-ওয়াক্বিয়া : ৭৯)।

প্রশ্নকারী : মুমিন, টাঙ্গাইল।




প্রশ্ন (৪০) : ‘তোমরা তিনটি কারণে আরবকে ভালবাসবে। প্রথমত, আমি হলাম আরবী, দ্বিতীয়ত, কুরআন মাজীদের ভাষা হল আরবী এবং তৃতীয়ত, জান্নাতীদের ভাষাও হবে আরবী। হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : নানীর আপন ভাইয়ের মেয়ে মাহরাম, না-কি গায়রে মাহরাম? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : জিন এবং ফেরেশতার মধ্যে পার্থক্য কী? কেউ কেউ বলে থাকে যে, ইবলীস শয়তান জিন ছিল; ফেরেশতা নয়। এটা কতটুকু সত্য? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : জিনরাও কি মৃত্যুবরণ করে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : কোন্ তারিখে ই‘তিকাফে বসবে এবং কখন বের হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : নবী করীম (ﷺ)-এর ই‘তিকাফ কেমন ছিল? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : ইক্বামতে ‘ক্বাদ ক্বা-মাতিছ ছালাহ’-এর জবাবে ‘আক্বা-মাহাল্লাহু ওয়া আদামাহা’ বলা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : হার্টের এমন কিছু রোগী আছে, যাদের কোন ট্যাবলেট জিহ্বার নিচে রেখে ব্যবহার করতে হয়, গিলে ফেলা হয় না। শরীর সেটাকে চুষে নেয়। এতে ছিয়াম ভেঙ্গে যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : মসজিদের জন্য দান বাক্স নির্মাণ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : বর্তমানে অধিকাংশ মুদির দোকানে বিড়ি, সিগারেট, গুল, জর্দা ইত্যাদি বিক্রয় করা হয়। প্রশ্ন হল- এ সকল হারাম জিনিস বিক্রয়ের কারণে কি দোকানের অন্য জিনিসগুলো বিক্রয় হারাম হয়ে যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : কোন্ কোন্ শর্ত পূরণ করলে তওবাহ বিশুদ্ধ হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : এক জায়গায় মসজিদ নির্মাণ করা হয়েছে। কিন্তু জমির দলীল হয়নি। উক্ত জায়গায় ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ