উত্তর : জুমু‘আর খুতবা শ্রবণ করা ওয়াজিব। ইচ্ছাকৃতভাবে এটি বর্জন করা গুনাহের কাজ (‘আল-মুলাখখাছ আল-ফিকহী ১/২৫৬ পৃ.)। শায়খ ফাওযান (রাহিমাহুল্লাহ) এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, ইমামের খুতবা দেয়ার সময় চুপ থাকা এবং মনোযোগ দিয়ে খুতবা শোনা প্রত্যেক উপস্থিত মুছল্লীর জন্য ওয়াজিব। অতএব শারঈ কোন কারণ ছাড়া ইচ্ছাকৃতভাবে এই ওয়াজিব বর্জনকারী ব্যক্তি গুনাহগার হবে।
প্রশ্নকারী : গোলাম রাব্বি, বরিশাল।