রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
উত্তর : হারাম থেকে উপার্জিত অর্থ সাধারণত হারাম-ই হয়। হারাম উপার্জনের পর তা থেকে মুক্ত হওয়ার জন্য সালাফগণ নিম্নোক্ত পদ্ধতি অবলম্বন করা নির্দেশনা দিয়েছেন। প্রথমতঃ খাছ অন্তরে পূর্বের কর্মকাণ্ড থেকে আল্লাহ তা‘আলার কাছে তওবাহ করতে হবে এবং বিরত থাকার দৃঢ় প্রত্যয় গ্রহণ করতে হবে’ (সূরা আত-তাহরীম : ৮)। দ্বিতীয়তঃ অন্যায়ভাবে কারো সম্পদ নেয়া হলে এবং সে সম্পদের উপস্থিতি সম্পদে পাওয়া গেলে তা তাদেরকে যথাযথভাবে ফিরিয়ে দিতে হবে (আবূ দাঊদ, হা/৩৫৬১; তিরমিযী, হা/১২৬৬)। তৃতীয়তঃ যতটুকু হারাম উপার্জন ততটুকু আলাদা করে ছাদাক্বাহ করে দিতে হবে, তবে ছাওয়াবের আশা করা যাবে না (মাজমূঊ ফাতাওয়া বিন বায, ১৯/২৬৬-২৬৭ পৃ.)। চতুর্থতঃ হালাল-হারাম মিশ্রিত হওয়ার কারণে যদি হারাম সম্পত্তি আলাদা করা সম্ভব না হয়, তবে এক্ষেত্রে দুই ভাগ করে অর্ধেক সম্পদ ছাদাক্বাহ করে দিতে হবে (মাজমূঊ ফাতাওয়া লি ইবনে তাইমিয়াই, ২৯/৩০৭ পৃ.)।


প্রশ্নকারী : মতিউর রহমান, নাটোর।





প্রশ্ন (৩৮) : ঈদুল ফিতরের ছালাত আদায়ের পর পরিবারের সবাই মিলে কবর যিয়ারত করা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : বিমান মীক্বাত অতিক্রম করার সময় যে ব্যক্তি ভুলে গিয়ে ইহরাম বাঁধেনি; সে যদি গাড়ীতে করে অতিক্রমকৃত মীক্বাতে ফেরত যেতে চায় সেটা কি জায়েয হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : আধুনিক যুগের ব্রাশ ও টুথপেস্ট কি মেসওয়াকের বিকল্প হতে পারে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : জামা‘আতের এক রাক‘আত ছুটে গেলে ইমামের সাথে শেষ রাক‘আতে তাওয়াররুক করতে হবে কি এবং উঠে রাফ‘ঊল ইয়াদাইন করতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১): মক্তবের বেতন কি উশরের টাকা দিয়ে দেয়া যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : একজন মহিলা রামাযানের কিছু ছিয়াম রাখতে পারেনি। কিন্তু কয়টা ছিয়াম ছাড়া পড়েছে সে সংখ্যা ভুলে গেছেন। এখন সে কী করবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : ছালাতে মেয়েদের পায়ের পাতা কি ঢেকে রাখতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : রুকূতে বা সিজদাতে দু‘আ মুখে উচ্চারণ করে পড়তে হবে, না-কি মনে মনে পড়লেও হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : যে ব্যক্তি ছালাত ছেড়ে দিল সে শিরক করল। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : গোসলের ফরয কয়টি ও কী কী? অনেকে মনে করেন কুলি ও নাকে পানি না দিলে গোসল হবে না। এই বক্তব্য কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : আমি আমার স্ত্রীকে বহুবার ছালাত আদায়ের জন্য উৎসাহিত করেছি। কিন্তু সে কখনো ছালাত পড়ে, কখনো ছেড়ে দেয়; আবার কখনো কিছু সময়ের জন্য একেবারেই ছালাত পড়ে না। এ অবস্থায় যদি আমি তাকে ত্বালাক্ব দিই, তাহলে কি মোহরের বাকি অংশ তথা বিলম্বিত মোহর পরিশোধ করা আমার ওপর আবশ্যক হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : কুরবানীর দিন কুরবানীর পশু যব্হ করার আগ পর্যন্ত না খেয়ে থাকার কোন বিধান আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ