শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

উত্তর : দু‘আর ক্ষেত্রে দুই হাত তোলা একটি সুন্নাত ও আদব। তবে যেকোন প্রয়োজনে যেকোন স্থানে হাত তুলে দু‘আ করার ক্ষেত্রে হাদীছের স্পষ্ট নির্দেশনা ও মূলনীতি অনুসরণ করতে হবে। যেসব স্থানে নবী করীম (ﷺ) থেকে হাত তুলে দু‘আ করার প্রমাণ রয়েছে, সেসব ক্ষেত্রে হাত তুলে দু‘আ করা সুন্নাত। যেমন: ইস্তিছক্বা বা বৃষ্টির জন্য দু‘আ (ছহীহ বুখারী, হা/১০১৪), কুনূতে নাযেলাহ পড়ার সময় (ছহীহ বুখারী, হা/৪৫৫৮), আরাফার মাঠে (ছহীহ মুসলিম, হা/১২১৮), ক্ববর যিয়ারতের সময় ক্ববরকে পেছনে রেখে ক্বিবলামুখী হয়ে দু’আ করার ক্ষেত্রে (ছহীহ মুসলিম, হা/৯৭৭), ছাফা ও মারওয়া পাহাড়ে (ছহীহ মুসলিম, হা/১২১৮) এবং জামারায় কঙ্কর নিক্ষেপের পর (ছহীহ বুখারী, হা/১৭৫৩)।

এছাড়া যেকোন সাধারণ ও ব্যক্তিগত প্রয়োজনে একাগ্রতার সাথে একাকী দুই হাত তুলে দু‘আ করা জায়েয ও দু‘আ কবুলের অন্যতম মাধ্যম। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ‘নিশ্চয় তোমাদের প্রতিপালক অত্যন্ত লজ্জাশীল ও দয়ালু। যখন কোন বান্দা তাঁর দরবারে দুই হাত তুলে দু‘আ করে, তখন তিনি খালি হাতে তা ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন’ (আবূ দাঊদ, হা/১৪৮৮; তিরমিযী, হা/৩৫৫৬, সনদ ছহীহ)। তবে যেসব ইবাদতের নির্ধারিত রূপ রয়েছে এবং শরী‘আতে সেখানে হাত তোলার প্রমাণ নেই, সেসব ক্ষেত্রে হাত তুলে দু’আ করা বিদ‘আত। যেমন: ফরয ছালাত শেষে ধারাবাহিকভাবে সর্বসাধারণের জন্য সম্মিলিত দুই হাত তুলে দু‘আ করা, খুত্ববার সময় খত্বীব ও মুক্তাদীদের হাত তুলে দু‘আ করা (ইস্তিসক্বার খুত্ববা ব্যতীত), কিংবা ছালাতের তাশাহহুদে বসা অবস্থায় হাত তোলা। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যেসব স্থানে রাসূল (ﷺ) ও ছাহাবীগণ নিয়মিত দু‘আ করেছেন কিন্তু হাত তোলেননি, সেসব ক্ষেত্রে হাত তোলার বিধান নেই। আর সাধারণ দু‘আর ক্ষেত্রে হাত তোলা বৈধ ও সুন্নাত (মাজমূঊল ফাতাওয়া, ২২/৫১২ পৃ.)।


প্রশ্নকারী : আসাদুজ্জামান, চিরিরবন্দর, দিনাজপুর।






প্রশ্ন (২৪) : হারাম পথে উপার্জিত সম্পদ দ্বারা হজ্জ করলে হজ্জ হবে কি? সন্তানের উপার্জিত হারাম অর্থ দিয়ে পিতা-মাতা হজ্জ করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) :  জনৈক আলেম বলেছেন, মুমিনরা সবাই আল্লাহর ওলী। কিন্তু অন্যজন বলেছেন, কারা আল্লাহর ওলী তা আমরা কেউই জানি না। এ বিষয়ে সঠিক সমাধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮): ঈদের স্বালাতের পূর্বেই কি যাকাতুল ফিতরের সমস্ত খাদ্যদ্রব্য বন্টন করতে হবে না-কি ঈদের পরেও করা যায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : স্বর্ণের নিছাব টাকা দিয়ে পূরণ করা যাবে কি? কারো স্বর্ণ আছে ৫ ভরি এবং টাকা আছে ২,০০,০০০। এ ক্ষেত্রে স্বর্ণের যাকাতের বিধান কী হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : ছালাতের পর হাদীছে বর্ণিত যিকির ও দু‘আসমূহ পড়ে নিজের প্রয়োজনীয় বিভিন্ন চাহিদা জন্য একাকী হাত তুলে নিজের ভাষায় দু‘আ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : এক ব্যক্তি ইবাদত-বন্দেগীতে খুব ভাল এবং সুন্নাত অনুসরণে অধিক আগ্রহী। কিন্তু কিছু ওযর থাকার কারণে সে বিয়ে করতে চাচ্ছে না। বরং বিয়ে করলে কাবীরা গুনাহ করার সম্ভাবনা বেশি। এখন এই ভাইয়ের চেয়ে যিনি বিয়ে করেছেন তিনিই কি আল্লাহর কাছে উত্তম হবেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : বাংলাদেশের বিভিন্ন ক্লাব আছে যেমন ঢাকা, উত্তরা, গুলশান ক্লাব ইত্যাদি। এগুলোতে চাকুরী করলে বেতন বৈধ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : তারাবীহর ছালাতে এক ব্যক্তি দু’বার দুই জায়গায় ইমামতি করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : জনৈক মৃত ব্যক্তির ১ জন স্ত্রী রয়েছে, ৩ জন কন্যা সন্তান রয়েছে, কোন পুত্র সন্তান নেই, ১ জন বোন রয়েছে এবং ৮ জন ভাতিজা রয়েছে। তবে ঐ মৃত ব্যক্তির কোন ভাই জীবিত নেই। এক্ষণে ঐ মৃতের সম্পদে কে কতটুকু অংশীদার হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : অনেকে রামাযান মাস আসলে তওবা করে, ছালাত আদায় করে এবং ছিয়াম পালন করে। কিন্তু রামাযানের পর সব ছেড়ে দেয়। এদের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : মানুষ কি আশরাফুল মাখলূক্বাত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : সূর্যাস্তের সময় ‘দুখূলুল মসজিদ’ আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ