উত্তর : এরকম চাকরি ছেড়ে দিয়ে বৈধ চাকরি খুঁজতে হবে। কাফেরদের ধর্মীয় আচার অনুষ্ঠান নিঃসন্দেহে শিরকে আকবর এবং বড় ধরনের কুফরী (শায়খ ছালেহ আল-মুনাজ্জিদ, ইসলাম কিউ ফাতাওয়া সমগ্র, ফৎওয়া নং-৯৪৭, ১১৪২৭ ও ১১৩০)। এ ব্যাপারে আল্লাহ তা‘আলা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আর তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে নিশ্চয় তাদেরই একজন (সূরা আল-মায়েদাহ : ৫১)। আল্লাহ তা‘আলা আরো বলেন, ‘তোমরা কল্যাণকর কাজে একে অপরকে সাহায্য কর এবং অবাধ্য ও পাপের কাজে এক অপরকে সাহায্য কর না’ (সূরা আল-মায়েদাহ : ২)। এছাড়া রাসূলুল্লাহ (ﷺ)-এর ভাষ্যমতে, ‘পাপের কাজে সহায়তাকারী ব্যক্তিও পাপকারীর মত’ (ইবনু মাজাহ, হা/২০৬, সনদ ছহীহ)। সুতরাং তাক্বওয়াবান ব্যক্তির উচিত এ ধরনের কর্মক্ষেত্র থেকে বিরত থাকা। নবী (ﷺ) বলেছেন, ‘নিশ্চয় তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য যা কিছু ত্যাগ করবে, আল্লাহ তা‘আলা তার পরিবর্তে তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন’ (মুসনাদে আহমাদ, হা/২০৭৩৯)।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক, মৌচাক, কালিয়াকৈর, গাজীপুর।