উত্তর : প্রথমতঃ মসজিদের ইমাম ও পরিচালনা কমিটির সঙ্গে উত্তম পন্থায় আলোচনা করুন। রাসূলুল্লাহ (ﷺ)-এর আমল অনুযায়ী ফজরের ছালাতের সময় নির্ধারণ এবং জামা‘আত এগিয়ে আনার প্রস্তাব দিন। আয়িশা (রাযিয়াল্লাহু আনহা) বলেন,
كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يُصَلِّي الصُّبْحَ فَيَنْصَرِفُ النِّسَاءُ مُتَلَفِّعَاتٍ بِمُرُوطِهِنَّ لَا يُعْرَفْنَ مِنَ الْغَلَسِ
‘রাসূলুল্লাহ (ﷺ) ফজরের ছালাত আদায় করতেন; এরপর নারীরা নিজেদের চাদর জড়িয়ে ফিরে যেতেন। তখন অন্ধকার থাকার কারণে তাঁদের চেনা যেত না’ (ছহীহ বুখারী, হা/৮৭২; ছহীহ মুসলিম, হা/৬৪৫)।
দ্বিতীয়তঃ যদি কর্তৃপক্ষ জামা‘আতের সময় পরিবর্তন না করেন, কমিটি ও ইমাম অভ্যাসবশত দেরি করতেই থাকেন, তাহলে আপনি নিজ পরিবার বা সমমনা সাথীদের নিয়ে ওয়াক্ত হওয়ার সাথে সাথেই ঘরে ফজরের ছালাত আদায় করে নিতে পারেন। এরপর মসজিদের জামা‘আতেও ছওয়াবের নিয়তে অংশ নিতে পারেন, যাতে জামা‘আতের ঐক্য ও শৃঙ্খলা বজায় থাকে (মুসলিম হা/৬৫৪)।
প্রশ্নকারী : জোবায়ের আহমাদ, কিশোরগঞ্জ।